West Bengal Cabinet 2026: শপথ নিলেন বাংলার নতুন ৩৫ জন মন্ত্রী, কারা হলেন পূর্ণমন্ত্রী এবং কারা প্রতিমন্ত্রী? রইল সম্পূর্ণ তালিকা, দেখে নিন
সোমবার অর্থাৎ আজ সকাল ১১টায় লোকভবনে শপথ নিলেন বিজেপির বিধায়করা, একইসঙ্গে স্বাধীন দায়িত্ব প্রাপ্ত এবং প্রতিমন্ত্রীরাও।
West Bengal Cabinet 2026: আজ সকাল ১১টায় লোক ভবনে শপথ নিলেন বাংলার নতুন ৩৫ জন মন্ত্রী
হাইলাইটস:
- ৯ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করলেন শুভেন্দু অধিকারী
- লোকভবনের বাংলার নতুন ৩৫ জন মন্ত্রী শপথ নিলেন
- এবারের মন্ত্রিসভায় ৩৫ জন মন্ত্রীর মধ্যে মহিলা মন্ত্রীর সংখ্যা ৭ জন
West Bengal Cabinet 2026: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ঘোষণা হয়ে গেল রাজ্যের নতুন মন্ত্রীদের নাম। নাম ঘোষণা করলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। সোমবার অর্থাৎ আজ সকাল ১১টায় লোকভবনে শপথ নিলেন বিজেপির বিধায়করা, একইসঙ্গে স্বাধীন দায়িত্ব প্রাপ্ত এবং প্রতিমন্ত্রীরাও।
We’re now on WhatsApp – Click to join
এবারে পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন তাপস রায়, মনোজ কুমার ওরাওঁ, অরূপ কুমার দাস, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, দীপক বর্মন, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, অজয় কুমার পোদ্দার, দুধকুমার মণ্ডল, কল্যাণ চক্রবর্তী, শারদ্বত মুখোপাধ্যায় এবং দুধকুমার মণ্ডল।
35 BJP MLAs sworn in as ministers in West Bengal in major cabinet expansion
Break-up of the new Council of Ministers:
Cabinet Ministers: 13
Ministers of State (Independent Charge): 3
Ministers of State: 19Cabinet Ministers
Deepak Barman
Tapas Roy
Dr. Shankar Ghosh
Manoj… pic.twitter.com/VS0vnyy8NL— Piyali Mitra (@Plchakraborty) June 1, 2026
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে শপথ নিলেন মালতি রাভা রায়, ইন্দ্রনীল খাঁ। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস, উমেশ রাই, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, অমিয় কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার।
Read more:- আজ থেকে শুরু হয়ে গেল অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ, কীভাবে আবেদন করবেন জেনে নিন
এবারের মন্ত্রিসভায় ৩৫ জন মন্ত্রীর মধ্যে মহিলা মন্ত্রীর সংখ্যা ৭ জন। পূর্ব মেদিনীপুর থেকে মন্ত্রী হচ্ছেন মোট ৫ জন। উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হলেন মোট ১০ জন, তাঁদের মধ্যে ক্যাবিনেট মন্ত্রী ৪ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ১ জন এবং প্রতিমন্ত্রী ৫ জন।
গত ৯ই মে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী, তাঁর সঙ্গেই পাঁচ জন মন্ত্রীও শপথ নেন। এবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হল।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





