Mohan Bhagwat in West Bengal: তিন দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত
জানা যাচ্ছে যে, কলকাতা থেকে সরাসরি বর্ধমানে পৌঁছবেন সংঘ প্রধান মোহন ভাগবত৷ সরাসরি তিনি বর্ধমান স্টেশনে নামবেন। তাঁর একগুচ্ছ কর্মসূচি থাকলেও বর্ধমানের উল্লাসে সংঘের কার্যালয়ে কার্যত পরপর দুটি বৈঠক সারবেন সংঘ প্রধান মোহন ভাগবত।
Mohan Bhagwat in West Bengal: বর্ধমানে আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত, রাজ্যে কী কি কর্মসূচি তাঁর?
হাইলাইটস:
- আজ রাজ্যে আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত
- রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে সংঘ ভাগবতের
- এই তিন দিনের সফরে বর্ধমানে থাকবেন তিনি
Mohan Bhagwat in West Bengal: আজ বাংলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত আসছেন। রাজ্যে ভাগবতের তিন দিন ধরে থাকার কথা৷ এবং একগুচ্ছ কর্মসূচিতেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এই তিন দিনই বর্ধমানে থাকবেন তিনি।
We’re now on Telegram- Click to join
জানা যাচ্ছে যে, কলকাতা থেকে সরাসরি বর্ধমানে পৌঁছবেন সংঘ প্রধান মোহন ভাগবত৷ সরাসরি তিনি বর্ধমান স্টেশনে নামবেন। তাঁর একগুচ্ছ কর্মসূচি থাকলেও বর্ধমানের উল্লাসে সংঘের কার্যালয়ে কার্যত পরপর দুটি বৈঠক সারবেন সংঘ প্রধান মোহন ভাগবত।
We’re now on WhatsApp- Click to join
এদিকে, উত্তরবঙ্গ থেকে মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গের স্বয়ংসেবকদের সাথে এদিন বৈঠক করবেন সংঘ প্রধান মোহন ভাগবত৷ এছাড়াও তিনি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিভাগের ক্ষেত্র প্রমুখদের সাথেও বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।
মূলত, এখনও অবধি পূর্ব বর্ধমান-জেলা সহ এ রাজ্যে কত শাখা আর বৃদ্ধি পেয়েছে, সেই সব তথ্যই এবার নেবেন সংঘ প্রধান মোহন ভাগবত। এছাড়াও, আগামী ১ বছরের কার্যক্রম সম্পর্কেও তিনি নির্দেশ দিয়ে দেবেন।
এছাড়া জানা গিয়েছে যে, আরএসএস কার্যকর্তাদের কর্মসূচিতে বর্ধমান শহরের উল্লাসে তিনি অংশগ্রহণ করবেন। এরপর তিনি বর্ধমান মডেল স্কুলে যাবেন। সেখানে আরএসএস কার্যকর্তাদের সাথে কর্মসূচিতে যোগ দেবেন সংঘ প্রধান মোহন ভাগবত।
Mohan Bhagwat Arrives in Kolkata, Leaves for Bardhaman
RSS Sarsanghchalak Mohan Bhagwat arrived in Kolkata on Thursday and left for Purba Bardhaman, where he will attend a key organisational meeting with RSS Sarkaryavah Dattatreya Hosabale.
Office-bearers from Bengal’s three… pic.twitter.com/rsoB7HxFsV
— Kamalika Sengupta (@KamalikaSengupt) October 8, 2026
এর পর সন্ধ্যাবেলায় ফের বর্ধমানে আরএসএস কার্যকর্তাদের স্থানীয় ভাবে আয়োজিত কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। এর পরদিন অর্থাৎ আগামীকাল সকালে থাকছে সংগঠনের কর্মকর্তাদের সাথে বৈঠক। আর সেখান থেকেই আরএসএস-এর নয়া কার্যালয়ে তিনি যাবেন। সেখানে দিনভর নানা বিষয়ে তাঁর বৈঠক রয়েছে।
আরএসএস-এর প্রধান মোহন ভাগবতের সাথে সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোশবোলের বর্ধমানে থাকার কথা। তাঁরা বর্ধমানে মিলিত হবেন রাজ্যের সঙ্ঘের কার্যকর্তাদের সাথে।
আরএসএস সূত্রে জানা যাচ্ছে, সংঘের সাংগঠনিক কাঠামোতে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। এই সফরে আলোচনা হবে সেই বিষয়গুলি নিয়েই। আলোচনা শেষে এবার বর্ধমান বিভাগের সঙ্ঘ সেবকদের সাথে ভাগবত আলাদা করে মিলিত হবেন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







