Entertainment

Raj-Subhashree: নির্বাচনের ফলাফল প্রকাশের আগে শুভশ্রীকে নিয়ে গিয়েছিলেন জগন্নাথের দরবারে হাজির রাজ

ইতিমধ্যেই ২৯শে এপ্রিল মিটেছে রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। এবার ভোটপরীক্ষা শেষ। এবার পালা ব্যালটে ভাগ্যগননার। আর ৪ঠা মে রয়েছে সেই পরীক্ষারই ফল।

Raj-Subhashree: ভোটের জন্য জগন্নাথ দেবের আশীর্বাদ নিতেই পুরীতে হাজির তারকা দম্পতি রাজ-শুভশ্রী

হাইলাইটস:

  • দ্বিতীয়বারের ব্যারাকপুরের টিকিট পেয়েছেন রাজ চক্রবর্তী
  • আদা জল খেয়ে এবার উঠেপড়ে লেগেছিলেন রাজ চক্রবর্তী
  • এবার রাজের হয়ে ময়দানে নেমেছেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও

Raj-Subhashree: যে কোনও শুভ কাজের আগেই কিংবা বছরে দু-একবার পুরীর জগন্নাথধামে যাওয়া বাঁধা ধরা রাজ-শুভশ্রীর। জগন্নাথ দেবের ভক্ত রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাড়িতেও জগন্নাথ দেবের নিত্য সেবা আর বিশেষ পুজোর আয়োজন হয় এই দম্পতির।

We’re now on Telegram- Click to join

ইতিমধ্যেই ২৯শে এপ্রিল মিটেছে রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। এবার ভোটপরীক্ষা শেষ। এবার পালা ব্যালটে ভাগ্যগননার। আর ৪ঠা মে রয়েছে সেই পরীক্ষারই ফল। যা নিয়েই বেশ টেনশনে সব রাজনৈতিক দলের প্রার্থীরা। ৪ঠা মে ভোটের রেজাল্টের আগেই এবার ফের একবার তৃণমূল কংগ্রেস গড়ে রাজ-রাজত্ব ফেরানোর মানত নিয়েই পুরীর জগন্নাথের দরবারে হাজির রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

We’re now on WhatsApp- Click to join

দ্বিতীয়বারের জন্য ব্যারাকপুরের টিকিট পেয়েছিলেন রাজ চক্রবর্তী। ভোটের প্রচারের শেষ লগ্নে রাজের হয়ে ময়দানে নামেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার সেই পরীক্ষার ফলই জানা যাবে ৪ঠা মে। আর তারই আগে এবার পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গেলেন রাজ এবং শুভশ্রী। রাজ-শুভশ্রী বিশ্বাস করেন যে, কোনও সমস্যায় জগন্নাথদেবকে স্মরণ করলেই একমুহূর্তেই সমস্ত অন্ধকার কেটে যায়। তাই পৌঁছে গেলেন একেবারে জগন্নাথদেবের ধামেই। এদিন শুভশ্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, রাজের পরনে নীল রঙের পাঞ্জাবি এবং সাদা রঙের পায়জামা। আর শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের শাড়ি এবং কালো ব্লাউজ।

এদিন জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে দুজনেই হাতজোড় করে পোজ দিয়ে ছবি তুলেছেন এই দম্পতি। ৪ঠা মে রাজের জন্য বড় দিন। আর সেই দিন যাতে সফল হতে পারেন, তাই জন্যই জগন্নাথ দর্শনে আসা। ৪ঠা মে-এর আগেই কলকাতা ফিরে যাবেন রাজ-শুভশ্রী।

Read More- ‘আমি সবচেয়ে বেশি বন্ধু রাহুলকেই মিস করছি’, রাহুলের মৃত্যুর এক মাস পর প্রথম বার মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

তবে শুভশ্রীর এই পোস্টে অনেকেই এই দম্পতিকে ট্রোলড করে লিখেছেন যে, দিদির দিঘার জগন্নাথ মন্দিরে না গিয়ে পুরীতে কেন? কেউ কেউ আবার লিখলেন, ৪ঠা মে এর পর তোদের কী হবে? যদিও এইসব ট্রোলের পাল্টা কোনও প্রতিক্রিয়াই দেননি রাজ-শুভশ্রী। রাজের এই লড়াইতে শুভশ্রী যে সর্বদাই পাশে রয়েছেন, তা আরও একবার প্রমাণিত।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button