Bangla News

Suvendu Adhikari-IIT: শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবার পরিণত হবে IIT-তে? সোমবারের বৈঠকে এমনটাই প্রস্তাব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘শিক্ষাকে হতে দেব না পণ্য’, এদিন কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এর পাশাপাশি, গতকাল অর্থাৎ সোমবার বিকাশ ভবনে বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শিবপুরের আইআইএসটি-কে (যা ইঞ্জিনিয়ারিং কলেজ নামে পরিচিত) এবার আইআইটি করার বিশেষ প্রস্তাব দেবে রাজ্য সরকার৷

Suvendu Adhikari-IIT: কেন্দ্রের কাছে এবার নয়া প্রস্তাব রাখল রাজ্য সরকার, আইআইএসটি-কে এবার আইআইটি করার সিদ্ধান্ত!

হাইলাইটস:

  • গতকাল ছিল বিকাশ ভবনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
  • এই বৈঠক শেষেই শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার
  • শিবপুরের আইআইএসটি-কে আইআইটি করার বিশেষ প্রস্তাব রাজ্যের

Suvendu Adhikari-IIT: গতকাল বিকেলে বিকাশ ভবনে বৈঠক করেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং আধিকারিকদের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চটোপাধায়। জানা গিয়েছে যে, সেই বৈঠক শেষেই প্রাথমিকভাবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে নতুন কোনও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি পাবে না আগামী ২ বছর৷ অডিট করা হবে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি স্কুল কলেজ বি.এড, ডি.এল.এড এবং ল’কলেজ সঠিক যদি কাগজপত্র না দেখাতে পারে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে সেগুলির বিরুদ্ধে৷ এদিনের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে।

We’re now on WhatsApp- Click to join

‘শিক্ষাকে হতে দেব না পণ্য’, এদিন কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এর পাশাপাশি, গতকাল অর্থাৎ সোমবার বিকাশ ভবনে বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শিবপুরের আইআইএসটি-কে (যা ইঞ্জিনিয়ারিং কলেজ নামে পরিচিত) এবার আইআইটি করার বিশেষ প্রস্তাব দেবে রাজ্য সরকার৷

We’re now on Telegram- Click to join

রাজ্যের জনপ্রিয় নামী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইআইইএসটিকে এবার আইআইটি প্রস্তাব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এমনটাই খবর সূত্রের। সোমবারের এই বৈঠকে সেই প্রস্তাব জমা পড়েছে এবার কেন্দ্রের কাছে। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বেসু৷ এরপর আইআইইএসটি। আইআইটি করা হলে শিক্ষা প্রতিষ্ঠানটি সেখানে শিক্ষার মান বাড়বে বলেও মনে করছে রাজ্য সরকার। এই ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হবে আন্তর্জাতিক স্তরে।

এদিকে এর পাশাপাশি, কেন্দ্রীয় শিক্ষানীতি চালু করণীয় আলোচনা হয়েছে এই দিনের বৈঠকে এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও, পুরো নিগমের ছাড়পত্র দীর্ঘদিন ধরে না পাওয়ায় টাকা আটকে ছিল আইআইএম কলকাতার। তাই এবার আইআইএম কলকাতা কেন্দ্রের কাছ থেকে পেতে চলেছে ৫০০ কোটি টাকা।

Read More- গোহত্যায় সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের ওপর এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

এতদিন বিগত সরকার কলকাতা পুরনিগমের ছাড়পত্র এন ও সি না পাওয়ায় আটকে ছিল ওই টাকা। সূত্রের খবর যে, আটকে ছিল কেন্দ্রের অনেক প্রকল্পই৷ নতুন সরকার আসার পরই সেই বিষয়গুলোয় দেওয়া হবে ছাড়পত্র৷ এনিয়ে গতকাল বিকাশ ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং কেন্দ্রের ৮জন প্রতিনিধি দল এবং রাজ্যের শিক্ষা দফতরের বিভিন্ন আধিকারিকদের মধ্যেই এই আলোচনা হয়৷

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button