Jaya Ahsan: ‘আলপনা আর এক নতুন শুরুর গল্প’, চৈত্রের শেষ রাতে বাংলাদেশের রাজপথ রাঙালেন অভিনেত্রী জয়া আহসান
পরনে ছিল পাট ভাঙা লাল পাড় ঘি রঙের শাড়ি। ভারী গয়না সাজে। হাতে রয়েছে একগাছা লাল চুড়ি। কোমড়ে আঁচল গুঁজে রং-তুলি নিয়ে ঢাকার রাজপথে আলপনা দিতে ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান।
Jaya Ahsan: এদিন সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে এদিন কী বললেনঅভিনেত্রী জয়া আহসান?
হাইলাইটস:
- বরাবরই পরিবার-স্বজনদের নিয়ে উৎসবে মেতে উঠতে ভালোবাসেন জয়া আহসান
- এবারেও বর্ষবরণের আবহেও তার ব্যতিক্রম হতে দিলেন না অভিনেত্রী
- ঐতিহ্য ও আবেগের মেলবন্ধনে বাঙালিয়ানায় মেতে উঠলেন জয়া আহসান
Jaya Ahsan: বৈশাখ এবার ধরা দিয়েছে অভিনেত্রী জয়া আহসানের বাড়িতে। উৎসবের মেজাজে সাজ সাজ রং। নিজ হাতে মাখা পান্তা, আর ইলিশের সমাহার। রকমারি পদে সাজানো রয়েছে বৈশাখী পাত। আর তার সঙ্গেই এক টুকরো ভালোবাসা। বাংলাদেশে নতুন বাংলা বছরের সূচনা এভাবেই করলেন জয়া আহসান। আজ বাঙালির চিরন্তন ‘পহেলা বৈশাখ’। ওপার বাংলায় অবশ্য সোমবার রাত থেকেই তুঙ্গে নববর্ষযাপনের উন্মাদনা। এই আবহে ঘরে মন বসেনি অভিনেত্রীর! অতঃপর চৈত্রের এবার শেষ রাতে আমজনতার সাথে হাতে হাত মিলিয়ে রং-তুলি নিয়ে রাজপথে নেমে পড়লেন জয়া আহসান।
We’re now on WhatsApp- Click to join
পরনে ছিল পাট ভাঙা লাল পাড় ঘি রঙের শাড়ি। ভারী গয়না সাজে। হাতে রয়েছে একগাছা লাল চুড়ি। কোমড়ে আঁচল গুঁজে রং-তুলি নিয়ে ঢাকার রাজপথে আলপনা দিতে ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান। যাঁরা বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপন চাক্ষুষ করেছেন, তাঁরা সকলেই রাত জেগে আলপনা দেওয়ার রীতি সম্পর্কে বেশ অবগত। আমজনতার সাথে সেই প্রথা পালনে মেতে উঠেছেন জয়াও।
We’re now on Telegram- Click to join
অভিনেত্রী জয়া বলছেন, “আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই এহ নেটভুবনে ভাগ করে নিয়ে দুই বাংলার ভক্তদের পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন আহসান। চৈত্রের ঠিক শেষ রাত, আলপনা আর এক নতুন শুরুর গল্প। প্রতি বছর আমাদের পয়লা বৈশাখের এক অবিচ্ছেদ্য রীতি। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।”
জয়া আহসানের সংযোজন, “ধর্মীয় উৎসবের বাইরেও বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নববর্ষ। আমাদের এখানে পয়লা বৈশাখ একটি গুরুত্বপূর্ণ উৎসব।” জয়া আহসানের কথাতে স্পষ্ট এই উৎসব হল বাংলাদেশের সার্বজনীন উৎসব। যেখানে নেই বিভাজনের ঠাঁই। রয়েছে কেবল একতার সুর। নববর্ষযাপনে সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে অভিনেত্রীর কথায়, “সকলে ভালো থাকুক। সবার দুঃখে-সুখে সবাই যেন পাশে থাকে।”
Read More- ‘বাম সরকারকে ফিরিয়ে আনুন!’—জিৎ কি তবে বামপন্থী? এ প্রসঙ্গে কী জানালেন জিৎ?
ভক্তরাও পাল্টা জয়া আহসানকে বৈশাখীর শুভেচ্ছা জানিয়েছেন। কাজ এবং শুটিংয়ের বাইরেও অভিনেত্রী বরাবরই পরিবার, আত্মীয়, স্বজন, বন্ধুবান্ধবদের নিয়ে উৎসবে মেতে উঠতে বেশ ভালোবাসেন। গতবার ইদেও পারিবারিক রঙিন মুহূর্ত তুলে ধরেছিলেন নেটপাড়ায়। বাংলাদেশে বর্ষবরণের আবহেও এর ব্যতিক্রম হল না। পরিবার-পরিজনদের নিয়ে ঐতিহ্য, আবেগের মেলবন্ধনে ষোলো আনা বাঙালিয়ানায় মেতে উঠেছেন অভিনেত্রী জয়া আহসান।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







