Bangla NewsPolitics

Abhishek Banerjee: বুধবার সকালের মধ্যেই পিকেট তোলার নির্দেশ…, অভিষেকের কাছে নির্দেশিকা লালবাজারের

লালবাজার সূত্রে জানা গিয়েছে যে, ১৮৮ এ হরিশ মুখোপাধ্যায় রোডের বাড়ির বাইরে পিকেট, ১২১ কালীঘাট রোডের অফিস এবং বাড়ির বাইরের পিকেট।

Abhishek Banerjee: কমছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা! আজ লালবাজারের তরফে জারি নির্দেশিকা

হাইলাইটস:

  • অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশিকা দেওয়া হল লালবাজারের পক্ষ থেকে
  • আজ সকাল সাড়ে ৬ টা থেকে এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ জারি করা হয়েছে
  • অতিরিক্ত পুলিশ পিকেট এবার তুলে নেওয়ার নির্দেশিকা লালবাজারের

Abhishek Banerjee: ‘সময় চেয়ার দেয়…আর সময়ই চেয়ার সরিয়ে নেয়’, রাজ্যে পালা বদলের পরই প্রবলভাবে প্রকাশ্যে আসছে এই কথাই। নির্বাচনে পরাজিত হওয়ার পরই গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে। আর এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং বাড়ির বাইরের অতিরিক্ত পুলিশ পিকেট এবার তুলে নেওয়ার জন্য নির্দেশিকা জারি করল লালবাজার। ৬ই মে বুধবার সকাল সাড়ে ৬ টা থেকে এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের পক্ষ থেকে।

We’re now on WhatsApp- Click to join

কোন-কোন অতিরিক্ত পুলিশ পিকেট তোলার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে?

লালবাজার সূত্রে জানা গিয়েছে যে, ১৮৮ এ হরিশ মুখোপাধ্যায় রোডের বাড়ির বাইরে পিকেট, ১২১ কালীঘাট রোডের অফিস এবং বাড়ির বাইরের পিকেট। এরই সাথে ৯ ক‍্যামাক স্ট্রিটের অফিসের বাইরের পুলিশ পিকেট তুলে নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে লালবাজারের তরফে।

We’re now on Telegram- Click to join

বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। কালীঘাটের পটুয়া পাড়ার সেই এলাকাও এখন ছেয়ে গিয়েছে পদ্ম ফুলের পতাকায়। রাজ্যের পালা বদল হতেই শিল্পীরা মুখ খুলতে শুরু করেছেন।

তাঁদের দাবি, এই কার্যালয়ের পাশে শুধুমাত্র শিল্প বন্ধ হয়ে যাচ্ছে এত হাইসিকিউরিটি থাকে সেই কারণে। এক শিল্পী বলেছেন, “এটি কালীঘাট রোড। এটি কারও বাবার রাস্তা নয়। কোনও গাড়িকে দাঁড়াতে দেয় না। এখানেই বাড়ি ওঁর। ওঁরা তো আমাদের জন্য ছিলেন, আমাদের পিছনে এখন লাথি মারছেন? মানুষ অতিষ্ঠ। দিদিকে তো আমরাই এনেছি।”

Read More- বাংলায় এবার BJP-র মুখ্যমন্ত্রী কে হবেন? আজই কলকাতায় আসছেন অমিত শাহ এবং রাজনাথ সিং

শিল্পীদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করতে এমন সব ব্যবস্থা হয়েছিল তাতেই নাভিশ্বাস হয়ে উঠেছিল পটুয়া পাড়ার। তবে ভোটের ফলাফল ঘুরে যেতেই দেখা গেল নিরাপত্তাও কমানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।

ইতিমধ্যেই সেই নির্দেশিকা এবার কার্যকর হয়েছে। অভিষেকের বাড়ির সামনে দুপাশে দুটি পুলিশ কিয়স্ক ছিল। ব্যারিকেড ছিল। একবারে বদলে গেল অভিষেকের শান্তিনিকেতনের সামনের ছবিটা। ফাঁকা হল পুলিশ কিয়স্ক। সামনে থাকা চেয়ারগুলোও ডিবি ফাঁকা। নেই একটি পুলিশও।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button