Devlina Kumar: পাহাড়ের কোলে ঘন অরণ্যের মাঝে দেদার ফটোশ্যুট, রূপের ছোঁয়ায় আগুন লাগালেন দেবলীনা
এদিকে, বাড়ির পুজোয় যেমন তিনি শাড়ি পরে সব দায়িত্ব একা হাতে পালন করতে পারেন তেমনই অন্যদিকে ছুটির মরশুমে ঘন অরণ্যের মধ্যে জ্বালিয়ে দিতে পারেন আগুনও!
Devlina Kumar: শুকনো ঝরাপাতায় ‘আগুন’ লাগালেন মহানায়ক উত্তম কুমারের নাতবৌমা দেবলীনা!
হাইলাইটস:
- বাড়ির পুজোয় যেমন শাড়িতেই নারী, তেমন ছুটির মরশুমে বোল্ড অবতারে নজরকাড়া দেবলীনা
- ঘন অরণ্যের মধ্যেই রূপের ছোঁয়ায় আগুন জ্বালিয়ে ধরা দিলেন মহানায়কের নাতবৌমা দেবলীনা
- এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের ঘাম ঝরিয়েছেন দেবলীনা
Devlina Kumar: গতবছরেই মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ ২’তে অভিনয় করতে দেখা গিয়েছিল দেবলীনা কুমারকে। গতবছর ‘রাস’ ছবিতেও তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি অভিনয় করেছেন ‘রক্তবীজ’, ‘দত্তা’, ‘গোত্র’, ‘তীরন্দাজ শবর’ সহ একাধিক ছবি এবং সিরিজে। তবে একজন দুর্দান্ত অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি হলেন একজন নৃত্যশিল্পীও। তিনি উত্তম কুমারের নাতবৌমাও বটে।
We’re now on WhatsApp- Click to join
এদিকে, বাড়ির পুজোয় যেমন তিনি শাড়ি পরে সব দায়িত্ব একা হাতে পালন করতে পারেন তেমনই অন্যদিকে ছুটির মরশুমে ঘন অরণ্যের মধ্যে জ্বালিয়ে দিতে পারেন আগুনও! না, এই আগুন তবে দেশলাই দিয়ে ধরানো আগুন নয়, এই আগুন হল দেবলীনা রূপের ছোঁয়ায় ধরানো আগুন।
We’re now on Telegram- Click to join
সম্প্রতি ঘন অরণ্যের মধ্যে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন, ছবিতে তাঁকে দেখা গিয়েছে স্বল্প পোশাকে দাঁড়িয়ে পোজ দিতে। খোলা চুলে, চোখেতে চশমা, গায়ের পিকক ব্লু রঙের পোশাক। ঘন অরণ্যের মাঝে এই ধরনের পোশাকই সব থেকে আদর্শ কারণ এমন পোশাক পরনে থাকলে প্রকৃতির মধ্যে নিজেকে অনায়াসে মিলিয়ে দেওয়া যায়।
তবে কেবল ঝরাপাতার মাঝখানেই তিনি যে ফটো তুলেছেন তা নয়, কখনও ছোট নদীর ধারে পাহাড়ি পাথরের উপরে শুয়েও ছবি তুলেছেন তো আবার কখনও সাঁকোর ওপরে দাঁড়িয়ে দিয়েছেন পোজ। ছবিগুলিতে প্রকৃতির মধ্যে নিজেকে মিলিয়ে দিয়েছেন দেবলীনা।

এই ছবিগুলি পোস্ট করে দেবলীনা লেখেন, ‘সত্যি কি মনে হয় যে এই ছবিগুলোর কোনও ক্যাপশন দরকার?’ তবে, সত্যিই না, এমন ছবির ক্যাপশন একদম দরকার হয় না কারণ কিছু কিছু সময় ছবিই কথা বলে যায়। তখন আলাদা করে কিছু আর বলার দরকার হয়না।
Read More– আজ ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে মিছিল টলিপাড়ার, মিছিলে পা মেলাবেন যীশু, পরমব্রত, আবিররা…
দেবলীনার পোস্ট করা ছবিতে কমেন্ট করে দর্শকরা জানিয়েছেন, প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে দেবলীনার তোলা এই ছবিগুলি দেখে সত্যিই মন ভালো হয়ে যায়। তবে অনেকেই আবার জিজ্ঞাসা করেছেন, অভিনেত্রী কোথায় ঘুরতে গিয়েছেন? এত সুন্দর পরিবেশের ঠিকানা অনেকেই জানতে চেয়েছেন।
এইরকম আরও বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







