PoliticsBangla News

Suvendu Adhikari Rally Howrah: ধুন্ধুমার বালি! শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে তুমুল উত্তেজনা, কমিশনে নালিশ জানাবেন বিরোধী দলনেতা

গতকাল নববর্ষের সন্ধ্যায় এই রোড শোকে কেন্দ্র করেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। পরিস্থিতি সামাল দিতেই নামানো হয় কেন্দ্রীয় বাহিনীও। রাজ্যের একাধিক জায়গায় প্রচারকে কেন্দ্র করেই তৈরি হয় উত্তেজনা তৈরি।

Suvendu Adhikari Rally Howrah: বালি রোড শো-তে হাতাহাতি, কমিশনে আইসি-র বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবেন শুভেন্দু অধিকারী

হাইলাইটস:

  • এদিন তৃণমূল সমর্থকদের উদ্দেশে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী
  • সম্পূর্ণ ঘটনা কমিশনকে জানাবেন বলে দাবি শুভেন্দু অধিকারীর
  • বালি থানার আইসি-র মদতেই এই ঘটনা ঘটেছে বলেই অনুমান শুভেন্দুর

Suvendu Adhikari Rally Howrah: নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। ইতিমধ্যেই ভোটের পারদ চড়তে শুরু করেছে। এই আবহে শুভেন্দু অধিকারীর র‌্যালিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল হাওড়ায়। এদিন হাওড়ার বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং-এর প্রচারে রোড শো করছিলেন শুভেন্দু অধিকারী। সে সময় হঠাৎই শুভেন্দুকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন বেশ কিছুজন। ভিড়ের মধ্যে থেকেই ‘জয় বাংলা’ স্লোগান উঠে আসতেই গাড়ির মাথায় দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে দেন। তিনিও বলতে শুরু করে দেন ‘জয় শ্রীরাম’।

We’re now on WhatsApp- Click to join

গতকাল নববর্ষের সন্ধ্যায় এই রোড শোকে কেন্দ্র করেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। পরিস্থিতি সামাল দিতেই নামানো হয় কেন্দ্রীয় বাহিনীও। রাজ্যের একাধিক জায়গায় প্রচারকে কেন্দ্র করেই তৈরি হয় উত্তেজনা তৈরি। এবার বালিতেও সেই একই পরিস্থিতি। জয় বাংলা আর জয় শ্রীরাম, পাল্টা স্লোগান চলে বেশ কিছুক্ষণ ধরে। রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন শুভেন্দু অধিকারী।

We’re now on Telegram- Click to join

এরপর তাঁকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়। কোনও ক্রমে বের করে নিয়ে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বালির আইসি-র বিরুদ্ধেও অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান যে, নির্বাচন কমিশনের কাছে আইসি-র বিরুদ্ধে অভিযোগ জানাবেন।

বালির লালবাবা কলেজের সামনে থেকে শুরু হয় হুডখোলা গাড়িতে চেপে রোড শো। রোড শো-এর সমাপ্তি স্থান ছিল বালি, নিমতলা। নিমতলা পৌঁছানোর আগেই রোড শো চলাকালীন মাঝপথেই চরম উত্তেজনা।

এদিন এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘এক ঘটনার কারণে আমি বালি থানার আইসিকে সাসপেনশনের জন্য এবার লিখিত অভিযোগ দায়ের করব।’’

Read More- কত আসন পাবে তৃণমূল? আসনসংখ্যা জানিয়ে নেতাদের উদ্দেশ্যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

অন্যদিকে, বালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস বলেন, “শুভেন্দু অধিকারী যেমন মানুষ তাঁকে সেরকমই করেছেন সাধারণ জনগণ। তিনিও তো রাস্তায় মানুষের কাছেই ভোট চাইতে বেরিয়েছেন। ‘কই আমাকে তো কেউ চোর বা অন্য কোনও স্লোগান দিচ্ছে না!’ এর আগেও তিনবার বালি থানার আইসিকে সাসপেন্ড করিয়েছেন। মানুষ সবটা দেখছে।”

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button