Bangla NewsEntertainment

Nusrat Jahan: এবার নুসরত জাহানকে তলব ইডির, বাংলাদেশে গম পাচারের মামলায় অভিনেত্রীকে দিতে হবে হাজিরা!

সূত্রের খবর যে, রেশন দুর্নীতিতে অর্থাৎ গম পাচার সংক্রান্ত মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে অভিনেত্রী নুসরত জাহানকে। যদিও এ নিয়ে এখনও কোনও অফিশিয়ালি বিবৃতি দেননি বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরত জাহান। 

Nusrat Jahan: রেশন দুর্নীতি মামলায় কবে দিতে হবে প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে হাজিরা?

হাইলাইটস:

  • এবার গম পাচারের মামলায় নাম জড়ালেন নুসরত জাহান
  • রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে তলব ইডির
  • তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

Nusrat Jahan: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। এক সময় রাজ্যে তৃণমূলের হয়ে ভোটের ময়দানে লড়েছেন তিনি। কেবল তাই নয় তিনি বসিরহাটেরও সাংসদ ছিলেন। এবার এই ভোটের আবহেই রেশন দুর্নীতি মামলায় নায়িকা নুসরত জাহানকে তলব করল ইডি। বুধবার সিজিও কমপ্লেক্সে নায়িকাকে প্রশ্ন করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

We’re now on WhatsApp- Click to join

সূত্রের খবর যে, রেশন দুর্নীতিতে অর্থাৎ গম পাচার সংক্রান্ত মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে অভিনেত্রী নুসরত জাহানকে। যদিও এ নিয়ে এখনও কোনও অফিশিয়ালি বিবৃতি দেননি বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরত জাহান।

We’re now on Telegram- Click to join

করোনার সময়কালে বাংলাদেশে গম পাচারের অভিযোগে বেশ কিছু ট্রাককে আটক করা হয়েছিল সীমান্ত এলাকায়। সেই সময়ই বসিরহাটের সাংসদ ছিলেন অভিনেত্রী। ইডির সূত্রে দাবি, সেই সংক্রান্ত মামলার জন্যই জিজ্ঞাসাবাদে তাঁকে ডাকা হয়। তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সেই সূত্রেই এবার নাম এসেছে নুসরতেরই। তাই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চান।

এর আগে ফ্ল্যাট প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রী নুসরত জাহানের। ২০১৪-১৫ সালে সাড়ে পাঁচ লক্ষ করে টাকা নিয়েছিল ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের থেকে এক সংস্থা। সেই টাকার বিনিময়েই ফ্ল্যাট দেওয়া হবে বলে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি। তবে সেই ফ্ল্যাট নাকি মেলেনি আর টাকাও ফেরত পাননি বলে ওঠে অভিযোগ। সেই সময় সাংসদ-অভিনেত্রীর বিরুদ্ধে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ফ্ল্যাট প্রতারণার অভিযোগ এনেছিলেন। অভিযোগ উঠেছিল, যে সংস্থা টাকা তুলেছিল তার ডিরেক্টর পদে ছিলেন নুসরত জাহান। তখনও ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল তাঁকে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই ভোটের আবহেই ধরপাকড়ের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি যে, গোটা রাজ্যজুড়ে প্রায় ৮০০ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করানোর পরিকল্পনা রয়েছে।

Read More- ‘সরকারের এবার মেয়াদ ফুরোচ্ছে’, সংবিধান সংশোধনী বিল ভেস্তে যেতেই বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রায় প্রতিটি সভা থেকেই ইডি, সিবিআই-সহ একাধিক কেন্দ্রীয় সংস্থাকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের অভিযোগ যে, ভোটে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে চাইছে বিজেপি শিবির। যদিও এবারের ভোটে প্রার্থী নন নুসরত জাহান।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button