Rahul Arunoday Banerjee: ইস্টবেঙ্গল ম্যাচে প্রয়াত অভিনেতা রাহুলকে শ্রদ্ধা যুবভারতীর! ছবি ভাইরাল হতেই চোখে জল ভক্তদের
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি, ছবিতে যেখানে দেখা যাচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে অভিনেতা রাহুলকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ টিফো নিয়ে এসেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।
Rahul Arunoday Banerjee: এবার প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হল তাঁর প্রিয় ক্লাবের ম্যাচেই
হাইলাইটস:
- জীবনের শেষ বিন্দু অবধি ইস্টবেঙ্গলকে সমর্থন করেছেন রাহুল
- বিভিন্ন আলোচনায় তুলে ধরেছেন ফুটবলের প্রতি তাঁর ভালোবাসার কথা
- এবার ইস্টবেঙ্গল ম্যাচে অভিনেতা রাহুলকে শ্রদ্ধা যুবভারতীর
Rahul Arunoday Banerjee: অভিনেতা রাহুলের অকাল প্রয়াণ যেন কেউই মেনে নিতে পারছেন না এখনও। এটি কেবলমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নয়, তিনি যে রাজনৈতিক দলের সমর্থন ছিলেন, তিনি যে ফুটবল টিমের সমর্থন ছিলেন, সেখানেও বিষাদের সুর ছড়িয়েছে। জীবনের শেষ বিন্দু অবধি ইস্টবেঙ্গলকে সমর্থন করেছেন অভিনেতা রাহুল, বিভিন্ন আলোচনায় বহুবার তুলে ধরেছেন ফুটবলের প্রতি তাঁর এই ভালোবাসার কথা। এবার প্রয়াত অভিনেতা রাহুলকে শ্রদ্ধা জানানো হল প্রয়াত অভিনেতার প্রিয় ক্লাবের ম্যাচে।
We’re now on WhatsApp- Click to join
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি, ছবিতে যেখানে দেখা যাচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে অভিনেতা রাহুলকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ টিফো নিয়ে এসেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।
প্রসঙ্গত, অভিনেতা রাহুলের মৃত্যুর পর গতকাল প্রথমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল, তাই সকলের প্রিয় রাহুলকে এভাবেই শ্রদ্ধা জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের পতাকা গায়ে দিয়ে গ্যালারিতে বসে খেলা দেখছেন অভিনেতা রাহুল। ছবিটি দেখে যেন মনে হচ্ছে, সকলের সাথে বসে সত্যি সত্যি তিনিও যেন খেলা দেখছেন। ছবিটির নিচে বড় বড় করে লেখা রয়েছে, ‘গ্যালারির আকাশে এক বিষন্ন সূর্যোদয়! লাল হলুদ হৃদয়ে অমর অরুণোদয়।’
We’re now on Telegram- Click to join
উল্লেখ্য, অভিনেতা রাহুলের মৃত্যুর ঠিক কিছু সময় আগেই সহজ কথার, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা হয়েছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসুর কথোপকথনের কিছু অংশ। সেই আলোচনাতেও বহু বার উঠে এসেছিল ইস্টবেঙ্গলের উন্নতির প্রসঙ্গ। এর ফলে বোঝাই যায়, প্রিয় দলের শুধু সমর্থক হিসেবেই নয় বরং প্রিয় দলের সার্বিক উন্নতি নিয়ে সবসময় চিন্তা করতেন অভিনেতা রাহুল।
Read More- প্রয়াত হলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দিঘার তালসারিতে তলিয়ে গেলেন নায়ক
স্টার জলসার ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে না ফেরার দেশে পাড়ি দেন রাহুল। এই গোটা ঘটনায় আপাতত লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থাকে ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও কলকাতার রিজেন্ট পার্ক থানা আর ওড়িশার তালসারি থানায় অভিযোগ দায়ের করা হয় যার ভিত্তিতে এবার শুরু হয়েছে তদন্ত।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







