Bangla NewsEntertainment

Subhashree on Baruipur Incident: ‘আর কত…?’, বারুইপুর ধর্ষণ কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শুভশ্রী গঙ্গোপাধ্যায়

২০২৪ সালের আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনায় পথে নেমে প্রতিবাদ করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার বারুইপুর কাণ্ডেও এবার সুর চড়ালেন নায়িকা।

Subhashree on Baruipur Incident: এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিছু প্রশ্ন তুলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়

হাইলাইটস:

  • আরজি কর কাণ্ডের ধর্ষণ খুনের ঘটনায় পথে নেমে প্রতিবাদ করেছিলেন শুভশ্রী
  • এবার বারুইপুর কাণ্ডেও সুর চড়ালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়
  • সমাজের সম্মুখে আয়না ধরে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলেছেন নায়িকা

Subhashree on Baruipur Incident: বারুইপুর নাবালিকা ধর্ষণ রবিবার থেকেই উত্তপ্ত গোটা এলাকা। যা কিনা ২০২৪ সালের আরজি কর কাণ্ডের অভিশপ্ত স্মৃতি উসকে দিয়েছে। এদিকে, বদলের বাংলায় ধর্ষণ-খুনের কিনারা করতে একেবারে রীতিমতো দ্রুত গতিতে অ্যাকশনে নেমেছে পুলিশ প্রসাশন। ধর্ষকদের এরকম ‘বিকৃত মানসিকতা’য় সোশ্যাল পাড়াতেও সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের প্রতিবাদের ঝড়। এবার এই ইস্যুতে গর্জে উঠলেন লেডিসুপারস্টার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

We’re now on WhatsApp- Click to join

বারুইপুর ধর্ষণ ও হত্যা কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শুভশ্রী গঙ্গোপাধ্যায়

২০২৪ সালের আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনায় পথে নেমে প্রতিবাদ করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার বারুইপুর কাণ্ডেও এবার সুর চড়ালেন নায়িকা।

We’re now on Telegram- Click to join

অভিনেত্রীর মন্তব্য, “শিশু থেকে শুরু করে বৃদ্ধা কোনও বয়সই আর নিরাপদ নয় আজ। এই বিকৃত মানসিকতার মানুষগুলো আর থামছে না, আর থামবেও না, তারা যতদিন না দৃষ্টান্তমূলক শাস্তি পায়। শাস্তির অভাবেই তাদের আরও বেপরোয়া করে তুলছে বহুবার এমনই নৃশংস অপরাধ করার সাহস জোগাচ্ছে।” অভিনেত্রী প্রশ্ন তুলেছেন নারী নির্যাতন, এবং ধর্ষণের মতো নারকীয় ঘটনার শেষ কোথায়?

শুভশ্রীর মন্তব্য, “সোশাল মিডিয়ায় প্রতিবাদ, রাস্তায় নেমে বিক্ষোভ হচ্ছে। কিন্তু তারপরও যেন কিছুই বদলায় না। প্রতিদিন কোথাও না কোথাও পরিচিত কিংবা অচেনা কোনও নারী এমন নৃশংসতার শিকার হচ্ছেন। একের পর একই ঘটনা ঘটেই চলেছে। বারুইপুরের ঘটনাও আবার আমাদের মনে করিয়ে দিল, এখনও কতটা অসহায় আমরা। প্রশ্ন একটাই যে, শেষ কোথায়? এই বর্বরতার শিকার আর কত নিরীহ নারীকে হতে হবে? আর কত পরিবার হয়ে যাবে ধ্বংস? – এইসব প্রশ্নগুলোই এখন কেবল ক্ষোভ নয়, গভীর যন্ত্রণা হয়ে জমে আছে মনে।”

Read More- অস্ত্র ছিনিয়ে গুলি, পুলিশের পাল্টা গুলিতে নিহত বারুইপুরে নাবালিকা নির্যাতনে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল

অভিনেত্রী মন্তব্য, “এমন এক সমাজের অপেক্ষায় আছি যেখানে ভয় পাবে অপরাধীরা, আর ভয়মুক্ত হবে নারীরা।” শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেও মেয়ের মা। অতঃপর এহেন সমাজের এরকম অসুস্থতা যে ভবিষ্যৎ প্রজন্মের জন্যই নিরাপদ নয়, সেকথাই এবার মনে করিয়ে দিলেন লেডিসুপারস্টার।

এইরকম আরও বিনোদন জগতের গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button