Parambrata-Swastika FIR: ৫ বছর আগে ভোট-পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগে পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে থানায় দায়ের FIR
এদিকে পাঁচ বছর আগে, এই বিতর্কের সূত্রপাত বিধানসভা নির্বাচনের পরেই সোশ্যাল মিডিয়ায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের দু’টি মন্তব্য ঘিরে। ২০২১ সালের ২রা মে নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল।
Parambrata-Swastika FIR: পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের FIR, ইতিমধ্যেই শুরু তদন্ত!
হাইলাইটস:
- সোশ্যাল মিডিয়ায় পরমব্রত এবং স্বস্তিকার মন্তব্য ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয়
- ৫ বছর আগে নির্বাচনের ফল প্রকাশের দিন এক বিতর্কিত মন্তব্য করেন এই দুই তারকা
- ভোট-পরবর্তী হিংসায় উস্কানিমূলক মন্তব্যর জেরে এবার থানায় অভিযোগ দায়ের
Parambrata-Swastika FIR: অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এবার গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের! তাঁদের বিরুদ্ধে ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসা ছড়ানোর উঠছে অভিযোগ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গড়িয়াহাট থানায় দুই তারকার বিরুদ্ধে অভিযোগ করেছেন এবার আইনজীবী জয়দীপ সেন। এই ব্যাপারে দুই তারকারই উত্তরে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
We’re now on WhatsApp- Click to join
এদিকে পাঁচ বছর আগে, এই বিতর্কের সূত্রপাত বিধানসভা নির্বাচনের পরেই সোশ্যাল মিডিয়ায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের দু’টি মন্তব্য ঘিরে। ২০২১ সালের ২রা মে নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল। সেই দিন পরমব্রত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে উঠছে অভিযোগ। পাল্টা এক মন্তব্য করে তাতেই এদিন সম্মতি জানিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
We’re now on Telegram- Click to join
ওই অভিযোগকারী আইনজীবীর বক্তব্য, এই মন্তব্যের মাধ্যমে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় ভোট-পরবর্তী হিংসায় উস্কানি দিয়েছিলেন। রাজ্যের পরিবেশকে এই মন্তব্য উত্তপ্ত করেছিল বলেও অভিযোগ করেছেন আইনজীবি জয়দীপ সেন।
🔴 Police complaint filed against prominent Bengali actors Parambrata Chatterjee & Swastika Mukherjee over their 2021 social media post accusing them of inciting post poll violence in Bengal pic.twitter.com/wuuF5D6mRC
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ (@iindrojit) May 21, 2026
তাঁর সংযোজন যে, “ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে FIR। তাঁদের মন্তব্য বিজেপি মহিলা কর্মীদের ধর্ষণ, বিজেপি কর্মীদের খুন এবং শ্লীলতাহানি আর ২০২১-এ তৃণমূল কংগ্রেস দ্বারা সংঘটিত জুগিয়েছিল হিংসায় প্ররোচনা।”
সমাজে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় পরমব্রত এবং স্বস্তিকার মন্তব্যে সেই সময়ে অনেকেই প্রভাবিত হয়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছিলেন বলেও অভিযোগ ওই আইনজীবীর। খুন এবং ধর্ষণের পাশাপাশি অগ্নিসংযোগেও উস্কানি দিয়েছিলেন তাঁরা বলে অভিযোগ তাঁর।
প্রসঙ্গত, গত বুধবার টেকনিশিয়ান স্টুডিওয় বৈঠক ডেকেছিলেন বিধায়ক-অভিনেতা রুদ্রনীল ঘোষ। বৈঠকে হাজির ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। সেখানেই ‘বিশ্বাস ব্রাদার্স’-এর জমানায় তাঁর প্রকাশ্যে ক্ষমা চাওয়া নিয়ে বিস্ফোরক কথা বলেছেন পরমব্রত। তিনি বলেছেন, “সেদিন দাঁতে দাঁত চেপে রেখে ছেলের মুখে দিকে তাকিয়ে আমি ক্ষমা চেয়েছি…।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







