Sohini Sarkar Baby Bump: তৃতীয় বিবাহবার্ষিকীতে সোহিনীর বেবি বাম্প আগলে রয়েছেন শোভন! প্রকাশ্যে এল দুই থেকে তিন হওয়ার খবর
এদিন সমাজ মাধ্যমে সোহিনীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, হবু মা সোহিনীর পরনে ছিল সাদা পোশাক, এবং সোহিনীকে আদরে ভরিয়ে দিচ্ছেন গায়ক শোভন।
Sohini Sarkar Baby Bump: তৃতীয় বিবাহবার্ষিকীতে মিষ্টি ছবি শেয়ার করে খবরে সিলমোহর দিলেন অভিনেত্রী
হাইলাইটস:
- মা হতে চলার খবর নিশ্চিত করলেন সোহিনী সরকার
- অভিনেত্রী এদিন শেয়ার করলেন বেবি বাম্পের ছবি
- ৩য় বিবাহবার্ষিকীতে ভক্তদের সঙ্গে ভাগ করলেন মুহুর্ত
Sohini Sarkar Baby Bump: টলিউডের জনপ্রিয় এবং অন্যতম মিষ্টি জুটি হলেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। বিগত কয়েক মাস ধরেই টলিপাড়ায় অভিনেত্রী সোহিনীর মা হওয়ার বিষয় নিয়ে বহু চর্চা শোনা গিয়েছে। সোহিনী এই খবরে এতদিন সিলমোহর না দিলেও, তিনি তা নাকোচ করেননি। কিন্তু বিবাহবার্ষিকীর দিনই এই দীর্ঘ জল্পনার এবার অবশেষে অবসান ঘটিয়ে সিলমোহর দিলেন এই দম্পতি। নিজেদের ৩য় বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনে তাঁদের জীবনের সবচেয়ে বড় সুখবরটি তাঁরা ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। হ্যাঁ, মা হচ্ছেন অভিনেত্রী সোহিনী সরকার।
We’re now on WhatsApp- Click to join
এদিন সমাজ মাধ্যমে সোহিনীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, হবু মা সোহিনীর পরনে ছিল সাদা পোশাক, এবং সোহিনীকে আদরে ভরিয়ে দিচ্ছেন গায়ক শোভন। শোভনের হাত সোহিনীর ‘বেবি বাম্প’-এর ওপর রয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে— ‘আমরা এবার দুই থেকে তিনের পথে…’। এই মিষ্টি মুহূর্তের নজরকাড়া ছবি নিমেষেই মন জয় করে নিয়েছে নেটবাসীর। কিন্তু এহেন খুশির খবরের মাঝেই নেটিজেনদের একাংশের মনে পড়ে গিয়েছে অভিনেত্রী সোহিনীর অতীতের একটি বিতর্কিত মন্তব্য।
We’re now on Telegram- Click to join
২০২৪ সালে বিয়ে এবং আরজি কর কাণ্ডের আবহে করা সেই বিতর্কিত মন্তব্য
২০২৪ সালের জুলাই মাসে রীতিমতো ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত করে গাঁটছড়া বেঁধেছিলেন শোভন এবং সোহিনী। কিন্তু বিয়ের কিছু মাসের মাথাতেই রাজ্যে ঘটে গিয়েছিল নৃশংস ও ভয়াবহ ঘটনা, যা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকেই। প্রথম থেকেই আরজি কর কাণ্ডের এই ঘটনার জন্য তীব্র প্রতিবাদে সরব হয়েছিলেন সোহিনী সরকার। ‘রাত দখল’ থেকে রাজপথের প্রতিটি মিছিলের সামনের সারিতেই দাঁড়িয়ে সুবিচারের দাবি তুলেছিলেন অভিনেত্রী।
সেই সময়ই কলকাতা মেডিক্যাল কলেজে আয়োজিত একটি গণকনভেনশনে অংশ নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন অভিনেত্রী। দেশের নিরাপত্তা এবং নারী সুরক্ষা নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘সদ্য বিয়ে হয়েছে আমার। কয়েকদিন আগেই আমার স্বামীকে বলেছি, এই রকম দেশে সন্তান আনতে চাই না আমি। দুর্নীতি ভরে গিয়েছে চারিদিক। এই দেশে যতক্ষণ দুর্নীতি আছে, ততক্ষণ আমার সন্তানকে আমি এখানে রেখে যেতে পারব না।’ এই প্রতিবাদের সুর আর ‘সন্তান না আনার’ এই মন্তব্য নিয়েই কম তোলপাড় হয়নি রাজ্যজুড়ে। তবে সরকার বদলেছে। সমস্ত বিতর্ক, ক্ষোভ এবং সামাজিক অস্থিরতার গণ্ডি পেরিয়ে আজ এই তারকা দম্পতির ঘরে এবার নতুন জীবনের আলো ফুটতে চলেছে। অতীতে দেশের এহেন পরিস্থিতি নিয়ে যে আশঙ্কার কথা অভিনেত্রী সোহিনী প্রকাশ করেছিলেন, আজ জীবনের এক নয়া অধ্যায়ে পা রেখেই সেই আশঙ্কার মেঘ কাটিয়ে এবার মাতৃত্বের স্বাদ উপভোগ করতে তৈরি সোহিনী।
Read More- ‘আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়াই আমাদের অধিকার’— এদিন অ্যাওয়ার্ডের মঞ্চে অকপটে সোহিনী সরকার
এদিকে, শোভন এবং সোহিনীর এই নয়া যাত্রার সূচনায় টলিপাড়ার সতীর্থ থেকে সাধারণ অনুরাগীরা এবার শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁদের সমাজ মাধ্যমের পাতায়।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







