Annapurna Bhandar: অনলাইন বাদে এই জায়গাগুলিতে গেলেই পেয়ে যাবেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, জানিয়ে দিলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলাপ। কিন্তু কোথায় অফলাইনের এই ফর্ম পাওয়া যাচ্ছে তা নিয়েই ছিল বড়সড় ধোঁয়াশা। এবার সেই সংশয় কাটিয়ে দিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
Annapurna Bhandar: কোথায় কোথায় পাবেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম? সবটা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইলাইটস:
- ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম
- কারা কারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন?
- এদিন বিষয়টি পরিষ্কার করে দেন অগ্নিমিত্রা পাল
Annapurna Bhandar: রাজ্যজুড়ে সর্বত্রই এখন একটাই চর্চা তা হল ‘অন্নপূর্ণা ভান্ডার’। গত বুধবারই অন্নপূর্ণা ভান্ডারের এই ফর্ম প্রকাশ্যে এনেছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভান্ডারের দেড় হাজার টাকার পরিবর্তে এখন থেকে এই যোজনার হাত ধরে রাজ্যের মহিলারা পাবেন ৩ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কোথায় পাবেন এই ফর্ম আর কীভাবে ফিলাপ করবেন তা নিয়েই চর্চার যেন অন্ত নেই।
We’re now on Telegram- Click to join
অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলাপ। কিন্তু কোথায় অফলাইনের এই ফর্ম পাওয়া যাচ্ছে তা নিয়েই ছিল বড়সড় ধোঁয়াশা। এবার সেই সংশয় কাটিয়ে দিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
We’re now on WhatsApp- Click to join
মন্ত্রী অগ্নিমিত্রা পাল এ প্রসঙ্গে জানাচ্ছেন, অফলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পাওয়া যাবে বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা এবং ওয়ার্ড অফিস থেকে। পুরসভার কর্মীরা সবার বাড়ি বাড়ি গিয়েও পৌঁছে দেবেন অন্নপূর্ণা ভান্ডারের এই ফর্ম। ফর্ম ফিলাপ করে বাড়ির কাছাকাছি সরকারি অফিসে জমাও দেওয়া যাবে।
The West Bengal Government has launched the 'Annapurna Yojana' for the women of the state.
You can get all the information related to Annapurna Yojana on the website given below.
To download the form – click on the below link https://t.co/r4zgUEeug9— Agnimitra Paul BJP (@paulagnimitra1) May 27, 2026
তবে কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারবেন, আর কারা কারা প্রকল্পের সুবিধা পাবেন এদিন তাও আরও আরেকবার স্পষ্ট করে দেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “আমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য ক্যাম্পও করব। সব সরকারি অফিসেই করা হবে এর ক্যাম্প।
এমন কোনও বিষয় নেই যে আগামী ২-৩ দিনের মধ্যেই সমস্ত ফর্ম ফিলাপ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন যারা আইটি ফাইল করেন তবে ইনকাম ট্যাক্স দিতে হয় না এর সুবিধা তারাও পাবেন। তবে যারা এই দেশের নাগরিক নয় তারা পাবেন না। তা বাদে যারা যারা সিএএ এর জন্য আবেদন করেছেন এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারাও এই প্রকল্পের জন্য ফর্ম ফিলআপ করতে পাবেন। তবে কোনো মহিলার সন্তান যদি খারিজী মাদ্রাসায় পড়েন তবে তারা কিন্তু পাবেন না।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







