Bangla News

Primary Teachers D EL ED Admission 2026: প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন? আজ থেকে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের D.El.Ed কোর্সে ভর্তির আবেদন

ইতিমধ্যেই ১লা জুলাই ২০২৬ তারিখে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৩রা জুলাই ২০২৬, দুপুর ১২টা থেকে।

Primary Teachers D EL ED Admission 2026: প্রাথমিক শিক্ষক হওয়ার বিরাট সুযোগ, জানুন যোগ্যতা থেকে শুরু করে আবেদনের শেষ তারিখ

হাইলাইটস:

  • প্রাথমিকে চাকরিপ্রার্থীদের জন্য বড় আপডেট
  • আজ থেকে D.El.Ed কোর্সে ভর্তির আবেদন শুরু
  • কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জেনে নিন

Primary Teachers D EL ED Admission 2026: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক হওয়ার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থীদের জন্য এবার বড় আপডেট। রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) ২০২৬-২৮ শিক্ষাবর্ষের দুই বছরের জন্য নিয়মিত D.El.Ed কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণ এবার শুরু করেছে।

ইতিমধ্যেই ১লা জুলাই ২০২৬ তারিখে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৩রা জুলাই ২০২৬, দুপুর ১২টা থেকে।

We’re now on Telegram- Click to join

কোর্সের নাম- D.El.Ed (Regular/Face-to-Face Mode)

শিক্ষাবর্ষ- ২০২৬-২০২৮

পরিচালনাকারী সংস্থা- পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)

বিজ্ঞপ্তি প্রকাশ– ১লা জুলাই ২০২৬

আবেদন শুরু– ৩রা জুলাই ২০২৬, দুপুর ১২টা

আবেদনের শেষ তারিখ– ১৭ই জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: wbbpe.wb.gov.in

শিক্ষাগত যোগ্যতা—

NCTE-এর ২০১৪ সালের রেগুলেশন (Appendix-2) অনুসারে আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে।

সাধারণ (General) প্রার্থী- উচ্চ মাধ্যমিক (10+2) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

SC/ST/OBC/PwD/Ex-Servicemen- সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে ৫ শতাংশ নম্বরের ছাড়। অর্থাৎ, উচ্চ মাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর পেলেই করা যাবে আবেদন।

We’re now on WhatsApp- Click to join

বয়সসীমা—

১লা জুলাই ২০২৬ তারিখ অনুসারে আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ—

General: ৩৫ বছর

OBC: ৩৮ বছর

SC/ST: ৪০ বছর

PwD: ৪৫ বছর

Ex-Servicemen: ৫৫ বছর

In-Service Primary Teacher- ৩রা সেপ্টেম্বর ২০০১-এর আগে যাঁরা প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন, কোনও সর্বোচ্চ বয়সসীমা তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

Read More- অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার অভিযোগের পাহাড়! এটা ক্রাইম…এসপি দেখছেন, মন্তব্য মুখ্যমন্ত্রীর

কীভাবে করবেন আবেদন?

আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইন মাধ্যমে।

১) পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট wbbpe.wb.gov.in-এ প্রথমে প্রবেশ করুন।

২) হোমপেজে ‘Online Application for Admission to Two-Year D.El.Ed. Course (Regular Mode) for the Session 2026-2028’ এই লিঙ্কে ক্লিক করুন।

৩) নির্দেশিকা ভালভাবে পড়ে তবেই আবেদনপত্রে ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য সঠিকভাবে পূরণ করুন।

৪) বর্তমানে সচল মোবাইল নম্বর এবং ই-মেল আইডি প্রদান করুন।

৫) প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্ধারিত মাপ অনুযায়ী স্ক্যান করে আপলোড করুন।

৬) নির্ধারিত ভর্তি আবেদন ফি জমা দিন।

৭) সমস্ত তথ্য যাচাই করে তারপর আবেদনপত্রটি সাবমিট করুন।

পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩রা জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং ১৭ই জুলাই ২০২৬ মধ্যরাত অবধি আবেদন করা যাবে। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত এই সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button