Entertainment

Anupam Kher: বাংলায় ফিরছেন অনুপম খের! ২৬ বছর পর ফের প্রযোজক রূপে কোন ছবিতে ফিরছেন তিনি?

সূত্রের খবর, ফিরদৌসুল হাসানের সাথে যৌথ প্রযোজনায় একটি ছবির প্রযোজক হতে চলেছেন অনুপম খের। ছবির পরিচালক হলেন শমীক বন্দ্যোপাধ্যায়। ছবির নাম হচ্ছে ‘শুরু থেকে শুরু’।

Anupam Kher: এবার ২৬ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন অনুপম খের! অভিনয়ে থাকছেন টোটা এবং পাওলি

 

হাইলাইটস:

  • ২০০২ সালে ‘বাড়িওয়ালি’ ছবির প্রযোজক ছিলেন অনুপম খের
  • ২৬ বছর পর আবারও বাংলা জগতে ফিরতে চলেছেন অনুপম খের
  • এই ছবিতে মুখ্য ভূমিকায় নজর কাড়বে টোটা এবং পাওলি দাম

Anupam Kher: ২০০২ সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত মুক্তি পেয়েছিল ‘বাড়িওয়ালি’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল কিরণ খেরকে। চিরঞ্জিত চক্রবর্তীও অভিনয় করেছিলেন। এই ছবিতেই অভিনয় করে সুদীপ্তা চক্রবর্তী পেয়েছিলেন জাতীয় পুরস্কার। তবে অনেকেই জানেন না হয়তো এই ছবির প্রযোজক ছিলেন অনুপম খের। এবার ২৬ বছর পর আবার বাংলায় প্রযোজক হয়ে কামব্যাক করতে চলেছেন তিনি।

We’re now on WhatsApp- Click to join

সূত্রের খবর, ফিরদৌসুল হাসানের সাথে যৌথ প্রযোজনায় একটি ছবির প্রযোজক হতে চলেছেন অনুপম খের। ছবির পরিচালক হলেন শমীক বন্দ্যোপাধ্যায়। ছবির নাম হচ্ছে ‘শুরু থেকে শুরু’। এই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা মিলবে টোটা রায়চৌধুরী এবং পাওলি দামের। অভিনয় করবেন রাহুল বোসও। বোঝাই যাচ্ছেযে, এই ছবির যে স্টারকাস্ট তাতেই এই ছবিটি বেশ অসাধারণ একটি সিনেমা হতে চলেছে তা বলাই বাহুল্য।

We’re now on Telegram- Click to join

২৬ বছর পর এবার আবার অনুপম খেরের বাংলায় বিনিয়োগের কথা বলতে গিয়েই প্রযোজক ফিরদৌসুল হাসান বলেছেন, ‘ফ্রেন্ডস কমিউনিকেশন ও অনুপমের স্টুডিওদের এবার যৌথ উদ্যোগেই হচ্ছে এই ছবিটি। বহুদিন পর বাইরে থেকেই আবার বাংলায় বিনিয়োগ করা হচ্ছে, নিঃসন্দেহে এটি ভীষণ খুশির খবর।’

Anupam Kher

ছবির গল্প প্রসঙ্গে বিস্তারিত

একদিকে যেমন এই সিনেমাটি এক বাবা মেয়ের গল্প বলে ঠিক তেমনই অন্যদিকে একটি দম্পতির গল্পও বলবে। কেন হঠাৎ করে সেই দম্পতির জীবন কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে যায়, কোথায় গিয়ে দাঁড়ায় বাবা মেয়ের সম্পর্কের সমীকরণ সেটাই জানা যাবে এই ছবির মাধ্যমে। পরিচালক পাহাড়ের শান্ত নিরিবিলি পরিবেশকেই গল্প বলার জন্য বেছে নিয়েছেন।

Read More- ‘একটু নার্ভাস-একটু খুশি…’, ‘দাদাগিরি’ শুরুর আগেই মনের কথা শেয়ার করে বিশেষ বার্তা দেবের

উল্লেখ্য, দীর্ঘ বেশ কিছু বছর ধরেই বিজ্ঞাপনের দুনিয়ায় কাজ করলেও এই প্রথমবার পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করতে চলেছেন শমীক বন্দ্যোপাধ্যায়। এবাব খুব সম্ভবত ডিসেম্বর মাস থেকেই এই ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button