Annapurna Bhandar: অন্নপূর্ণা ভান্ডারের জন্য ১২ পাতার ফর্ম ফিলআপ করতে কী কী নথি লাগবে জানেন…? অনলাইন এবং অফলাইন আবেদনের জন্য পদ্ধতি জানুন
গতকাল সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, "ইতিমধ্যেই আমাদের ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে আমরা জানিয়েছিলাম যে, সরকার গঠনের পরই আমরা অন্নপূর্ণা ভান্ডারের সূচনা করব এবং যোগ্য মহিলারা ১৫০০ টাকার পরিবর্তে পাবেন ৩০০০ টাকা। এরপরই প্রথম ক্যাবিনেট বৈঠকে দেওয়া হয়েছে এর মঞ্জুরি। আর এবার ফর্ম প্রকাশ করা হল।”
Annapurna Bhandar: এদিন নবান্ন থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে বিরাট ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
হাইলাইটস:
- গতকালই নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম
- অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিলআপ করতে হবে ১২ পাতার এই ফর্ম
- কী কী নথি লাগবে অন্নপূর্ণা ভান্ডারের এই ফর্ম পূরণ করতে? জানুন
Annapurna Bhandar: নবান্ন থেকে গতকালই অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্মপ্রকাশ করেছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপাতত অনলাইনে পাওয়া যাচ্ছে ফর্ম। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, তাঁদেরও পূরণ করতে হবে এই ফর্ম আগামী ৯০ দিনের মধ্যে। আর তারপরই ব্যাঙ্কে ১৫০০-র বদলে মিলবে ৩০০০ টাকা। তবে এর জন্য যত্নসহকারে ফিল আপ করতে হবে এই ফর্মটি। কী কী নথি লাগবে? এখানে দেখে নিন তালিকা।
We’re now on WhatsApp- Click to join
গতকাল সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যেই আমাদের ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে আমরা জানিয়েছিলাম যে, সরকার গঠনের পরই আমরা অন্নপূর্ণা ভান্ডারের সূচনা করব এবং যোগ্য মহিলারা ১৫০০ টাকার পরিবর্তে পাবেন ৩০০০ টাকা। এরপরই প্রথম ক্যাবিনেট বৈঠকে দেওয়া হয়েছে এর মঞ্জুরি। আর এবার ফর্ম প্রকাশ করা হল।”
We’re now on Telegram- Click to join
অনলাইনে হোক কিংবা অফলাইনে, আগে জেনে নিন কী কী জরুরি নথি লাগবে।
ফর্ম অনুযায়ী, আপনার পরিবারের যাবতীয় তথ্য ফর্মে জমা দিতে হবে। আপনার এবং আপনার পরিবারের মোট কতজন সদস্য আছে তা জানাতে হবে। প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা, পরিবারের কে কোন পেশার সাথে যুক্ত তাও উল্লেখ করতে হবে।
বাড়িতে কেউ সরকারি পেনশনভোগী রয়েছেন কিনা, তাও লিখতে হবে ফর্মে। কেউ আয়কর দেন কিনা, সেও তথ্যও লিখতে হবে। আয়কর জমা দেন এমন মহিলারা আবেদন করতে পারবেন না। পরিবারের সব সদস্যেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে।
এই লিংকে গিয়ে ডাউনলোড করতে পারবেন অন্নপূর্ণা যোজনার ফর্ম: https://socialsecurity.wb.gov.in/login
কী কী নথি লাগবে?
- অন্নপূর্ণা যোজনার ফর্মের সাথে প্রত্যেকের আধার নম্বর দিতে হবে। তবে ৫ বছরের নীচে কেউ থাকলে, তার নয়।
- দিতে হবে ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় সব তথ্য। এছাড়া প্যান, রেশন কার্ড সম্পর্কিত তথ্য উল্লেখ করতে হবে।
- পরিবারের প্রধান-সহ প্রত্যেক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে।
Means Annapurna Yojana will be taking 3 months more to implement completely as per the present circumstances. It may be delayed more .
In absence of this , Lakshmir Bhandar will be continued with Rs . 1500/-
Why Bengal Government will not give 3000/- under Lakshmir Bhandar… https://t.co/pbidyya0zB
— Satyaki (@satyaupdate) May 27, 2026
- ফর্মে উল্লেখ করতে হবে পরিবারের প্রত্যেক সদস্যের যানবাহন সংক্রান্ত তথ্য।
- পরিবারের কারও কোনও স্বাস্থ্যবিমা থাকলে, সেটাও উল্লেখ করতে হবে।
- পরিবারে কেউ ছোট সদস্য থাকলে তার টিকাকরণ সংক্রান্ত তথ্যও ফর্মে জমা দিতে হবে।
- এছাড়াও বাড়ির পড়ুয়ারা কোন স্কুলে পড়ে, তাও জানাতে হবে এই ফর্মে।
- সেই সঙ্গে উল্লেখ করতে হবে পারিবারিক বার্ষিক আয়ও।
Read More- মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা! কীভাবে পাবেন অন্নপূর্ণা ভান্ডারের ৩ হাজার টাকা? আজই আসছে নতুন ফর্ম
- কোনও সরাসরি আর্থিক সুবিধা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, তাও উল্লেখ করতে হবে।
- অর্থাৎ উক্ত পরিবার শিল্পী ক্রেডিট কার্ড, কিষাণ শিক্ষার্থী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ডের মতো কোনও সরকারি সুবিধা পান কিনা, তাও জানাতে হবে ফর্মে।
- সমস্ত তথ্য খতিয়ে দেখার পরই অন্নপূর্ণা ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকবে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







