Mamata Banerjee Kalighat Meeting: ‘যাঁরা দল ছেড়ে যাওয়ার তাঁরা যেতে পারেন’, হারের ধাক্কা সামলে দল পুনর্গঠনে বিশেষ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
এবারের নির্বাচনে কার্যত তলানিতে ঠেকেছে তৃণমূলের ফল। ২৯৪ আসনের বিধানসভায় শাসক বেঞ্চ থেকে সরতে হয়েছে তৃণমূলকে। মাত্র ৮০টি আসনে জয়ী হতে পেরেছে তৃণমূল, এবং পরাজিত হয়েছেন ২১১ জন প্রার্থী।
Mamata Banerjee Kalighat Meeting: এদিন কালীঘাটের বাসভবনের বৈঠক থেকে কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস:
- এবারের নির্বাচনের রেজাল্টে তলানিতে ঠেকেছে তৃণমূলের ফল
- কার্যত এবার শাসক বেঞ্চ থেকেও সরতে হয়েছে ঘাসফুল শিবিরকে
- এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও দমে যেতে নারাজ অভিমানী দলনেত্রী
Mamata Banerjee Kalighat Meeting: বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে পরাজয়ের পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েছে তৃণমূল কংগ্রেস। হারের ধাক্কা কাটিয়ে এবার সংগঠনকে নতুন করে সাজাতে কোমর বাঁধছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটে তাঁর বাসভবনে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে সাফ জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী, ‘যাঁরা দল ছেড়ে যেতে চান তাঁরা স্বচ্ছন্দে যেতে পারেন। আমি কাউকে জোর করে আটকে রাখব না।’ এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
We’re now on WhatsApp- Click to join
এবারের নির্বাচনে কার্যত তলানিতে ঠেকেছে তৃণমূলের ফল। ২৯৪ আসনের বিধানসভায় শাসক বেঞ্চ থেকে সরতে হয়েছে তৃণমূলকে। মাত্র ৮০টি আসনে জয়ী হতে পেরেছে তৃণমূল, এবং পরাজিত হয়েছেন ২১১ জন প্রার্থী। এদিকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও পরাজিত হয়েছেন ভবানীপুরে। এহেন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও দমে যেতে নারাজ দলনেত্রী।
We’re now on Telegram- Click to join
তিনি এদিনের বৈঠকে সাফ নির্দেশ দেন, ‘পুরনো ক্ষত ভুলে নতুন করে গড়ুন সংগঠন। ভাঙচুর হওয়া দলীয় কার্যালয়গুলো এখনই সংস্কার করুন, দরকার হলে রঙও করুন। প্রয়োজনে আমি নিজে গিয়েও রঙ করব।’ দলনেত্রীর অভিযোগ, মানুষের রায় লুট করা হয়েছে, কিন্তু কখনও মাথা নত করবে না তৃণমূল।
Today, our Hon'ble Chairperson @MamataOfficial and our Hon'ble National General Secretary @abhishekaitc met with our contesting candidates, at Kalighat.
They fought with unmatched courage despite facing unimaginable atrocities and relentless intimidation.
The Trinamool Congress… pic.twitter.com/u4Of6S1D4l
— All India Trinamool Congress (@AITCofficial) May 15, 2026
দলবদল নিয়েও স্পষ্ট অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের
ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই দলের অন্দরে ক্ষোভ আর দলবদল নিয়ে জল্পনা চরমে। সেই আবহেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, কোনও ‘বাধ্য-বাধকতা’র কারণে যে কেউ দল ছাড়তে চাইলে বাধা দেবেন না তিনি। গত ৫ই মে-র সাংবাদিক বৈঠকের রেশ টেনেই এদিন প্রার্থীদের মনে করিয়ে দেন তিনি, তৃণমূল কংগ্রেস একটি পরিবারের মতো। যাঁরা এমন কঠিন সময়ে লড়াই করেছেন, তাঁদের সাহস জুগিয়ে দলনেত্রী বলেন, ‘মানুষের রায় চুরি করা হলেও জয় হবে সত্যেরই।’
Read More- আদৌ ‘লাইসেন্স’ আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার রেকর্ড জানতে চাইল বার কাউন্সিল অব ইন্ডিয়া
মূলত দলের হেভিওয়েট নেতা এবং মন্ত্রীদের পরাজয় আর জনমত হারানোর আবহে এদিনের বৈঠকটি ছিল প্রার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা। দলের সোশ্যাল মিডিয়া থেকেও লড়াই করা প্রার্থীদের ‘সাহসী যোদ্ধা’ হিসেবে সম্মান জানানো হয়েছে। এদিকে রাজনৈতিক মহলের মতে, বিধানসভার এই ভরাডুবির পর এখন থেকেই সংগঠনকে তলানি থেকে টেনে তোলার এবার ব্লু-প্রিন্ট তৈরি করছে তৃণমূল কংগ্রেস। এখনই দল যে ময়দান ছাড়ছে না, কালীঘাটের বৈঠক থেকে এই বার্তাই দিতে চাইলেন মমতা-অভিষেক।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







