Hrithik-Kareena: ২৫ বছর পর পুরনো স্মৃতি উস্কে ফিরছে ‘পু’ এবং ‘রোহন’-এর জুটি! কোন নতুন চমক দিলেন করণ জোহর?
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও পোস্ট করেছেন করণ জোহর। সেখানেই করিনাকে দেখা যাচ্ছে ‘পু’ অবতারে। অন্যদিকে, ভিডিওতে ফিরে এসেছে হৃতিকের ‘রোহন’ অবতারের দৃশ্যও। এর ফলে ফের নতুন করে চর্চায় এই জুটি।
Hrithik-Kareena: করিনার সঙ্গে কোন নতুন চমক হৃতিকের? রহস্য ফাঁস হবে ১৯শে নভেম্বর!\
হাইলাইটস:
- ‘কভি খুশি কভি গম’-এর জনপ্রিয় দুটি চরিত্র ‘পু’ আর ‘রোহন’কে আজও ভোলেনি দর্শক
- ২৫ বছর পর ফের সেই পুরনো স্মৃতি ফিরিয়ে আনলেন পরিচালক করণ জোহর
- করিনাকে দেখা গিয়েছে জনপ্রিয় ‘পু’ অবতারে এবং মিলেছে হৃতিক রোশনেরও ঝলক
Hrithik-Kareena: ২৫ বছর আগে ২০০১ সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের ‘কভি খুশি কভি গম’। এই ছবিতে করিনা কাপুরের ‘পু’ চরিত্র এবং হৃতিক রোশনের ‘রোহন’ চরিত্র, এই দু’টি দর্শকদের মনে এক আলাদাই জায়গা করে নিয়েছিল। দেখতে দেখতে কেটে গিয়েছে বহু বছর। তবে এই পুরনো এই জুটি যে এখনও দর্শকদের মনে একই রকম জায়গা ধরে রেখেছে তা আরও একবার প্রমাণ করে দিলেন করণ জোহর।
We’re now on Telegram- Click to join
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও পোস্ট করেছেন করণ জোহর। সেখানেই করিনাকে দেখা যাচ্ছে ‘পু’ অবতারে। অন্যদিকে, ভিডিওতে ফিরে এসেছে হৃতিকের ‘রোহন’ অবতারের দৃশ্যও। এর ফলে ফের নতুন করে চর্চায় এই জুটি।
We’re now on WhatsApp- Click to join
২৫ বছর পর ফের পুরনো স্মৃতি উস্কে দিলেন করণ জোহর
এদিন করণ জোহরের শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, করিনা যেন আবার ফিরে গিয়েছেন সেই চেনা সাজে। ছবির ‘পু’ চরিত্রের মতোই অভিনেত্রী লাল রঙের স্যান্ডেল হাতে তুলে নিচ্ছেন। এরপর ঠোঁটে সেই লিপস্টিক লাগানোর দৃশ্য। অন্যদিকে, হৃতিকের সেই জুতো বাঁধার স্টাইল। সব মিলিয়ে পুরনো ছবির এই নস্ট্যালজিয়াই যেন ফের ফিরিয়ে এনেছেন করণ।
Aww 🔔 #KareenaKapoor and #HrithikRoshan reunite as Poo and Rohan, tease #K3G surprise 🚨
Karan Johar has sparked K3G sequel rumours with a nostalgic promo featuring Kareena Kapoor and Hrithik Roshan as Poo and Rohan. While his caption hints at unfinished stories, an Airbnb… pic.twitter.com/aW5W4Xo9qu
— Always Bollywood (@AlwaysBollywood) November 17, 2026
ভিডিওটির সঙ্গে এদিন করণ লিখেছেন, ‘কিছু কিছু গল্প ২৫ বছর পরও শেষ হয় না।’ এর পাশাপাশি তিনি জানিয়েছেন, এই পোস্টের নেপথ্যে আসল কী চমক রয়েছে, তা জানা যাবে ১৯শে নভেম্বর। তাঁর এই ইঙ্গিত ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে দর্শকদের মধ্যে।
Read More- কঠিন সময়ে শরদ কাপুরকে সমর্থন করার জন্য সালমান খান ও শরদ কাপুরকে ধন্যবাদ জানিয়েছে AICWA
করণ জোহরের পোস্ট ঘিরে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে
এই ভিডিও প্রকাশ্যে আসতেই মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। দীর্ঘদিন পর ফের করিনা-হৃতিককে একই প্রেক্ষাপটে দেখে তাঁদের অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত।
ফের নতুন কোনও ছবি নাকি বিজ্ঞাপন বা অন্য কোনও চমক? তবে তা করণ জোহরের এই পোস্ট থেকে এখনও অবধি স্পষ্ট নয়।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







