Yogi Adityanath: নেতাজির উক্তি চালালেন বিবেকানন্দের নামে, বাংলায় ভোটের আবহেই যোগী আদিত্যনাথের মন্তব্য ঘিরে তোলপাড়!
এদিন জয়পুরে সভা চলাকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন যে, স্বামী বিবেকানন্দ নাকি বলেছিলেন, “তোমরা আমাকে রক্ত দাও-আমি তোমাদের স্বাধীনতা দেব।”
Yogi Adityanath: বিবেকানন্দ নাকি নেতাজি? এবার যোগী আদিত্যনাথের ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে আসরে জোড়াফুল শিবির
হাইলাইটস:
- ভোটযুদ্ধের মাঝে যোগীর মন্তব্য নিয়ে ধুন্ধুমার সর্বত্র
- যোগীর ইতিহাস জ্ঞান নিয়ে নিশানা তৃণমূল কংগ্রেসের
- এর জেরে তীব্র সমালোচনার মুখে যোগী আদিত্যনাথ
Yogi Adityanath: জয়পুরের নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে রাজ্যে ভোটের আবহে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত ঐতিহাসিক উক্তি স্বামী বিবেকানন্দের নামে চালিয়ে দিয়ে জোরদার বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন বাংলার মণীষীদের নিয়ে যোগী আদিত্যনাথের এহেন ‘অজ্ঞতা’ প্রকাশ্যে আসতেই এবার তীব্র আক্রমণ শানিয়েছে জোড়া ফুল শিবির। এদিন সাংসদ মহুয়া মৈত্র থেকে ঘাসফুল শিবিরের অফিশিয়াল হ্যান্ডেল সহ আরও সর্বত্র যোগী আদিত্যনাথ এবং বিজেপি-র ‘ইতিহাস জ্ঞান’ নিয়ে তোলা হচ্ছে একাধিক প্রশ্ন।
We’re now on WhatsApp- Click to join
এদিন জয়পুরে সভা চলাকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন যে, স্বামী বিবেকানন্দ নাকি বলেছিলেন, “তোমরা আমাকে রক্ত দাও-আমি তোমাদের স্বাধীনতা দেব।” তবু অথচ, ইতিহাসের পাতায় এই কালজয়ী আহ্বানটি ছিল আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর। তাঁর এই মন্তব্যের ভিডিও দ্রুত ভাইরাল হতেই সরব হয় তৃণমূল শিবির।
We’re now on Telegram- Click to join
এদিন সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে মহুয়া মৈত্র লেখেন, “বুলডোজার বুদ্ধি যোগী আদিত্যনাথ, নিজের তথ্য আগে ঠিক করুন। ‘তোমরা আমাকে রক্ত দাও- আমি তোমাদের স্বাধীনতা দেব।’ এটি ছিল নেতাজির উক্তি, স্বামী বিবেকানন্দের না। দয়া করে আপনি উত্তরপ্রদেশেই ফিরে যান। আপনি স্রেফ এক তামাশা ছাড়া আর অন্য কিছু নয়।”
BJP CM Adityanath says Swami Vivekananda said “Tum mujhe khoon do, Main tumhe Azaadi Dunga”.
He has insulted not just Swami Vivekananda but Subhas Chandra Bose also.
BJP must apologise and start basic education for its leaders…We need educated leaders.. pic.twitter.com/mbyuHdGepd
— Shantanu (@shaandelhite) April 20, 2026
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই ঘটনার তীব্রতর নিন্দা জানানো হয়েছে। এদিন দলের অফিশিয়াল হ্যান্ডেল থেকে বলা হয়, বিজেপি বাংলার মণীষীদের প্রতি কতটা শ্রদ্ধাহীন আর বাংলার ইতিহাস নিয়ে কতটা অজ্ঞ, তা এই ঘটনা তারই প্রমাণ।
Hello Bulldozer Buddhi @myogiadityanath get your facts right. Netaji Subhash Bose said “Give me blood and I will give you freedom”. Swami Vivekananda did NOT say it. Please go back to drinking Fanta in UP and leave Bengal alone. You’re a joke.
— Mahua Moitra (@MahuaMoitra) April 20, 2026
তৃণমূলের দাবি, স্বামী বিবেকানন্দ আর নেতাজি সুভাষচন্দ্র বসু দু’জনেই বাংলার গর্ব এবং দু’জনের উত্তরাধিকার প্রায় সম্পূর্ণ আলাদা। এক লাইনের ভাষণে এদিন বাংলার দু’জনকেই অপমান করেছেন যোগী আদিত্যনাথ। ভোটমুখী বঙ্গে যখন বিজেপি ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন দেখাচ্ছে, এবার ঠিক তখনই তাদের এই পর্যায়ের অজ্ঞতাকে ‘ঔদ্ধত্য’ বলেও আখ্যা দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, আগামী ২৩ এবং ২৯শে এপ্রিল বাংলার দুই দফায় নির্বাচন। এবার তার ঠিক আগেই মণীষীদের নাম ভুল করায় ভোটের ময়দানে বিজেপিকে রীতিমতো চেপে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







