Monami Ghosh Look: পোশাক মাপার ফিতে দিয়ে পোশাক! মেজারিং টেপের পোশাকে রেড কার্পেটে হাঁটলেন ‘টাপা টিনি গার্ল’ মনামী ঘোষ
সম্প্রতি, হলুদ রঙের একটি অফ-শোল্ডার পোশাক পরেছিলেন মনামী ঘোষ। তাঁর এই পোশাকের বিশেষত্ব হল, এটি মেজারিং টেপ দিয়ে তৈরি অর্থাৎ পোশাক মাপার যে ফিতে হয় তা দিয়ে এটি তৈরি।
Monami Ghosh Look: ফের নজরকাড়া পোশাকে রেড কার্পেটে হাঁটলেন বাংলার উরফি জাভেদ মনামী ঘোষ
হাইলাইটস:
- ফ্যাশন দুনিয়ায় ফের নজরকাড়া মনামীর পোশাক
- তিনি বরাবর নজরকাড়েন তাঁর স্টাইল স্টেটমেন্ট দিয়ে
- বুধবার শহরের এক অ্যাওয়ার্ড শোতে হাজির হন তিনি
- এদিন আবারও আলোচনায় আসে তাঁর নয়া পোশাক
Monami Ghosh Look: টেলিভিশন জগতের অন্যতম মুখ অভিনেত্রী মনামী ঘোষ। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন মনামী ঘোষ। বরাবরই তাঁর স্টাইল স্টেটমেন্ট দিয়ে নজর কেড়েছেন। বুধবার, শহরের এক অ্যাওয়ার্ড শোতে ফের নজর কেড়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। ফের আলোচনায় এসেছে তাঁর অভিনব পোশাক। ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছেন তাঁর লেটেস্ট ড্রেস দিয়ে। শুধু স্টাইল নয়, তাঁর এহেন সাজের পেছনে রয়েছে গভীর এবং আবেগী ভাবনা।
We’re now on WhatsApp- Click to join
এদিন কেমন সেজে ছিলেন অভিনেত্রী মনামী?
সম্প্রতি, হলুদ রঙের একটি অফ-শোল্ডার পোশাক পরেছিলেন মনামী ঘোষ। তাঁর এই পোশাকের বিশেষত্ব হল, এটি মেজারিং টেপ দিয়ে তৈরি অর্থাৎ পোশাক মাপার যে ফিতে হয় তা দিয়ে এটি তৈরি। পোশাকের ওপরের অংশে দেখা গিয়েছে টেপের ওপরের অংশ। আর নিচের অংশে ঝালরের মতো ঝুলছে কয়েকশো টেপ। এর সঙ্গে এই একই উপাদান দিয়ে তৈরি বাক্স-সদৃশ একটি ব্যাগও নিয়েছেন। অভিনেত্রীর এই লুকের সঙ্গে মানানসই জুতোও ছিল।
We’re now on Telegram- Click to join
অভিনেত্রী ‘টেপ’ পোশাকের পিছনের ভাবনা?
মনামী ঘোষ এ প্রসঙ্গে জানান, আমাদের সবাইকে সুন্দর করে সাজিয়ে তোলার পেছনে দর্জিদাদাদের অথবা ‘মাস্টারজি’-দের লুকিয়ে থাকে অক্লান্ত পরিশ্রম। ফিতে দিয়ে মাপ নিয়ে কাপড় কেটে তৈরি করা হয় পোশাক, তাঁদের এই প্রতিদিনের এহেন সৃষ্টিশীল কাজকে সম্মান জানাতেই এই পোশাক পরার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
ফ্যাশন ক্যুইন মনামী ঘোষ
সমাজ মাধ্যমের মধ্যমণি মনামী ঘোষ। এক কথায় তিনি হলেন টলিউডের ফ্যাশনিয়েস্তা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা প্রায় ২.৩ মিলিয়ন। বিভিন্ন সময় তাঁর শেয়ার করা এহেন ফ্যাশনেবল লুকের প্রশংশায় ফ্যানেরাও পঞ্চমুখ। কখনও সাবেকী সাজে তো আবার কখনও ‘বোল্ড’ তকমা জুড়ে নেওয়া তাঁর লুক দেখে মুগ্ধ যায় নেটিজেনরা। আর নিজের লুক নিয়ে অভিনেত্রী এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। সেই প্রমাণই মেলে বার বার, তাঁর সোশ্যাল পেজে চোখ রাখলে।
Read More- নারীরা তাদের কর্মজীবনে কীভাবে মানিয়ে নেন? জানালেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু
মনামী বাংলার উরফি জাভেদ
অভিনেত্রী মনামী ঘোষকে অনেকেই ‘বাংলার উরফি জাভেদ’ বলে সম্বোধন করেন। আসলে তিনি উরফির মতোই নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যান। তবে নেট দুনিয়ায় ট্রোলড হওয়ার বদলে তিনি সকলের ভালোবাসাই বেশি পান। ফ্যানেরা তাঁর প্রতিটি পোস্টেই তাঁকে ভরিয়ে দেন ভার্চুয়াল ভালবাসায়।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







