Annapurna Yojana: ‘আন্ডার প্রসেস’ থেকে এবার সোজা ‘এনকোয়ারি’-তে! পরিকল্পনা করেই কি বাদ দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনা থেকে মহিলাদের নাম?
এই চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে মালদহ থেকে। এই অভিযোগে প্রশাসনের কিছু আধিকারিক ও পুরসভার কর্মী সহ কিছু তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে FIR করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবার দ্বারস্থ হচ্ছে মালদহ জেলা বিজেপি।
Annapurna Yojana: অনেক মহিলাই বাদ পড়ছেন এই সরকারি আর্থিক প্রকল্প থেকে, উঠছে চাঞ্চল্যকর দাবিও
হাইলাইটস:
- অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী মহিলাদের বিস্ফোরক অভিযোগ
- মহিলাদের এনকোয়ারি করেও নাকি দেওয়া হয়েছে মিথ্যা রিপোর্ট
- প্ল্যান করেই কি প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে মহিলাদের নাম?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে যেমন অনেকে খুশি ঠিক তেমনই অনেক মহিলার মনে জন্মেছে তীব্র ক্ষোভও। অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। এর মাঝে একই দাবিতে হইচই ছড়িয়ে পড়েছে। পরিকল্পনা করেই অন্নপূর্ণা যোজনা থেকে এবার বঞ্চিত করা হচ্ছে মহিলাদের?
We’re now on Telegram- Click to join
এই চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে মালদহ থেকে। এই অভিযোগে প্রশাসনের কিছু আধিকারিক ও পুরসভার কর্মী সহ কিছু তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে FIR করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবার দ্বারস্থ হচ্ছে মালদহ জেলা বিজেপি। অন্নপূর্ণা যোজনায় মহিলাদের নাম বাদ পড়া নিয়ে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠানো হচ্ছে।
We’re now on WhatsApp- Click to join
এদিকে, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় মহিলারা এবার বিক্ষোভ দেখাচ্ছেন জেলায় জেলায়। মালদহ-ও তার এবার এর ব্যতিক্রম নয়। অভিযোগ উঠছে যে, তাঁরা প্রত্যেকেই হচ্ছে প্রায় বিজেপির কর্মী সমর্থক বা ভোটার। এতদিন ধরে লক্ষীর ভাণ্ডার পেতেন, এবার বিজেপিকে ভোট দিয়ে সরকারে এনেছেন, অথচ বঞ্চিত করা হয়েছে তাঁদেরকেই।
মহিলাদের দাবি যে, অনেকেরই আবেদন দেখাচ্ছিল আন্ডার প্রসেস, এখন আবার সেটাই আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। সঠিক ভাবে এনকোয়ারি-ও করা হচ্ছে না বলে উঠছে অভিযোগ।
Annapurna Bhandar is nothing but a scam, leaving lakhs of women across the state struggling while the concerned Minister appears to be completely missing in action, whiling away her time in Kolkata instead of answering the people who are demanding accountability.
This is what… pic.twitter.com/JJAoQYaPHx
— All India Trinamool Congress (@AITCofficial) August 20, 2026
অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী মহিলাদের এবার আরও অভিযোগ যে, তাদেরকে এনকোয়ারি করে এসেও মিথ্যা রিপোর্ট দেওয়া হয়েছে। যাঁদের বাড়ি নেই, তাঁদেরকেও তিনটে-চারটে করে বাড়ি দেখানো হয়েছে। তাই এই সরকারি আর্থিক প্রকল্প থেকে বাদ পড়ছেন অনেকেই।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বে থাকা ইংরেজবাজার পুরসভার কর্মী আনোয়ার সামিম যাবতীয়। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এ প্রসঙ্গে জানিয়েছেন, “যে গাইডলাইন রয়েছে, তা মেনেই কাজ করা হচ্ছে। যারা হয়তো ফর্ম ফিল-আপ করছেন, তারাই হয়তো ভুল-ত্রুটি করছেন। ফিল্ডে গিয়েই কর্মীরা এনকোয়ারি করছে।”
অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি অজয় গাঙ্গুলির অভিযোগ করছে যে, “এটা ষড়যন্ত্র করে ইচ্ছা করেই করা হচ্ছে। ক্ষোভ তৈরি করা হচ্ছে বিজেপি কর্মী সমর্থক ভোটারদের মধ্যে। নাম বাদ দেওয়া হচ্ছে পরিকল্পনা করেই।”
প্রসঙ্গত, গতকাল অর্জুন সিং বলেন, “যাঁরা নিচুতলার অফিসার রয়েছেন বিডিও জেনে-শুনে এরা বদমাসি করছে। অন্নপূর্ণা যোজনা যাঁরা পাওয়ার যোগ্য, তাঁদেরকেও হেনস্থা করছে। এই বিষয়টি নিয়ে আমরা এবার ব্যাপকভাবে নজরদারি করছি। এই ধরনের অন্যায় করা যাবে না তা বারেবারে বলেছি। যে কাজ করতে বলছেন মুখ্যমন্ত্রী সেইটাই করতে হবে।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







