Mamata Banerjee: ‘এবার অনেক শিক্ষা হয়েছে’, এদিন ফের নতুন করে শুরু করার বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
গতকাল ফেসবুক লাইভে এসে মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রয়োজন হলে ফের নতুন করে তিনি শুরু করবেন।
Mamata Banerjee: এবার তবে কাদের নিয়ে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়? এদিন সরাসরি জানালেন বিস্তারিত…
হাইলাইটস:
- ২১শে জুলাই সভা করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- এবার নতুন করে শুরু করার কথা স্পষ্ট করে দিলেন মমতা
- ফেসবুক লাইভে এসে মুখোমুখি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: মে মাসের আগেও সব ছিল মমতার। আজ বলাই যায় যে প্রায় কিছুই নয়। গত এই দুই মাসে দলের বিধায়ক থেকে শুরু করে সাংসদ, পদাধিকারীদের বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। যাঁদেরকে মমতাবন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বলা হত, তেমন সঙ্গীদেরও আর আশপাশেই দেখা যাচ্ছে না। ২১শে জুলাইয়ের সেই কালো মাথার ভিড়ও কী আর দেখা যাবে না, তা এবার অনিশ্চিত। তবে এই সব শেষেও মমতা যে একা মহীরূহের মতোই দাঁড়িয়ে থাকবেন, সে কথা আজও স্পষ্ট করে দিলেন নেত্রী।
We’re now on WhatsApp- Click to join
গতকাল ফেসবুক লাইভে এসে মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রয়োজন হলে ফের নতুন করে তিনি শুরু করবেন। পুরনো সব তথ্যই মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “১৯৯৮ সালে আমরা প্রতীক পাই। ২০০৪ সালে যদি একা নতুন করে শুরু করতে পারি, যদি ১৯৯৬ সালে নতুন করে শুরু করতে পারি, তবে এবার ২০২৬ সালেও নতুন করে শুরু করতে পারব।”
We’re now on Telegram- Click to join
তবে কাদের নিয়ে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়?
তিনি জানিয়েছেন, লোকসভার এখনও ৮ জন, রাজ্যসভার ১০জন সাংসদ সাথে আছেন। অনেক বিধায়কও আছেন। কেবল তাই নয়, মমতা বলেছেন, “জেলা সভাপতি, বুথ সভাপতি, যারা কিছু পায়নি, তাঁরা কেবল ত্যাগ করেছে, তারাই সঙ্গে আছে। আমরা তিনটে জেনারেশন তৈরি করেছি। তাদের মাথার উপর আমি ছাতার মতো থাকব।”
Our Hon'ble Chairperson, @MamataOfficial, shared an important message for our party workers, supporters, and the people of Bengal.
Watch below.👇🏼 pic.twitter.com/58WxoSCuQ0
— All India Trinamool Congress (@AITCofficial) July 15, 2026
এমনকী, এই ২১শে জুলাই যে কোনও অবস্থাতেই তিনি সভা করার বিশেষ বার্তা দিয়েছেন। তাঁর আশঙ্কা যে, ভয় দেখানো হতে পারে ডেকরেটার্স সংস্থাকেও। তবে নেত্রী বলেছেন, “খালি গলাতেও আমরা বক্তৃতা দিতে পারি। প্রয়োজনে রিকসায় দাঁড়িয়ে হলেও বক্তৃতা দেব।”
এবার অনেক শিক্ষাও হয়েছে বলেও এদিন তীব্র মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর দাবি, শিবির ছেড়ে যে নেতারা চলে যাচ্ছেন, তাঁদের হয়তো কোনও না কোনও সমস্যা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ক্ষমা চাইছি আমি। এবার অনেক শিক্ষা হয়েছে। অনেক লাগেজ ব্যাগেজ আছে বেইমানদের। আমি অনেক অজানা সত্যিও এবার জানতে পারছি।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







