India-China: অরুণাচলে চীনা তৎপরতা তুঙ্গে! বেজিং সফরে গেলেন অজিত ডোভাল, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে হাই-ভল্টেজ বৈঠক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য ভারত সফরের আগে অজিত ডোভালের বেজিং সফর আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট ভারতে আসতে পারেন।
India-China: ভারত-চীন সীমান্তে নতুন করে যাতে উত্তেজনা তৈরি না হয়, তা নিশ্চিত করতে বেজিং সফরে ডোভাল
হাইলাইটস:
- সীমান্ত নিয়ে ভারত ও চিনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে
- ‘স্পেশাল রিপ্রেজেন্টেটিভ’’ বৈঠকে যোগ দিতে বেজিং সফরে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল
- অজিত ডোভাল এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই LAC-র বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন
India-China: চীন সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। মঙ্গলবার ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে ‘স্পেশাল রিপ্রেজেন্টেটিভ’’ বৈঠকে যোগ দেবেন ডোভাল। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করবেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে, দীর্ঘদিনের সীমান্ত বিরোধের পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LAC-তে স্থিতিশীলতা বজায় রাখা এবং উত্তেজনা কমানোই হল এই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য।
We’re now on WhatsApp – Click to join
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য ভারত সফরের আগে অজিত ডোভালের বেজিং সফর আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট ভারতে আসতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বেজিং বা নয়াদিল্লির তরফে।
🇮🇳🇨🇳⚡️ India-China Talks
NSA Ajit Doval will travel to Beijing for the 25th round of India-China Special Representatives talks with Chinese Foreign Minister Wang Yi.
Key focus: border issues, maintaining peace along the LAC, and further stabilising India-China ties.
A crucial… pic.twitter.com/M0EhydZ6ky
— War Flash (@WarFlash_2630) August 23, 2026
বেজিং বৈঠকের আলোচ্য বিষয় কী?
সূত্রের খবর, অজিত ডোভাল এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই LAC-র বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন। সম্প্রতি অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি অঞ্চলে চীনা সেনার তৎপরতা বৃদ্ধির খবর সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে ভারত-চীন সীমান্তে নতুন করে যাতে উত্তেজনা তৈরি না হয়, তা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।
ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। ‘স্পেশাল রিপ্রেজেন্টেটিভ’ ব্যবস্থার অধীনে এই দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধানে উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য কাঠামো তৈরির সম্ভাবনা খতিয়ে দেখবেন অজিত ডোভাল এবং ওয়াং ই।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে সীমান্তে সেনা পিছিয়ে নেওয়া বা ‘ডিসএনগেজমেন্ট’ নিয়ে যে সমঝোতা হয়েছিল, তার অগ্রগতিও এই বৈঠকে পর্যালোচনা করা হবে। এর পাশাপাশি সীমান্তে ভারতীয় সেনার টহলদারির অধিকার পুনরুদ্ধার এবং ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে প্রতিবেশী দু’দেশের সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হতে পারে।
এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







