Kriti Sanon Controversy: রাখির বিজ্ঞাপনে কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্ক তুঙ্গে, অভিনেত্রীর পোশাকচর্চা প্রশ্নের মুখে
রাখির বিজ্ঞাপনে কৃতি শ্যাননকে একটি ব্রালেট ধরনের ফিনফিনে জ্যাকেট এবং স্কার্ট পরে থাকতে দেখা যায়। এমন একটি পোশাক রাখি উৎসবের জন্য কতটা যথাযথ তা নিয়েই উঠেছে প্রশ্ন। একাংশের মতে, ঐতিহ্যবাহী উৎসবমুখর অনুষ্ঠানের সঙ্গে কৃতীর পোশাক অসামঞ্জস্য। তবে অনেকেই কৃতীর সমর্থনেও মন্তব্য করেছেন।
Kriti Sanon Controversy: রাখি বন্ধনের মতো পবিত্র ও স্নেহের উৎসবে শরীর প্রদর্শনী পোশাক পরে বিতর্কে জড়ালেন কৃতি স্যানন
হাইলাইটস:
- জুয়েলারি ব্র্যান্ডের তরফে একটি রাখির বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে
- ঐতিহ্যবাহী উৎসবমুখর অনুষ্ঠানের সঙ্গে কৃতীর পোশাক অসামঞ্জস্য
- এই কারণেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন অভিনেত্রী
Kriti Sanon Controversy: রাখি বন্ধনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। উৎসবের আবহে বিজ্ঞাপন তো স্বাভাবিক বিষয়। যার ফলে প্রত্যেক বছরের মতো এবছরও তার ব্যতিক্রম হয়নি। এই বছর রাখি বন্ধনের বিজ্ঞাপনের মুখ বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। একটি জুয়েলারি ব্র্যান্ডের তরফে রাখির বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। আলোচনার কেন্দ্রে রয়েছে কৃতীর পোশাক। রাখি বন্ধনের বিজ্ঞাপন বিতর্ক ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
We’re now on WhatsApp – Click to join
রাখির বিজ্ঞাপনে কৃতি শ্যাননকে একটি ব্রালেট ধরনের ফিনফিনে জ্যাকেট এবং স্কার্ট পরে থাকতে দেখা যায়। এমন একটি পোশাক রাখি উৎসবের জন্য কতটা যথাযথ তা নিয়েই উঠেছে প্রশ্ন। একাংশের মতে, ঐতিহ্যবাহী উৎসবমুখর অনুষ্ঠানের সঙ্গে কৃতীর পোশাক অসামঞ্জস্য। তবে অনেকেই কৃতীর সমর্থনেও মন্তব্য করেছেন।
কেন পোশাক বিতর্কে জড়ালেন কৃতি?
This is new Rakshabandhan themed Jewellery Ad featuring Kirti Sanon. https://t.co/TdslGf0rIR pic.twitter.com/atUzQGPLrY
— void (@wosgnn) August 22, 2026
রাখির বিজ্ঞাপনের জন্য কৃতি যে পোশাকটি বেছে নিয়েছিলেন সেই পোশাকটি এতটাই খোলামেলা ছিল যে, উন্মুক্ত ছিল তার বক্ষবিভাজিকা। আর এই কারণেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন অভিনেত্রী।
তবে শুরু পোশাক নয়, পোষ্যকে রাখি পরানো নিয়েও নাক বেঁকিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, ভাইয়ের সঙ্গে রাখি বন্ধন উদযাপন করছেন কৃতি। এর পাশাপাশি পোষ্যকেও পরম যত্নে স্নেহের সঙ্গে রাখি পরাচ্ছেন তিনি। এই ভাবনার মাধ্যমে মানুষের সঙ্গে পোষ্য প্রাণীর পারিবারিক সম্পর্ক ও ভালোবাসাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে কিছু দর্শকের মতে, ভাইয়ের তুলনায় পোষ্যকেই যেন বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একদিকে কৃতির পোশাকচর্চা তো অন্যদিকে পোষ্যকে অতিরিক্ত প্রাধান্য, ফলে জোরদার চর্চায় নেটপাড়া।
কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মতে, রাখি বন্ধনের মতো পবিত্র ও স্নেহের উৎসবে শরীর প্রদর্শনী পোশাক পরা এই উৎসবের ঐতিহ্য, ভাবমূর্তি নষ্ট করে। অনেকেই মন্তব্য করেছেন, রক্ষণশীল পারিবারিক পরিবেশে বিজ্ঞাপন তৈরি করা উচিত। তারা মনে করছেন, এই ধরনের দৃশ্য প্রদর্শনে রাখি বন্ধনের মূল ভাবনাকে অসম্মান করা হয়। তবে এই বিজ্ঞাপন নিয়ে একাধিক প্রশ্ন এবং সমালোচনা তৈরি হলেও এই বিষয়ে নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।
এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







