Bangla News

Baruipur Encounter: অস্ত্র ছিনিয়ে গুলি, পুলিশের পাল্টা গুলিতে নিহত বারুইপুরে নাবালিকা নির্যাতনে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল

পুলিশের দাবি যে, সূর্যপুরের ওই ঘটনাস্থলে গিয়ে ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’-এর করার সময় এক পুলিশকর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেন ওই অভিযুক্ত প্রভাস মণ্ডল।

Baruipur Encounter: আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা, বাংলায় প্রথমবার এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তর

হাইলাইটস:

  • বারুইপুর কাণ্ডে নাবালিকাকে খুন এবং হত্যার অভিযোগ ৪জনের বিরুদ্ধে
  • নির্যাতন এবং খুনের ঘটনায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু এক অভিযুক্তের
  • পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রভাস মণ্ডল

Baruipur Encounter: বাংলায় প্রথমবার এনকাউন্টার। বারুইপুর কাণ্ডে এবার পুলিশের গুলিতে নিহত এক অভিযুক্ত৷ জানা যাচ্ছে যে, ওই অভিযুক্তের নাম হল প্রভাস মণ্ডল৷ সূত্রের খবর অনুযায়ী, ওই অভিযুক্ত অপরাধস্থলের পুনর্গঠন করতে গিয়েই পালানোর চেষ্টা করে।

We’re now on WhatsApp- Click to join

পুলিশের দাবি যে, সূর্যপুরের ওই ঘটনাস্থলে গিয়ে ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’-এর করার সময় এক পুলিশকর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেন ওই অভিযুক্ত প্রভাস মণ্ডল। এরপরই ওই অভিযুক্ত পুলিশের দলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায় এবং ওই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত৷ পালানোর চেষ্টা করার সময়ই পুলিশের গুলিতে নিহত হন অভিযুক্ত।

We’re now on Telegram- Click to join

জানা গিয়েছে যে, গতকাল রাতেই অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে দাবি যে, সূর্যপুরে ঘটনাস্থলে রাত প্রায় ১২:৪৫ নাগাদ রিকনস্ট্রাকশন চলাকালীন এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে ওই অভিযুক্ত একটি গুলি চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, এরপরই সে পালানোর চেষ্টা করলে পুলিশের পাল্টা গুলিতে জখম হন প্রভাস মণ্ডল। এরপর দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, বারুইপুরে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় একটি ভিডিও আগেই ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে ধৃত প্রভাস মণ্ডলকে বলতে শোনা গিয়েছে যে, “মেয়েটি যখন চিৎকার করছিল। মেয়েটির গলায় পা তুলে ধরে তারপরই টেনে নিয়ে বাগানের মধ্যে চলে যায় আনন্দ এবং তার তিন বন্ধু।” উল্লেখ্য, বারুইপুর কাণ্ডে গ্রেফতার হওয়া প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দারকে বারুইপুর আদালতে মঙ্গলবার পেশ করা হয়৷ দুই অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ১৪ দিনের।

Read More- বারুইপুরে নাবালিকার ধর্ষণ মৃত্যুর ঘটনায় রাতভর ধরে অভিযান পুলিশের! পুলিশের জালে ৪

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় অন্যতম অভিযুক্ত হলেন প্রভাস মন্ডল, তাঁর বয়ান ঘিরেই শুরু হয়েছে তোলপাড়। সেখানেই নির্যাতিতা নাবালিকার গলায় ‘পা’ দেওয়ার কথা বলতে শোনা যায় তাকে৷ এই ঘটনায় গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্তরা।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button