Sara Ali Khan and Henry Cavill: সুপারম্যান হেনরি ক্যাভিলের সঙ্গে একফ্রেমে নবাব-কন্যা! সারার ছবি ঘিরে শোরগোল
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অর্থাৎ ‘রয়্যাল অ্যাসকটে’ (Royal Ascot 2026) আমন্ত্রিত হয়ে বিশ্ববিখ্যাত ‘সুপারম্যান’ খ্যাত হলিউড মেগাস্টার হেনরি ক্যাভিল-র সঙ্গে সাক্ষাৎ করলেন সারা।
Sara Ali Khan and Henry Cavill: যার প্রেমে হাবুডুবু খায় বিশ্বের কোটি কোটি তরুণী, এবার তাঁর সঙ্গে একফ্রেমে নবাব-কন্যা
হাইলাইটস:
- ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অর্থাৎ ‘রয়্যাল অ্যাসকটে’ আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী সারা আলি খান
- পতৌদি পরিবারের রাজকন্যের সাথে দেখা গেল সুপারম্যান হেনরি ক্যাভিলকে
- সারা ও হেনরির স্পেশাল লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
Sara Ali Khan and Henry Cavill: বলিউডের জেন জি অভিনেত্রী এবং নবাব-কন্যা সারা আলি খান বরাবরই তাঁর বিন্দাস আন্দাজ এবং ভ্রমণের ছবির জন্য আলোচনায় থাকেন। তবে এবার তিনি যা করে দেখালেন, তা দেখে অবাক বিশ্বজুড়ে কোটি কোটি সিনেমাপ্রেমী। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অর্থাৎ ‘রয়্যাল অ্যাসকটে’ (Royal Ascot 2026) আমন্ত্রিত হয়ে বিশ্ববিখ্যাত ‘সুপারম্যান’ খ্যাত হলিউড মেগাস্টার হেনরি ক্যাভিল-র সঙ্গে সাক্ষাৎ করলেন সারা।
Sara Ali Khan Gave a Huge Shocker 🧐🧐#SaraAliKhan Spotted with one of The most loved Superhero Superman (Henry Cavill) 👌
Sara Ali Khan Giving Pure Royal Vibes 👌 pic.twitter.com/unW1CXeZpA
— Miss Filmy (@MissFilmyAddict) June 18, 2026
‘সুপারম্যান’-এর সঙ্গে সারার সেই রয়্যাল মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। হলিউড ও বলিউডের এই রয়্যাল কোলাব দেখে উত্তেজনা ধরে রাখতে পারছেন না অনুরাগীder একাংশ।
We’re now on WhatsApp – Click to join
রয়্যাল অ্যাসকটের আভিজাত্য ও দুই তারকার ফ্রেম
ইংল্যান্ডের বার্কশায়ারে আয়োজিত রয়্যাল অ্যাসকট তার রাজকীয় আভিজাত্য এবং কঠোর ‘ড্রেস কোড’-এর জন্য সারা বিশ্বজুড়ে পরিচিত। এই অনুষ্ঠানে সারা আলি খান হাজির হয়েছিলেন একটি অত্যন্ত মার্জিত এবং চমৎকার পোশাকে, মাথায় ছিল রয়্যাল অ্যাসকটের ঐতিহ্যবাহী মানানসই হ্যাট।
অন্যদিকে, হলিউডের ‘হার্টথ্রব’ হেনরি ক্যাভিলকে দেখা গেছে থ্রি-পিস স্যুট এবং ক্লাসিক ডার্বি হ্যাটে, ঠিক যেন এক খাঁটি ব্রিটিশ জেন্টলম্যান। ছবিতে দু’জনকে বেশ হাসিমুখে আড্ডা দিতে এবং ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে।
একেবারে স্বপ্নের ফ্রেম
সারা ও হেনরির এই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। হলিউডের অন্যতম সুপুরুষ অভিনেতা হিসেবে পরিচিত হেনরির পাশে সারাকে দেখে নেটিজেনরা অবশ্য নানা মন্তব্য করছেন।
আন্তর্জাতিক মঞ্চে সারার জয়জয়কার
কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে আন্তর্জাতিক ফ্যাশন উইক অর্থাৎ গ্লোবাল প্ল্যাটফর্মে সারা আলি খানের উপস্থিতি দিন দিন বাড়ছে। রয়্যাল অ্যাসকটের মতো এক মর্যাদাপূর্ণ ব্রিটিশ রাজকীয় অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকা এবং সেখানে বিশ্বখ্যাত তারকা হেনরি ক্যাভিলের সাথে কুশল বিনিময় করা নিশ্চিতভাবেই সারার ক্যারিয়ার ও জনপ্রিয়তায় এক নতুন পালক যোগ করল।
Read more:- কেদারনাথ দ্বার বন্ধ সারা আলি খানের জন্য, প্রবেশ করতে চাইলে তাকে একটি হলফনামা জমা দিতে হবে!
সারার সাম্প্রতিক কাজ
এ বছর তাঁকে শেষবার দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানার সাথে ‘পতি পত্নী অউর ওহ দো’ ছবিতে। আগামীতেও আয়ুষ্মানের সাথে একটি স্পাই কমেডিতে দেখা মিলবে নবাব-কন্যার। জল্পনা চলছে শীঘ্রই বাবা সইফ আলি খানের সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন সারা।
এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







