Bangla News

BJP Durga Puja Gift: ১০ টাকায় এবার পুজোর উপহার! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বিরাট কর্মসূচি বিজেপির

‘মাত্র ১০ টাকায় কিনুন পুজোর জামা কাপড়’ এই মর্মেই এবার অভিনব কর্মসূচি শুরু হতে চলেছে। জেলায় জেলায় ‘নমো মল’ নামেই চালু হতে চলেছে অস্থায়ী শপিং মল।

BJP Durga Puja Gift: জেলায় জেলায় এবার চালু হচ্ছে নতুন শপিং মল ‘নমো মল’, বিরাট উদ্যোগ রাজ্য বিজেপির

হাইলাইটস:

  • জেলায় জেলায় পুজোর উপহার বিজেপির তরফে
  • এবার রাজ্যে চালু হচ্ছে নতুন অস্থায়ী শপিং মল
  • মোদির প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বড় কর্মসূচি

BJP Durga Puja Gift: প্রধানমন্ত্রী মোদির প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে অভিনব উদ্যোগ এবার রাজ্য বিজেপির। চলছে সেবা সংকল্প অভিযান। আর এবার এই কর্মসূচিতেই রাজ্য বিজেপির নয়া সংযোজন পুজোর উপহার জেলায় জেলায়। এবার জেলায় জেলায় ১০ টাকায় পুজোর বস্ত্র কেনার ব্যবস্থা করছে রাজ্য বিজেপি।

We’re now on Telegram- Click to join

‘মাত্র ১০ টাকায় কিনুন পুজোর জামা কাপড়’ এই মর্মেই এবার অভিনব কর্মসূচি শুরু হতে চলেছে। জেলায় জেলায় ‘নমো মল’ নামেই চালু হতে চলেছে অস্থায়ী শপিং মল। অস্থায়ী এই শপিং মল থেকেই এবার সাধারণ মানুষদের জন্য জামা কাপড় কেনাকাটির ব্যবস্থা করা হচ্ছে।

We’re now on WhatsApp- Click to join

গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে যাত্রা শুরু হয়েছিল তাঁর। এরপর বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এই উদ্যোগ বিশেষত নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য এই বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য বিজেপি। আগামীকাল এই কর্মসূচি শুরু হবে পানিহাটিতে। আর এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘নমো মল’।

প্রসঙ্গত, সরকারের প্রধান হিসেবে এবার ২৫ বছর পূর্ণ করার দিনে গতকাল নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পুজো এবং আরতি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, মানুষের নিরন্তর আশীর্বাদ এবং সমর্থনের ফলেই তাঁর এই টানা ২৫ বছরের সরকারি পরিষেবা সম্পূর্ণ করা তাই সম্ভব হয়েছে। এই বিশেষ দিনে দেশের সেবায় পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার এদিন সংকল্পও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Read More- জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ চান রাহুল-মমতারা

এদিন পুজো দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায়য় প্রধানমন্ত্রী লিখেছেন, “আজ আমরা নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পুজো এবং অন্যান্য ধর্মীয় আচারও পালন করেছি। দেশের বিভিন্ন প্রান্তে থাকা আমার পরিবারের সদস্যদের সকল সুখ, সমৃদ্ধি ও সু-স্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছি গণেশের কাছে।” তিনি এদিন আরও লেখেন, ‘‘সকলের কল্যাণ হোক বিঘ্নহর্তার কৃপায়। দেশ যেন এগিয়ে যেতে পারে নিরন্তর উন্নতির পথে।’’

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button