Annapurna Bhandar: মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা! কীভাবে পাবেন অন্নপূর্ণা ভান্ডারের ৩ হাজার টাকা? আজই আসছে নতুন ফর্ম
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, স্বাস্থ্য সাথীকে আয়ুষ্মান ভারতে এবং লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে গেলে কী করতে হবে? এবার স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
হাইলাইটস:
- ইতিমধ্যেই স্বাস্থ্য সাথী এবং লক্ষ্মীর ভান্ডারকে কনভার্ট করার কাজ শুরু হয়ে গিয়েছে
- আজ বিকালেই নবান্ন থেকে একটি ফর্ম পাবলিশ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী
- এই ফর্ম ফিল আপ করলেই পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এবার একটি বিশেষ ঘোষণা করলেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার অর্থাৎ আজই নবান্ন থেকে প্রকাশিত হবে একটি ফর্ম। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে সেই ফর্ম সকলকে ফিল আপ করতে হবে। মঙ্গলবারই কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on Telegram- Click to join
এদিন প্রশাসনিক বৈঠকের পর এবার কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, স্বাস্থ্য সাথীকে আয়ুষ্মান ভারতে এবং লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বুধবার বিকালেই নবান্ন থেকে তিনি এবং সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই সংক্রান্ত একটি ফর্ম পাবলিশ করবেন। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে এই ফর্ম পূরণ করতে হবে।
We’re now on WhatsApp- Click to join
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এই বিষয়ে আজকেই বিস্তারিত বলা হবে। যত তাড়াতাড়ি এনরোলমেন্ট করবেন, তত দ্রুতই আমরা বেনিফিট দিতে পারব। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আজ থেকেই। যেমন ফর্ম ফিলাপ হবে, তেমন ৩ হাজার টাকা করে ট্রান্সফারও শুরু হয়ে যাবে। ৩ হাজার টাকা না ট্রান্সফার হওয়া অবধি লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতে থাকবে অ্যাকাউন্টে।”
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম কাল থেকেই ছাড়া হবে! মুখ্যমন্ত্রী দিলেন বড় ঘোষণা pic.twitter.com/NXuh8D1fmr
— Azmir sk (@Azmirsk007) May 26, 2026
এবার ১লা জুন থেকেই মিলবে এই অন্নপূর্ণা প্রকল্পের টাকা। যাঁরা যাঁরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাঁরা সকলেই অন্নপূর্ণার ভান্ডারের টাকা পাবেন। তবে যাঁদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে তাঁদের ব্যাপারে যাচাই করা হবে। আর তবে যাঁরা ট্রাইবুনালে রয়েছেন, তাঁরা সকলেই আপাতত টাকা পাবেন।
ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্কে DBT লিঙ্ক করানোর জন্য সর্বত্র ভিড় জমাচ্ছেন মহিলারা। তারই মধ্যে এবার বুধবার প্রকাশিত হচ্ছে আরও একটি নতুন ফর্ম। সেই ফর্মও পূরণ এবার করতে হবে উপভোক্তাদের। এদিন স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







