Entertainment

Dev-Nispal Singh: পুজোর বক্স অফিস কাঁপাতে এবার দেব-শুভশ্রীর নতুন ‘টনিক’! সঙ্গী থাকছেন প্রযোজক নিসপাল সিং রানে

সিনেপাড়ায় দীর্ঘ টানাপোড়েন, 'নিষিদ্ধ সংস্কৃতি'র বিরুদ্ধে লড়াই করে সম্প্রতি 'দেশু ৭'-এর শুটিং শুরু করেছেন অভিনেতা দেব। বয়কট রীতি কাটিয়ে ফের ফ্লোরে কামব্যাক করেছেন অনির্বাণ ভট্টাচার্যও।

Dev-Nispal Singh: এবারের পুজো রিলিজে নিসপাল সিংকে সঙ্গী করে ছক্কা হাঁকাতেই প্রস্তুতি তুঙ্গে দেব-শুভশ্রীর

হাইলাইটস:

  • বেশ কয়েক বছর ধরেই পুজো রিলিজ কাঁপাচ্ছেন সুপারস্টার দেব
  • দেবের ছবির ‘গুঁতোয়’ একাধিক সিনেমাকে হতে হয়েছে নাস্তানাবুদও
  • এবারও ছাব্বিশের পুজোয় বড়সড় প্ল্যান করেছেন অভিনেতা দেব

Dev-Nispal Singh: গত বছরে দেব-শুভশ্রী পুনর্মিলনে সিনেপাড়া থেকে ভক্তমহলে ঝড় উঠেছিল। সেসময়েই অনুরাগীরা দাবি জানিয়েছিলেন তাঁদের নতুন সিনেমার জন্য। তারপর বহুদূর জল বয়ে গড়িয়েছে! বিতর্ক-মান-অভিমান পেরিয়ে ফের নস্ট্যালজিয়া উস্কে ছাব্বিশের পুজোয় সাক্ষী থাকতে চলেছেন দেব-শুভশ্রীর ম্যাজিক। কয়েক বছর ধরেই পুজো রিলিজের ক্ষেত্রে আধিপত্য বজায় রেখেছেন মেগাস্টার দেব। এবারও তার ব্যতিক্রম নয়। এই বছর পুজোর বক্স অফিসে সুনামি আনতে চলেছে ‘দেশুর টনিক’।

We’re now on WhatsApp- Click to join

সিনেপাড়ায় দীর্ঘ টানাপোড়েন, ‘নিষিদ্ধ সংস্কৃতি’র বিরুদ্ধে লড়াই করে সম্প্রতি ‘দেশু ৭’-এর শুটিং শুরু করেছেন অভিনেতা দেব। বয়কট রীতি কাটিয়ে ফের ফ্লোরে কামব্যাক করেছেন অনির্বাণ ভট্টাচার্যও। এবার জানা যাচ্ছে, দেবের সাথে যৌথভাবে এই ছবির প্রযোজনা করছেন প্রযোজক নিসপাল সিং রানে।

Dev-Nispal Singh

সুরিন্দর ফিল্মস-এর সাথে বরাবরই দেবের সুসম্পর্ক। দেব প্রযোজক হিসেবে নিজে আত্মপ্রকাশের আগে সংশ্লিষ্ট সংস্থার ব্যানারেই একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন।

We’re now on Telegram- Click to join

সেই তালিকায় ছিল ‘পাগলু’, ‘বলো না তুমি আমার’, ‘মন মানে না’, ‘হিরোগিরি’র মতো একগুচ্ছ ছবি। এবার দেব-শুভশ্রীর পুজোর সিনেমার সঙ্গী হচ্ছেন প্রযোজক নিসপাল সিং রানে। এবার দেব যে এই বছর পুজো রিলিজ আরও বিরাট প্ল্যান করেছেন, তেমনটা বেশ আন্দাজ করাই যাচ্ছে।

Dev-Nispal Singh

এদিকে ‘দেশু ৭’ ছবির শিরোনাম বা গল্প জানার জন্য গোড়া থেকেই চাতক পাখির দশা সিনে দুনিয়ার ভক্তদের। যদিও তাঁদের ছবির নাম এখনও অবধি প্রকাশ্যে আনা হয়নি, তবে গত জানুয়ারি মাসেই শুভশ্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, “একটু ঝাল, নুন-মিষ্টি, সবকিছু মিলিয়ে বেশ মুখরোচক হতে চলেছে আমাদের এই ৭ নম্বর ছবি।” এবং আরেক ধাপ এগিয়ে দেব জানান, “রোম্যান্টিক, অ্যাকশন, রিভেঞ্জ, থ্রিলার সবই থাকছে। তবে সিনেমার নাম এখনও ঠিক হয়নি।”

Read More- ‘ব্যান কালচার’কে জয় করে এবার চেনা ছন্দে ফিরলেন অনির্বাণ ভট্টাচার্য, শুরু ‘দেশু ৭’-এর শুটিং

আসলে ‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর রোম্যান্স দেখতে চাওয়া ভক্ত-দর্শকরা আশাভঙ্গ হয়েছিলেন, সেই কথা মাথায় রেখেই ৭ নম্বর ছবির ৬গল্প-চিত্রনাট্য লেখা হয়েছে, বলে খবর। আর সেটাই যে এই সিনেমার এক অন্যতম ইউএসপি হতে চলেছে, তারই এবার আগাম ইঙ্গিত দিয়েছিল এই দেশু জুটি। এবার কেবল পুজোর বক্স অফিসে তাঁদের এক সাথে ঝাঁপিয়ে পড়ার পালা।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button