Bangla News

Nepal Flood: নেপালে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ হড়পা বানে মৃত প্রায় ৫৭৯ জন, নিখোঁজ এখনও ২৫০০ জন

গতকাল নেপাল পুলিশ জানিয়েছে, এখনও অবধি অন্তত মৃত্যু হয়েছে ৫৭৯ জনের। নিখোঁজও প্রায় ২৫০০ জন। তারা জানিয়েছে, রাসুয়া সহ মধ্য নেপালের সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চলছে উদ্ধার কাজ।

Nepal Flood: ধ্বংসস্তূপে পরিণত হল নেপালের রাস্তা, ভয়ঙ্কর হড়পা বানে তছনছ গ্রাম, চলছে উদ্ধারকাজ

হাইলাইটস:

  • নেপালে ভয়ঙ্কর হড়পা বানে মৃতের সংখ্যা ৬০০ ছুঁই ছুঁই
  • যদিও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে প্রায় ২৫০০ জন
  • এই বিপর্যয়ে বহু গ্রাম এবং শহর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে

Nepal Flood: নেপালে বর্তমানে বিপর্যয় পরিস্থিতি। হড়পা বানে ক্রমশ বাড়ছে মৃত এবং নিখোঁজের সংখ্যা। এখনও অবধি মৃত্যু হয়েছে ৫৭৯ লোকের। নিখোঁজ প্রায় ২৫০০ জন। এদিকে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। গতকাল নেপালে বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ফের সতর্ক করে জানিয়েছে, বিপজ্জনক ভোটে কোশি নদীর এলাকায় আবার বাড়ছে কাদা মেশানো জলের স্তর। তাই ভোটে কোশি এবং ত্রিশূলী এলাকার বাসিন্দা এবং উদ্ধারকর্মীদের ইতিমধ্যে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

We’re now on Telegram- Click to join

গতকাল নেপাল পুলিশ জানিয়েছে, এখনও অবধি অন্তত মৃত্যু হয়েছে ৫৭৯ জনের। নিখোঁজও প্রায় ২৫০০ জন। তারা জানিয়েছে, রাসুয়া সহ মধ্য নেপালের সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চলছে উদ্ধার কাজ।

We’re now on WhatsApp- Click to join

উল্লেখ্য, চিন ও নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেন্দে নদীর তীর থেকে বিশাল আকারের কাদা ও ধ্বংসস্তূপ খসে পড়ার ফলেই এহেন ভয়ঙ্কর হড়পা বানের সৃষ্টি হয়েছে। তীব্র স্রোত ভোটকোশী ও ত্রিশূলী নদীর গতিপথের গ্রাম আর শহরগুলোর ওপর আছড়ে পড়েছে। বহু বাড়ি, সেতু, রাস্তা, ব্রিজ, বিদ্যুৎকেন্দ্র ভেসে গিয়েছে। সেই বানেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাদের মধ্যে আছেন ভারতীয়, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, পর্তুগাল, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, আমেরিকার নাগরিকও।

এদিন সদ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রেসেন্ট সোসাইটিজ-র নেপাল শাখার প্রধান ডেভিড ফিশার এ প্রসঙ্গে বলেছেন, অনেক গ্রাম ও বাজার এলাকা পুরোপুরিই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আকাশপথে উদ্ধার অভিযান চালিয়ে অনেকজনকেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে এসেছে নেপালের সেনাবাহিনী।

Read More- ‘চীনে ২০০ ভারতীয় আটকে, ২১ জন উদ্ধার’, নেপালের বন্যা নিয়ে বিস্তারিত জানালেন বিদেশ মন্ত্রক

প্রসঙ্গত, হড়পা বানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের রাস্তা। ভেঙে গিয়েছে সেতুও। সব জায়গায় ভর্তি কাদা। সে কারণেই উদ্ধার কাজ চালাতে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলরা। বিশেষজ্ঞরা এ বিষয়ে জানিয়েছেন, নেপাল ও তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ধসে বরফ আর পাথরের বিশাল স্তূপ নেমে আসে নিম্নের দিকে। এরপরই দেখা যায় ভয়ঙ্কর হড়পা বান। তাতেই জল, কাদা ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত ছড়িয়ে পড়ে মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকায়। এরপরই তছনছ হয়ে যায় গ্রাম।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button