Entertainment

Desu 7 First Poster: রক্তাক্ত অ্যাকশনে দেব-শুভশ্রীর রোম্যান্স! প্রকাশ্যে দেশু ৭-এর প্রথম পোস্টার

গতকাল সামনে আসা দেব শুভশ্রীর ছবিটির প্রথম ঝলক বা পোস্টারটি ইতিমধ্যে নেটপাড়ায় ঝড় তুলেছে। ছবির ওয়ার্কিং টাইটেল হল দেশু৭, যেহেতু এটা জুটির ৭ নম্বর ছবি।

Desu 7 First Poster: পুজোর মরশুমে শিহরণ জাগাতেই আসছে দেব-শুভশ্রীর অ্যাকশনে ভরপুর দেশু ৭

হাইলাইটস:

  • মঙ্গলবার প্রকাশ্যে এসেছে দেশু ৭-এর পয়লা পোস্টার
  • পোস্টারে রক্তক্ষয়ী অবতারে হাজির দেব এবং শুভশ্রী
  • প্রথম পোস্টারে দেবের বার্তা, ‘ভালোবাসা সহজে হয়না’

Desu 7 First Poster: টলিউডের অন্যতম চর্চিত জুটি দেব এবং শুভশ্রী। ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘চ্যালেঞ্জ’, ‘রোমিও’-র মতো একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া এই জুটিকে ফের দশ বছর পর একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। এবার এই দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এই ম্যাজিকাল জুটির ৭ নম্বর ছবি ঘোষণার পরই এবার প্রথম অফিশিয়াল পোস্টার সামনে এসেছে।

We’re now on WhatsApp- Click to join

গতকাল সামনে আসা দেব শুভশ্রীর ছবিটির প্রথম ঝলক বা পোস্টারটি ইতিমধ্যে নেটপাড়ায় ঝড় তুলেছে। ছবির ওয়ার্কিং টাইটেল হল দেশু৭, যেহেতু এটা জুটির ৭ নম্বর ছবি। এবার সবচেয়ে বড় চমক হচ্ছে, এই ছবিটির মাধ্যমে হচ্ছে দেবের পরিচালনায় হাতেখড়ি।

We’re now on Telegram- Click to join

পোস্টারে রক্তক্ষয়ী অ্যাকশন এবং রোম্যান্সের অবতারে দেব-শুভশ্রী

সামনে আসা পোস্টারের ঝলকটি এক নজরেই ভক্তদের গায়ের লোম খাড়া করে দিয়েছে। পোস্টারটিতে দেখা গিয়েছে যে, একটি উল্টে যাওয়া গাড়ির ওপরে দাঁড়িয়ে আছেন দেব-শুভশ্রী। দেবের একটি কাঁধে রয়েছে এক বিশাল বড় বন্দুক এবং তাঁর গায়ে রয়েছে রক্তমাখা শার্ট। অন্যদিকে, শুভশ্রীর পরনে রয়েছে একটি সাদা সালোয়ার-কামিজ, যাতে রক্তে ভেসে যাচ্ছে।

চরম এই যুদ্ধবিধ্বস্ত এবং ধ্বংসস্তূপের পটভূমিতেও একে অপরের চোখের দিকে তাকিয়ে জড়িয়ে ধরে আছেন দেব-শুভশ্রী। যা দেখে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, এই ছবিতে অ্যাকশনের পাশাপাশি এক তীব্র এবং গভীর প্রেমের গল্প দেখতে পাবেন ভক্ত-দর্শকরা।

এদিকে পোস্টারের ব্যাকগ্রাউন্ডে জ্বলতে থাকা আগুন, ধোঁয়া আর রাস্তার ল্যাম্পপোস্টের আলো এক বিধ্বংসী দাঙ্গার এবং যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। ফার্স্ট লুক শেয়ার করেই দেবের বার্তা, ‘ভালোবাসা সহজে হয় না… আর একবার হলে, তাকে ছাড়া থাকা যায় না’।

Read More- নয়া অবতারে শ্রদ্ধা কাপুর! আইকনিক লাবণী শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী

পরিচালনায় রয়েছেন স্বয়ং দেব এবং পুজোয় থাকছে বড় ধামাকা

অভিনয়ের পাশাপাশি ইতিমধ্যেই প্রযোজক হিসেবেও দেব নিজেকে টলিউডের শীর্ষে রয়েছেন। এবার ‘Desu 7’ ছবিটির পরিচালনার গুরুদায়িত্বও এবার নিজের কাঁধেই তুলে নিয়েছেন অভিনেতা। গুরুপদ অধিকারী এবং দেবের যৌথ প্রযোজনায় এবং ‘SSR Cinemas’-এর অ্যাসোসিয়েশনে তৈরি করা হচ্ছে এই মেগা প্রজেক্ট দেশু ৭। আগামী ১৬ই অক্টোবর পুজোর মরশুমেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রীর এই ছবি। প্রতিবারের মতো এবারেও পুজোয় দর্শকদের সেরা উপহার দিতেই প্রস্তুতি তুঙ্গে টলিউডের ‘খোকাবাবু’র।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button