Bangla News

Sheikh Hasina: এই বিশেষ দিনে বাংলাদেশ ফিরবেন আওয়ামী লীগ নেত্রী, অবশেষে জানিয়ে দিলেন দিনক্ষণ

১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসেই দেশে ফিরতে চান বলে জানালেন তিনি। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই প্রত্যাবর্তনের কথা জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র।

Sheikh Hasina: একটি নয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি

 

হাইলাইটস:

  • ২০২৪ সালের ৫ই আগস্ট ভারতে এসেছিলেন শেখ হাসিনা
  • এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার আবেদন জানিয়েছেন তিনি
  • জানা গিয়েছে, ডিসেম্বরেই সে দেশে ফিরে যাবেন শেখ হাসিনা

Sheikh Hasina: অবশেষে বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অশান্তির জেরে ২০২৪ সালের আগস্ট মাসে দেশ ছাড়েন তিনি। সেই থেকে ভারতেই আশ্রয় নিয়ে ছিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ফের এবার দুই বছর পর আবারও নিজ দেশে ফিরতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আগেই জানিয়েছিলেন, ডিসেম্বরে ফিরবেন তিনি। তার প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। এবার বাংলাদেশে ফেরার দিনক্ষণও জানিয়ে দিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা।

We’re now on Telegram- Click to join

কবে সে দেশে ফিরবেন শেখ হাসিনা?

১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসেই দেশে ফিরতে চান বলে জানালেন তিনি। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই প্রত্যাবর্তনের কথা জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র। তবে তাঁর এই দেশে ফেরা নিয়ে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক এবং কূটনৈতিক জটিলতা।

We’re now on WhatsApp- Click to join

কী জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র?

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি একটি বিবৃতিতে জানিয়েছেন যে, ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই শেখ হাসিনা ভারতে এসেছিলেন। এবার দিল্লি থেকে তাঁকে ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে। তাঁর মুখপাত্রের বক্তব্য, দেশছাড়া করা হয়েছিল তাঁকে। তাই ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিনই তাঁর ফের এ দেশে ফেরার ব্যবস্থা করার দায়িত্ব বাংলাদেশ সরকারের।

এবার এই মাসের শুরুর দিকেই নতুন পাসপোর্ট-সহ প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর থেকেই শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বেড়েছে রাজনৈতিক চাপানউতোর। নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ।

Read More- অগ্নিগর্ভ বাংলাদেশ! ২৩টি জেলায় অশান্তি, ট্রেনেও অগ্নি-সংযোগ, পুড়ে ছাই একাধিক বাস

জ্বলছে সে দেশের সর্বত্র। শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সময় যত ঘনিয়ে আসছে, ততই অগ্নিগর্ভ হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি। কোথাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাস, কোথাও ট্রেন, কোথাও আবার থানা পুড়িয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও সাংসদের বাড়িই জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কার্যত গোপালগঞ্জ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দখলে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button