Gourab Tapadar Controversy: ‘ফাঁসাবে জানলে আগেই ওর কেচ্ছা…’, চ্যাট বিতর্কে প্রাক্তনকে পাল্টা আক্রমণ ইনফ্লুয়েন্সর গৌরবের
বর্তমানে সমাজ মাধ্যমের অত্যন্ত জনপ্রিয় মুখ হল গৌরব তপাদার। তাঁর দীর্ঘদিনের বন্ধু অন্তরা দে’র সাথে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। এর পরবর্তীতে গৌরব তপাদার খ্যাতির শিখরে উঠতেই দেখা যায় অন্তরার সাথে দূরত্ব তৈরি হয়েছে তাঁর।
Gourab Tapadar Controversy: এদিন এ প্রসঙ্গে কী বলছেন গৌরবের স্ত্রী? এবং গৌরবের এই ‘কেচ্ছা’ তোপে কী বলছেন প্রাক্তন অন্তরা?
হাইলাইটস:
- চ্যাট বিতর্কে প্রাক্তন অন্তরাকে ‘কেচ্ছা’ তোপ গৌরবের
- এদিন এই নিয়ে দীর্ঘ পোস্ট করেছেন গৌরব তপাদার
- ঠিক কী ঘটেছিল? আজ এই প্রতিবেদনে জেনে নিন
Gourab Tapadar Controversy: এবার চ্যাট বিতর্কে সরাসরি মুখ খুললেন ইউটিউবার-ইনফ্লুয়েন্সর গৌরব তপাদার। সোশাল মিডিয়ায় প্রাক্তন অন্তরা দে’র পোস্ট করা ভিডিও এবং চ্যাট প্রসঙ্গে তাঁর যুক্তি এবং মদ্যপ অবস্থায় করে ফেলেছিলেন। ২ বছর পর সেই চ্যাটকে ‘অস্ত্র’ করে চেষ্টা করা হচ্ছে ফাঁসানোর জন্য। স্ত্রী যে এসবের পরও তাঁর পাশে রয়েছেন তা-ও কৌশলে বুঝিয়ে দিয়েছেন তিনি। স্বামীর পোস্ট শেয়ার করে স্ত্রী প্রিয়াঙ্কা তপাদার লিখেছেন, “বাবা-মার থেকে শিখেছি হাজার ভুল-ত্রুটির পরও একসঙ্গে হাতে হাত রেখে এগিয়ে যেতে।”
We’re now on WhatsApp- Click to join
ঠিক কী ঘটেছিল?
বর্তমানে সমাজ মাধ্যমের অত্যন্ত জনপ্রিয় মুখ হল গৌরব তপাদার। তাঁর দীর্ঘদিনের বন্ধু অন্তরা দে’র সাথে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। এর পরবর্তীতে গৌরব তপাদার খ্যাতির শিখরে উঠতেই দেখা যায় অন্তরার সাথে দূরত্ব তৈরি হয়েছে তাঁর। এর প্রকাশ্যে সরাসরি এনিয়ে কিছু না বললেও ভাঙনের পর থেকেই ইঙ্গিতপূর্ণ কথা শোনা গিয়েছিল দুজনের মুখেই। এর পরবর্তীতে, আচমকাই প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গৌরব তপাদার। কয়েকটি পডকাস্টে অন্তরার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেও বহুবারই প্রাক্তনের সম্মান বজায় রাখার তিনি চেষ্টা করেছেন।
We’re now on Telegram- Click to join
গত ২৩শে জুন স্বামীর সাথে একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি দীর্ঘ বক্তব্য তুলে ধরেন। আর তাতেই বিতর্কের শুরু। গৌরবের প্রাক্তন অন্তরার দাবি, এই পোস্টে তাঁকেই নিশানা করা হয়েছে। অযোগ্য বলে তাঁকে কটাক্ষ করা হয়েছে। এরপরই ফেসবুক লাইভে এসে কেন বিচ্ছেদ হয়েছিল বা তাঁর সঙ্গে ঠিক কী হয়েছিল তা তুলে ধরেন। এরপরই রেজিস্ট্রির পর গৌরবের তাঁকে পাঠানো অডিও বার্তা এবং মেসেজ পোস্ট করেন তিনি।
এ নিয়ে ঝড় বয়ে যায় সমাজ মাধ্যমে। বৃহস্পতিবার এনিয়ে দীর্ঘ পোস্ট করে গৌরব লেখেন, ‘ওইদিন রাতে কী খারাপ মদ খেয়ে ফেললাম। ব্যাস আর এক্স গার্লফ্রেন্ডকে মেসেজ করে দিলাম। তার দুবছর পর ওই মেসেজ নিয়ে…। তারপর বাঁশ খেলাম বউয়ের কাছেও। অনেক অপমান করার পরও বউ বলল, এই মেয়েটার সাথে ভাগ্যিস থাকোনি।’ সেই পোস্টে রসিকতার ছলেই অন্তরাকে আক্রমণ গৌরব, ‘কে জানত এভাবে এক্স ফাঁসিয়ে দেবে! তাহলে অনেক আগেই ওর কেচ্ছাগুলো বলে দিতে পারতাম। যাই হোক একজন মহিলাকে নিয়ে সমাজ মাধ্যমে কেচ্ছা করতে আর ভালো লাগবে না।’
Read More- ‘একটু নার্ভাস-একটু খুশি…’, ‘দাদাগিরি’ শুরুর আগেই মনের কথা শেয়ার করে বিশেষ বার্তা দেবের
যদিও গৌরবের দাবি যে এই গোটা ঘটনাটা তাঁর স্ত্রী আগে থেকেই জানতেন। এদিকে গৌরবের পোস্টটি শেয়ার করেছেন তাঁর স্ত্রী। সেখানেই লেখেন, ‘যদি এরপর কিছু জানতে পারি এবার বাঁশ নিয়ে পিছনে দৌঁড়ব পিছনে…। এই পোস্টেই গৌরবের স্ত্রী প্রিয়াঙ্কা বুঝিয়ে দিয়েছেন, যতই ঝড় উঠুক, স্বামীর পাশে তিনি আছেন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







