Bangla News

Kunal Ghosh on Abhishek Banerjee Sebaashray: ‘সেবাশ্রয় কর্মসূচি ওঁর ব্যক্তিগত’, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াল না ‘কালীঘাট তৃণমূল’ই?

তবে কী এবার অভিষেকের ওই কর্মসূচি নিয়ে কালীঘাট তৃণমূলই ‘দূরত্ব’ বাড়াচ্ছে? গতকাল সেই বার্তাই কি এবার দিলেন কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ?

Kunal Ghosh on Abhishek Banerjee Sebaashray: এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ‘সেবাশ্রয় কর্মসূচি’ প্রসঙ্গ টেনে কী বললেন কুণাল ঘোষ?

হাইলাইটস:

  • ২০২৫ সালে সেবাশ্রয় কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • ভোটের আগেই নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির নিয়ে শুরু হয় কাটাছেঁড়া
  • এবার তা স্পষ্ট করে দিলেন ‘কালীঘাট তৃণমূলের’ কুণাল ঘোষই

Kunal Ghosh on Abhishek Banerjee Sebaashray: ভোটের আগে জোরদার আলোচনা শুরু হয়েছিল তাঁর এই উদ্যোগ নিয়ে। নানা অভিযোগ উঠছে ‘কালীঘাট তৃণমূলের’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সেবাশ্রয় কর্মসূচি নিয়েই। নতুন সরকারের স্বাস্থ্য দফতর এবার নড়েচড়ে বসেছে।

We’re now on Telegram- Click to join

তবে কী এবার অভিষেকের ওই কর্মসূচি নিয়ে কালীঘাট তৃণমূলই ‘দূরত্ব’ বাড়াচ্ছে? গতকাল সেই বার্তাই কি এবার দিলেন কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ? এদিন তিনি সাংবাদিক বৈঠকে বলে দিলেন, ওই কর্মসূচি দলের অফিসিয়াল প্রোগাম হলে তিনি কিছু বলতে পারতেন।

We’re now on WhatsApp- Click to join

এদিন কী বললেন কুণাল ঘোষ?

সেবাশ্রয় নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে এদিন সাংবাদিক বৈঠকে কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল বলেন, “আমি সেবাশ্রয় সম্পর্কে বলতে পারব না। আমার কোনও কালেই কোনও ধারণা নেই সেবাশ্রয় সম্পর্কে। আমি জানি না ওটা পার্টির অফিসিয়াল প্রোগ্রাম বলেও। কোনও সাংসদ, বিধায়ক কিংবা কেউ মানুষের সেবার জন্য মানুষের সেবা করার জন্য ব্যক্তিগত উদ্যোগে প্রোজেক্ট নিতেই পারেন। তাঁরা সেটা বলতে পারবেন।”

Kunal Ghosh on Abhishek Banerjee Sebaashray

এরপর ওই কর্মসূচি নিয়ে দলের সাংসদদের কটাক্ষের সুরে কুণাল বলেন, “সেবাশ্রয়ের কোনও দিকটাই আমি জানি না। আমি ব্যাপারটার সাথে পরিচিত নই। এটা দলের কোনও অফিসিয়াল প্রোগ্রাম হলেও, আমি তাও খোঁজ নিয়ে বলার চেষ্টা করতাম। এটা কোনও সাংসদ তাঁর এলাকায় মানুষকে কিছু সাহায্য করার জন্য কিছু প্রোগ্রাম করে থাকলে বলতে পারবেন তাঁরাই। বলতে পারব না আমি। ওটার দায়িত্বে ছিলেন বিশেষজ্ঞরা। আমাদের মতো তো আর সাধারণ শ্রমজীবী লোক তো দায়িত্বে ছিল না। ফলে বলতে পারবেন বিশেষজ্ঞরাই।”

Read More- ‘আমার পুরো বাড়িই সার্চ করা হয়েছে’, স্বীকার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন আচমকা অভিষেকের বাড়িতে ছুটে এল পুলিশ?

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রথমবার সেবাশ্রয় কর্মসূচি শুরু করেন অভিষেক। এরপর ফের ডিসেম্বরেই ফের করা হয় সেবাশ্রয় শিবির। ডায়মন্ড হারবারের পাশাপাশি নন্দীগ্রামেও করা হয় সেবাশ্রয় শিবির। বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির নিয়ে শুরু হয় কাটাছেঁড়া। রাজনৈতিক ফায়দা লুটতেই কী নন্দীগ্রামে এই শিবির করা হয়েছে কিনা, সেই নিয়েই প্রশ্ন ওঠে।

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরই সেবাশ্রয়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ওঠে। এবার কুণাল ঘোষ স্পষ্ট করে দিলেন, একজন সাংসদদের ব্যক্তিগত উদ্যোগ ওই কর্মসূচি।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button