Suvendu Adhikari: রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কত কত শূন্যপদ রয়েছে, এবার তারই তালিকা তৈরি হচ্ছে নবান্নে! ৩রা জুনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ
জানা যাচ্ছে যে, আগামী ৬ই জুন ফের সচিবদের নিয়ে মিলন মেলা প্রাঙ্গণে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এই ৬ই জুনের বৈঠকে সমস্ত দফতরের নিয়োগ নীতি পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে বলেই বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
Suvendu Adhikari: আগামী ৬ই জুন কী তবে নিয়োগে বড় কোনও সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
হাইলাইটস:
- এবার শূন্যপদের তালিকা চেয়ে পাঠালো অর্থ দফতর
- আগামী ৬ই জুন ফের সচিবদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর
- এই বৈঠকে সব দফতরের নিয়োগ নিয়ে হবে আলোচনা
Suvendu Adhikari: সোমবার অর্থাৎ গতকাল সচিবদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সূত্রের খবর অনুযায়ী, আগামী ৬ই জুন ফের সমস্ত দফতরের সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তার আগেই এবার অর্থ দফতরের পক্ষ থেকে দফতরের শূন্যপদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে৷ ৩রা জুনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেই এমনটাই সূত্রের খবর৷
We’re now on Telegram- Click to join
জানা যাচ্ছে যে, আগামী ৬ই জুন ফের সচিবদের নিয়ে মিলন মেলা প্রাঙ্গণে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এই ৬ই জুনের বৈঠকে সমস্ত দফতরের নিয়োগ নীতি পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে বলেই বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
আপনারা কি ভেবেছেন, শুধু “সবকা সাথ, সবকা বিকাশ” হবে, আর “সবকা হিসাব” হবে না? না, সবার হিসাব হবে। pic.twitter.com/aYNtvAVMtr
— BJP West Bengal (@BJP4Bengal) May 25, 2026
ইতিমধ্যেই, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কত কত শূন্য পদ রয়েছে তার তালিকাই এবার চাওয়া হয়েছে অর্থ দফতরের পক্ষ থেকে। আগামী ৬ই জুন সেই তালিকা নিয়েই ফের সচিবদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই খবর সূত্রের।
We’re now on WhatsApp- Click to join
এছাড়া গতকালের সচিবদের নিয়ে এই বৈঠকে উঠল ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গও। ফের কেন্দ্রের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলতে বলার নির্দেশ দেওয়া হল এবার সেচ দফতরকে। গতকালের এই বৈঠকে সেচ দফতরকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য দেবে ৫০ শতাংশ টাকা, কেন্দ্র দেবে ৫০ শতাংশ টাকা। এই ‘পলিসি’ নিয়েই এবার সেচ দফতরকে কেন্দ্রের সাথে কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি, কেন্দ্রের এই কর্মসূচির অধীনেই এবার করতে হবে ঘাটাল মাস্টার প্ল্যান। সচিবদের বৈঠকে এবার সেচ দফতরকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বলে এই খবর সূত্রের। জানা গিয়েছে যে, রাজ্যের পক্ষ থেকে এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে ডিটেল প্রজেক্ট রিপোর্ট (DPR) পাঠানো হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছিল ১২০০ কোটি টাকা খরচের কথা৷
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







