Entertainment

Dev-Subhashree: দেবের চোখে হারালেন শুভশ্রী, এদিন শ্বেতশুভ্র সাজে ভেঙেছে সমস্ত দূরত্ব! শুরু ‘দেশু ৭’-এর নতুন সফর

এদিন দেব-শুভশ্রীর পরনে ছিল রং মিলান্তি পোশাক। দুজনকেই সাদা রঙের পোশাকে দেখা মিলেছে। এদিন শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ, মাথায় ছিল খোঁপা আর তাতে সাদা ফুল এবং গায়ে ছিল মানানসই গয়না।

Dev-Subhashree: সব বিতর্ক ভুলে ফের একসঙ্গে দেব-শুভশ্রী, দেশু ৭-এর শুভ মহরৎ-এ রং মিলান্তি পোশাকে দেখা মিলল দেশু জুটির

হাইলাইটস:

  • বহু বছর পর ফের দেবের সঙ্গে জুটি বাঁধলেন শুভশ্রী
  • এদিন রং মিলান্তি পোশাকে ধরা দিলেন দেব-শুভশ্রী
  • এবার শুরু হল শুভশ্রীর সঙ্গে দেবের নতুন অধ্যায়!

Dev-Subhashree: একটা সময়ে তাঁদের জুটি যেমন পর্দায় হিট ছিল, ঠিক তেমনই বাস্তবেও। ধূমকেতুর পর কেটে গিয়েছে বহু বছর এবার সেই নস্টালজিয়া জুটিকেই ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এবারের পুজোয়। গতকাল দেশু ৭-এর শুভ মহরৎ-এই একে অপরের চোখে হারালেন দেব-শুভশ্রী।

We’re now on WhatsApp- Click to join

এদিন দেব-শুভশ্রীর পরনে ছিল রং মিলান্তি পোশাক। দুজনকেই সাদা রঙের পোশাকে দেখা মিলেছে। এদিন শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ, মাথায় ছিল খোঁপা আর তাতে সাদা ফুল এবং গায়ে ছিল মানানসই গয়না। অপরদিকে, দেবের পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি এবং পায়জামা।

We’re now on Telegram- Click to join

দেব-শুভশ্রীর দিক থেকে এদিন নজর সরানো দায় ছিল। এদিন শুভ মহরৎ-এর মুহূর্তের একাধিক ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেন দেব-শুভশ্রী। আর সেখানেই ধরা পড়ে তাঁদের সেই পুরনো প্রেমের রসায়ন। একে অপরের চোখে হারান তাঁরা, সব মিলিয়ে এই পুজোতে যে দেশু ৭ আসার আগেই এই জুটি দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে তা বেশ বোঝাই যাচ্ছে।

আসলে দেব খুব ভাল করেই জানেন কীভাবে তাঁর দর্শকদের মন জয় করা যায়। আর তাই তাঁর ছবি মুক্তির আগে থেকেই তাঁর প্রচার কৌশলে থাকে নানা চমক। এত বছর পর ধূমকেতু রিলিজের সময়ই ব্রেকআপের পর মান-অভিমান কাটিয়ে ফের দেবের সাথে একই মঞ্চে এসেছিলেন শুভশ্রী। সেদিনও তাঁদের পরনে ছিল রং মিলান্তি কালো রঙের পোশাক। আর এবার দেশু ৭-এর মহরৎ-এও একই রং মিলান্তি পোশাকে ধরা দিলেন এই তারকা জুটি।

Read More- পুজোর বক্স অফিস কাঁপাতে এবার দেব-শুভশ্রীর নতুন ‘টনিক’! সঙ্গী থাকছেন প্রযোজক নিসপাল সিং রানে

অতীতের সমস্ত মান-অভিমান এবং তিক্ততা ভুলে এই কামব্যাক কেবল অভিনয়ের খাতিরে নয়, বরং সমীকরণটা এবার একধাপ উপরে। কারণ হচ্ছে এবার শুভশ্রীর পারফরম্যান্সের রাশ থাকবে খোদ দেবের হাতে। এবার দেবের পরিচালনায় শুভশ্রী কতটা সাবলীল হতে পারেন, এখন সেটাই দেখার অপেক্ষা। ছবিতে অনির্বাণ ভট্টাচার্য এবং কাঞ্চন মল্লিকের মতো হেভিওয়েট কাস্টিং থাকলেও, স্পটলাইট যে পুরো মাত্রায় দেব-শুভশ্রীর এই ‘রি-ইউনিয়ন’-কে ঘিরেই থাকবে, তা বেশ বলাই বাহুল্য। এ বছর পুজোয় মুক্তি পাবে দেব-শুভশ্রীর দেশু ৭, এর জন্য অনেক আগে থেকেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button