Suvendu Adhikari in Delhi: বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, তার আগে নির্মলা সীতারমণের সঙ্গেও বৈঠক সারবেন শুভেন্দু অধিকারী!
গতকাল রাতেই দিল্লিতে পৌঁছনোর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তার পর আজই সকালে প্রথমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সাথে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷
Suvendu Adhikari in Delhi: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রথম দিল্লি সফরেই কী হবে বাংলার লক্ষ্মীলাভ?
হাইলাইটস:
- বৃহস্পতিবার রাতেই দিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বার দিল্লিতে শুভেন্দু অধিকারী
- রাজধানীতে পৌঁছেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি
Suvendu Adhikari in Delhi: মুখ্যমন্ত্রী পদে বসার পর এটাই প্রথম বার দিল্লিতে এসে আজই একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷ এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও দেখা করার কথা রয়েছে তাঁর।
We’re now on WhatsApp- Click to join
গতকাল রাতেই দিল্লিতে পৌঁছনোর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তার পর আজই সকালে প্রথমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সাথে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷
We’re now on Telegram- Click to join
এই গত বুধবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রথম দফার জমি হস্তান্তর করেছে বিএসএফ-কে রাজ্য সরকার৷ জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চায় কেন্দ্রীয় সরকার৷ রাজ্যে পরিবর্তনের পর এবার সেই কাজই তরান্বিত হবে বলে মত নানা রাজনৈতিক মহলের৷ এর ফলে প্রতিরক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে রাজ্যের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা এবার আরও আঁটোসাঁটো করা নিয়েই আলোচনা করা হবে বলেই মনে করা হচ্ছে৷
প্রতিরক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷ এরপর ঠিক বিকেল সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷
They have done all the drama of saving fuel just to set the stage for Petrol and Diesel price hike
And now they are back to their normal, flying in private jets
There are enough domestic flights from Kolkata to Delhi, but still West Bengal CM Suvendu Adhikari took private jet… pic.twitter.com/OE7rBrz65q
— Veena Jain (@Vtxt21) May 22, 2026
এছাডা়ও, আজই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণেরও সাথেও বৈঠকের সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর৷ সেক্ষেত্রে এবার রাজ্যে পরিবর্তনের পর বাংলার জন্য কেন্দ্রের আরও আর্থিক বরাদ্দের সম্ভাবনাও রীতিমতো উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে রাজ্যে যে কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বাধা এবং খরচের ক্ষেত্রে অস্বচ্ছতার জন্য অভিযোগ উঠেছে, নতুন সরকারের আমলে সেই অভিযোগও দূর হবে বলেই এতদিন ধরে দাবি করে এসেছে এই বিজেপি নেতৃত্ব৷ এর ফলে রাজ্যে বিজেপি সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী-অর্থমন্ত্রী এই সাক্ষাতে সম্ভাবনা থাকছে বাংলার লক্ষ্মীলাভের৷
Read More- প্রথমে হাওড়া তারপরে দুর্গাপুর…! আজ জোড়া প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
এ মুহূর্তে দিল্লিতেই রয়েছেন রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও। মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘যা হওয়ার এবার তা হবে, পশ্চিমবঙ্গের ভালোর জন্যই হবে৷ ঘোষণা সর্বস্ব সরকার হবে না আর খেলা, মেলা মোচ্ছবের সরকার হবে না৷ এই সরকার হল পশ্চিমবঙ্গবাসীর সরকার৷ পশ্চিমবঙ্গের হয়েই হয়েই কাজ করবে সরকার৷’
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







