Baruipur Murder Case: একের পর এক ক্রাইমে বাংলার লাইমলাইটে আবারও বারুইপুর! ফুটবল ম্যাচ ঘিরে বচসায় কিশোরকে কুপিয়ে খুনের অভিযোগ, দোষীদের ফাঁসির দাবিতে সরব পরিবার
জানা গিয়েছে, নিহত কিশোরকে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, ৭:৩০ নাগাদ বাড়ির বাইরে বেরিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন তিনি। সূত্রের খবর, মৃত কিশোরই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য।
Baruipur Murder Case: ফুটবল ম্যাচ ঘিরে বচসায় ১৭ বছরের কিশোরকে কুপিয়ে খুনের অভিযোগ
হাইলাইটস:
- বারুইপুর গণধর্ষণ নিয়ে যখন উত্তাল বাংলা তখন সেই বারুইপুরের কিশোরকে কুপিয়ে খুনের অভিযোগ
- ফুটবল ম্যাচ ঘিরে বচসায় কিশোরকে কুপিয়ে খুন করা হয়েছে
- বারুইপুরের দ্বিতীয় হত্যাকাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে সরব নিহত কিশোরের পরিবার
Baruipur Murder Case: আবার সেই বারুইপুর! ফুটবল ম্যাচে জয়ের বদলা নিতে ১৭ বছরের কিশোরকে কুপিয়ে খুন করা হল। বারুইপুরে সেই নিহত কিশোরের বাড়িতে এখন শোকের ছায়া। দোষীদের ফাঁসির দাবি করছেন পরিবার ও প্রতিবেশীরা। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা-মা। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, প্রথমে প্রসেনজিৎকে তাঁর বন্ধু সূর্য্য ফোন করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে কিশোরকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হলে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
We’re now on WhatsApp – Click to join
জানা গিয়েছে, নিহত কিশোরকে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, ৭:৩০ নাগাদ বাড়ির বাইরে বেরিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন তিনি।
সূত্রের খবর, মৃত কিশোরই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তাঁর মৃত্যুতে কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছে গোটা পরিবার। নিহতের বাবা-মায়ের একটাই দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে গ্রেফতার করে ফাঁসির সাজা দিতে হবে। এদিকে, ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীও। তাঁদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে।
A 17-year-old boy, Prosenjit Biswas, lost his life in a brutal attack by 3 Muslims after a local football match.
Local residents have alleged that he was targeted following a provocative speech by CPI(M) Baruipur Paschim candidate Lahek Ali.
Justice for Prosenjit Biswas. No… pic.twitter.com/WcQ6on8axq
— Arpita Chatterjee (@asliarpita) July 6, 2026
কী ঘটেছিল?
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বারুইপুরের পালপাড়া এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, মৃত কিশোরের নাম প্রসেনজিৎ বিশ্বাস। দশম শ্রেণির পড়ুয়া প্রসেনজিতের বাড়ি পালপাড়ার ফুলতলা এলাকায়। দিন দুয়েক আগে ফুলতলার মাঠে ফুটবল খেলার সময় এলাকার কয়েকজন যুবকের সঙ্গে প্রসেনজিৎ ও তাঁর বন্ধুদের ঝামেলা হয়।
অভিযোগ করা হচ্ছে, সেই ঝামেলার ‘বদলা’ নিতেই সোমবার ওই তিন যুবক প্রসেনজিৎ ও তাঁর এক বন্ধুকে পালপাড়া এলাকায় ডেকে পাঠায়। সেখানে দু’পক্ষের মধ্যে ফের বচসা বাঁধে। বচসার মাঝেই ওই তিনজন প্রসেনজিৎ ও তাঁর বন্ধুকে লক্ষ করে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। প্রসেনজিতের বুকে গভীর আঘাত লাগে। তাঁর বন্ধুও গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে ওই তিন অভিযুক্ত প্রসেনজিৎকে বারুইপুর মহকুমা হাসপাতালে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে জড়ো হন প্রসেনজিতের পরিবার ও প্রতিবেশীরা। বিপদ বুঝে অভিযুক্ত তিন যুবক হাসপাতালের ভিতরে থাকা পুলিশ কিয়স্কে আশ্রয় নেয়। এরপরই ক্ষুব্ধ জনতা পুলিশের কিয়স্ক ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে বিক্ষোভকারীরা হাসপাতালের সামনে অর্থাৎ কুলপি রোড অবরোধ করেন।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







