Bangladeshi Speaker in Pakistan: পাকিস্তানে গিয়ে ভারতের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বাংলাদেশের স্পিকার! হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি
এমনকি, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কাশ্মীর প্রশ্নেও এবার পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছেন বাংলাদেশের স্পিকার।
Bangladeshi Speaker in Pakistan: কাশ্মীর নিয়েও পাকিস্তানের পাশে বাংলাদেশ, দিল্লির বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য বাংলাদেশের স্পিকার
হাইলাইটস:
- ছ’দিনের সরকারি সফরে পাকিস্তান গিয়েছেন বাংলাদেশের স্পিকার
- পাকিস্তানে গিয়ে ভারতের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি
- হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি
Bangladeshi Speaker in Pakistan: ভারতের সাথে কূটনৈতিক টানাপড়েনের মাঝেই পাকিস্তান সফরে গিয়ে দিল্লির বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এবং এর পাশাপাশি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবিও জানিয়েছেন বাংলাদেশের স্পিকার।
We’re now on Telegram- Click to join
এমনকি, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কাশ্মীর প্রশ্নেও এবার পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছেন বাংলাদেশের স্পিকার। তাঁর এহেন মন্তব্যে নতুন সমীকরণ ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
We’re now on WhatsApp- Click to join
গত ২৩শে নভেম্বর থেকে ছ’দিনের জন্য সরকারি সফরে পাকিস্তানেই রয়েছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন। এটাই প্রথম সরকারি পাকিস্তান সফর বাংলাদেশের সংসদের কোনও দায়িত্বপ্রাপ্ত স্পিকারের। সেখানে তিনি গিয়েছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে। এই সফরে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির সাথেও বৈঠক করেছেন তিনি।
শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও এবার কড়া হুঁশিয়ারি
এই পাকিস্তান সফরে শেখ হাসিনার প্রসঙ্গেও সরব হয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পরই সে দেশ ছেড়ে ভারতেই রয়েছেন হাসিনা। তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য বহুবার দিল্লির কাছে দাবি জানিয়েছে ঢাকা। তাঁর বক্তব্য, ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতেও যেতে পারে। তবে এই পদক্ষেপ কোন আইনি যুক্তিতে করা হবে, সে বিষয়েও বিশদ কিছু জানাননি তিনি।
🇵🇰🤝🇧🇩
Speaker of the Parliament of Bangladesh, Hafiz Uddin Ahmad Bir Bikram, accompanied by Speaker National Assembly Sardar Ayaz Sadiq, attended a dinner hosted by Prime Minister Muhammad Shehbaz Sharif at the Prime Minister’s House in honour of the Bangladeshi Speaker and… pic.twitter.com/JuRDSk1uRD— National Assembly 🇵🇰 (@NAofPakistan) November 26, 2026
তাঁর দাবি, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে সরাসরি জেলে পাঠানো হবে তাঁকে। আগামী ১০ বছরের মধ্যে তাঁর দেশে ফেরার সম্ভাবনাও কম বলেও মন্তব্য করেছেন বাংলাদেশের স্পিকার। এর পাশাপাশি শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে কার্যত বাংলাদেশ ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল বলেও তিনি অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, সেই সময়ে নানা ভাবে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষকে।
Read More- শেখ হাসিনার ফেরার পর উচ্চ সতর্কতা বাংলাদেশে, মোতায়েন ১০৮টি আধাসামরিক বাহিনী
কাশ্মীর প্রসঙ্গেও পাকিস্তানের সুর বাংলাদেশের স্পিকারের গলায়
কেবল শেখ হাসিনা বা মুক্তিযুদ্ধ নয়, কাশ্মীর নিয়েও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছেন বাংলাদেশের স্পিকার। তাঁর মতে, রাষ্ট্রসংঘের প্রস্তাব অনুসারে কাশ্মীর সমস্যার সমাধানও হওয়া উচিত। বাংলাদেশের এক প্রার্থীর ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের কার্যনির্বাহী কমিটিতে পাকিস্তান নির্বাচিত হওয়ার ক্ষেত্রেও তিনি সাহায্য করেছে বলে জানিয়েছেন। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







