Bigg Boss Bangla: ৩০শে আগস্ট থেকে সম্প্রচার শুরু হতে চলেছে বিগ বস বাংলার! কারা হচ্ছেন প্রতিযোগী? জেনে নিন
জানা গিয়েছে, ৩০শে আগস্ট থেকে 'স্টার জলসা' এবং 'জিও-হটস্টার'-এ প্রিমিয়ার হতে চলেছে এই 'বিগ বস বাংলা'। 'দুর্গ জয় সহজ নয়'—শোয়ের এই থিমের ওপর ভিত্তি করে তৈরি এবারের আসন্ন সিজনের প্রতিযোগীদের মনে করিয়ে দেবে যে, বিগ বসের দুর্গ জয় করা এত সহজ নয়।
Bigg Boss Bangla: প্রতিযোগী হিসেবে কাদের নাম উঠে এল সামনে? ইতিমধ্যেই এই নিয়ে উত্তেজনা পৌঁছেছে চরমে
হাইলাইটস:
- দীর্ঘ ১০বছর অপেক্ষার পর এবার পর্দায় ফিরছে বাংলা বিগ বস
- আর এবার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
- কেবল দর্শকরাই নন, সৌরভের কাজ নিয়ে উচ্ছ্বাস ডোনারও
Bigg Boss Bangla: রিয়েলিটি শো বিগ বস বাংলার এই সিজনের প্রধান আকর্ষণ হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে দর্শকদের মনে ‘দাদাগিরি’ করে এবার তিনি বিগ বস কাঁপাতে আসছেন। এবার ইতিমধ্যেই পয়লা প্রোমোতে ঘোষণা করা হয়ে গিয়েছে এই শো-র ট্যাগলাইন— ‘দুর্গ জয় সহজ নয়’!
We’re now on Telegram- Click to join
কবে থেকে পর্দায় আসছে বাংলা বিগ বস?
জানা গিয়েছে, ৩০শে আগস্ট থেকে ‘স্টার জলসা’ এবং ‘জিও-হটস্টার’-এ প্রিমিয়ার হতে চলেছে এই ‘বিগ বস বাংলা’। ‘দুর্গ জয় সহজ নয়’—শোয়ের এই থিমের ওপর ভিত্তি করে তৈরি এবারের আসন্ন সিজনের প্রতিযোগীদের মনে করিয়ে দেবে যে, বিগ বসের দুর্গ জয় করা এত সহজ নয়।
We’re now on WhatsApp- Click to join
বিগ বস সঞ্চালনা নিঃসন্দেহে নতুন এক চ্যালেঞ্জ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। যদিও হার মানার পাত্র দাদা নন। এদিন এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘এই ঘরের ভেতরে কোনো কিছুই এত সহজে মোটেও পাওয়া যায় না। প্রতিযোগীরা কীভাবে এই খেলার নানা বাঁক এবং পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যান আর বাংলার দর্শকদের সেই যাত্রার সঙ্গী করে তোলেন, তা দেখার জন্যই অধীর আগ্রহে আমি অপেক্ষা করছি।’
সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা ডোনা গঙ্গোপাধ্যায়ের
এদিকে, বাংলা বিগ বস নিয়ে কেবল দর্শকরাই উচ্ছ্বসিত নয়, একইভাবে এক্সাইটেড দাদার পরিবারও। সৌরভপত্নী জানিয়েছেন যে, তিনি নিজে বিগ বস খুব একটা বেশি না দেখলেও, বাংলায় একেবারে নতুন ধাঁচের এই অনুষ্ঠানটি কীভাবে সাজানো হবে তা দেখতে বেশ আগ্রহী তিনি। এমনকী, তিনি এও নিশ্চিত যে এই শো দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পাবে। এমনকী, তাঁর মেয়ে সানাও নাকি এ নিয়ে টিপস দিচ্ছেন বাবাকে।
Read More- “সৌরভের দুর্গ জয় সহজ এত নয়!” শীঘ্রই আসছে ‘বিগ বস বাংলা’ সম্প্রচারের দিনক্ষণ কী ঘোষণা হল?
এতে প্রতিযোগী হিসাবে কারা আসতে পারেন বিগ বস বাংলায়?
ইতিমধ্যেই একাধিক তারকার নাম সামনে আসছে। যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও অবধি হয়নি। তবে খবর প্রস্তাব গিয়েছে পিয়া সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তী, জীতু কমল, তিথি বসু, যশ দাশগুপ্ত, ঊষসী চক্রবর্তী এবং নুসরত জাহানের কাছে। এবং কিছু ছোট পর্দার পরিচিত মুখ উঠে আসছে। তবে এখন এটাই দেখার যে, বিগ বসের এই ডাকে কে কে সাড়া দেয়।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







