Sohini Sarkar Pregnancy: ‘আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়াই আমাদের অধিকার’— এদিন অ্যাওয়ার্ডের মঞ্চে অকপটে সোহিনী সরকার
এদিন টেলি সিনে অ্যাওয়ার্ডস রেড কার্পেটে দেখা মিলল সোহিনীর। সেখানে রঘু ডাকাত ছবির জন্যই সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সোহিনী সরকার। এর ফাঁকেই ব্যক্তিগত জীবন আর মা হওয়ার গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খুলেছেন তিনি।
Sohini Sarkar Pregnancy: মা হওয়ার জল্পনা নিয়ে এবার প্রথমবার সরাসরি মুখ খুললেন অভিনেত্রী সোহিনী সরকার
হাইলাইটস:
- বিয়ের দু-বছরের মাথাতেই কি দুই থেকে তিন?
- তবে কি এবার মা হতে চলেছেন সোহিনী?
- টেলি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে জবাব অভিনেত্রীর
Sohini Sarkar Pregnancy: অভিনেত্রী সোহিনী সরকার এবং সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সুখী গৃহকোণে কি এবার তবে আসতে চলেছে নতুন অতিথি? গত কয়েকদিন ধরেই এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল টলিপাড়ার অন্দরে। সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়েই সর্বত্র ছড়িয়েছিল তুমুল জল্পনা, ঠিক তখনই এ বিষয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী সোহিনী নিজেই।
We’re now on WhatsApp- Click to join
এদিন টেলি সিনে অ্যাওয়ার্ডস রেড কার্পেটে দেখা মিলল সোহিনীর। সেখানে রঘু ডাকাত ছবির জন্যই সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সোহিনী সরকার। এর ফাঁকেই ব্যক্তিগত জীবন আর মা হওয়ার গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খুলেছেন তিনি।
We’re now on Telegram- Click to join
এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহিনী বলেন, ‘এটা হল একটা অ্যাওয়ার্ড ফাংশন। আমার মনে হয় সেখানে আমরা শুধু অ্যাওয়ার্ড এবং শিল্পীর কাজ নিয়েই কথা বলি। সময় আমাদেরও নিশ্চয়ই আসবে, যখন সবকিছু জানাব আমরা। আমাদের ওটা অধিকার। প্রত্যেকটা মানুষেরই অধিকার, এই আনন্দের মুহূর্তগুলো সব ভাগ করে নেওয়া। সেই সময়ই নিশ্চয় ভাগ করে নেব আমি।’
অভিনেত্রী সোহিনীর এই মন্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে, ব্যক্তিগত জীবনের এমন একটি অত্যন্ত সংবেদনশীল এবং আনন্দের খবর কখন ও ভক্তদের সামনে কীভাবে আনা হবে, সেই সিদ্ধান্ত একান্তই তাঁর এবং তাঁর পরিবারের। সোহিনীর চোখে-মুখে এদিন আনন্দের ঝলক সুস্পষ্ট ছিল। রীতিমতো গ্লো করছেন অভিনেত্রী। তাঁর বেবি বাম্পও নজর এড়ালো না শাড়ির ফাঁকে।
কেন আচমকা জোরালো হলো সোহিনীর মা হওয়ার জল্পনা?
গত ২০২৪ সালের জুলাই মাসে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হয়েছিল এই তারকা জুটির। আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে তাঁদের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ। এরই মধ্যে বেশ কিছুদিন ধরে বিনোদন দুনিয়ার লাইমলাইট থেকেই একটু দূরত্ব বজায় রাখছিলেন অভিনেত্রী।
Read More- বিয়ের দু’বছরের মাথায় কী ঘরে নতুন অতিথি? মা-বাবা হওয়ার গুঞ্জন সোহিনী-শোভনের!
এমনকি তাঁর অভিনীত নতুন ছবি ‘ফেরা’-র প্রিমিয়ারেও দেখা যায়নি তাঁকে। অভিনেত্রীর এই আকস্মিক অনুপস্থিতি ও নীরবতাই মূলত অভিনেত্রীর মা হওয়ার জল্পনাকে বাড়িয়ে দেয় আরও কয়েক গুণ। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয় যে, দুই থেকে এবার শোভন-সোহিনীর সংসার তিন হতে চলেছে। সোহিনীর এই মন্তব্যের পরই আপাতত সেই বিশেষ ‘সময়’-এর অপেক্ষায় অনুরাগীরা দিন গুনছেন, যখন তারকা দম্পতি নিজেই সকলের সাথে ভাগ করে নেবেন তাঁদের জীবনের সেরা সুখবরটি।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







