Bangla News

Rachana Banerjee on Annapurna Yojana: যাঁরা পাননি অন্নপূর্ণা-র ৩০০০ টাকা তাঁদের ব্যবস্থা করে দেবেন রচনা বন্দ্যোপাধ্যায়, বড় আশ্বাস দিলেন অভিনেত্রী

সম্প্রতি, এক অনুস্থানে উপস্থিত হয়ে অভিনেত্রীকে জোর গলায় বলতে শোনা যায় যে, ‘আমি বলছি পাবে।’ এরই সঙ্গে যারা যোগ্য কিন্তু পাচ্ছেন না, তাঁদের জন্যও এবার বড় বার্তা দিলেন অভিনেত্রী। 

Rachana Banerjee on Annapurna Yojana: এবার অন্নপূর্ণা যোজনা পেতে সাহায্য করবেন রচনা বন্দ্যোপাধ্যায়, এদিন এমনটাই আশ্বাস দিয়েছেন অভিনেত্রী

হাইলাইটস:

  • অন্নপূর্ণা-র টাকা না পাওয়ায় বিক্ষোভ হচ্ছে চারিদিকে
  • টাকা না মেলায় ক্ষোভ তৈরি বাংলার মহিলাদের মধ্যে
  • এবার সাহায্যের আশ্বাস দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana Banerjee on Annapurna Yojana: অন্নপূর্ণা দিন দিন ক্রমশ বাড়ছে জটিলতা। জুন, জুলাই, আগস্ট, এই তিন মাসই টাকা পাননি অনেকেই। বাংলার চারিদিকে অন্নপূর্ণা যোজনা নিয়ে তৈরি হয়েছে বিক্ষোভ। অধিকাংশেরই দাবি যে, তাঁরা ‘যোগ্য’ হয়েও তাঁরা পায়নি ৩০০০ টাকা। এমনকী, জায়গায় জায়গায় অবরোধ করেছে বাংলার মহিলা ব্রিগেড। শুক্রবার বিরাটিতে হয়েছে রেল অবরোধও। তবে, এবার এই নিয়েবড় আশ্বাস দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। যিনি সম্প্রতি তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন, এবার তিনি অন্নপূর্ণা পাওয়ার ব্যবস্থা করে দেবেন।

We’re now on Telegram- Click to join

সম্প্রতি, এক অনুস্থানে উপস্থিত হয়ে অভিনেত্রীকে জোর গলায় বলতে শোনা যায় যে, ‘আমি বলছি পাবে।’ এরই সঙ্গে যারা যোগ্য কিন্তু পাচ্ছেন না, তাঁদের জন্যও এবার বড় বার্তা দিলেন অভিনেত্রী।

We’re now on WhatsApp- Click to join

তিনি বললেন, ‘এই বার্তাটা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই। যারা পাচ্ছো না, অথচ তাঁদের পেপার এসে গেছে তারা এনলিস্টেড, আপনারা একটু সবুর করুন। সবাই পাবেন। কারণ দেওয়া শুরু হয়ে গিয়েছে। তাও যদি না পান, তাহলে আমার এমপি অফিসে নাম, ঠিকানা এসে জমা দিন। যাতে আপনারা পেয়ে যান আমি সেই ব্যবস্থাই করব।’ এদিকে, কদিন আগেই রাজ্যের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রাতঃরাশ করেছেন রচনা।

এদিকে, আপাতত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্ক এবং ট্রোলে ভরে গিয়েছে সমাজ মাধ্যমে। সম্প্রতি অভিনেত্রী রচনা বলে বসেন, ‘এবার তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম আমি। কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে বলেই দল বদল করেছি।’ যদিও তাঁর যুক্তি যে তাঁর দল ছাড়ার কারণ হচ্ছে মানুষের জন্য কাজ করা। এনডিএ নিজের এলাকার মানুষদের জন্য কাজ করতে চান সরকারের হাতে হাত মিলিয়ে। তবে যতই তিনি যুক্তি দিন, খুব একটা কানে তুলতে নারাজ সাধারণ মানুষরা। এবং তীব্র কটাক্ষ হচ্ছে।

Read More- ‘আন্ডার প্রসেস’ থেকে এবার সোজা ‘এনকোয়ারি’-তে! পরিকল্পনা করেই কি বাদ দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনা থেকে মহিলাদের নাম?

অন্যদিকে, গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোর গলায় ঘোষণা করেন যে, ‘কথা দিয়ে গেলাম সামান্য ভাতার উপর যাঁরা নির্ভর করেন, কিংবা যাঁরা প্রকৃতি পাওয়ার হকদার, আরও ২০ থেকে ৩০ লক্ষ যদি লাগে আমি সেটারও দেওয়ার ব্যবস্থা করব। তবে কোনো ধরনের বিক্ষোভ অথবা বনধে আমরা মাথা নোয়াবে না।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button