BJP on Ritwik Ghatak Home Demolish: ভেঙে ফেলা হল ঋত্বিক ঘটকের বাড়ি! এবার কী তবে ইতিহাসের পাতা থেকে মুছতে চাইছে তারেক সরকার?
এর আগে, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা থেকে শুরু করে কোপ পড়েছিল সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটের উপরেও। এবার বাংলাদেশের অশান্তির পরিস্থিতিতেই বাদ গেল না ঋত্বিক ঘটকের বাড়ি।
BJP on Ritwik Ghatak Home Demolish: কিংবদন্তি ঋত্বিক ঘটকের রাজশাহীর বাড়ির একাংশ ভাঙা নিয়ে সরব হল বিজেপি
হাইলাইটস:
- ভাঙা হল ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈতৃক বাড়ির একাংশ
- ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙা নিয়ে এবার সরব হল বঙ্গ বিজেপি
- ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙায় এবার শ্যামাপ্রসাদ মনে করাল বিজেপি
BJP on Ritwik Ghatak Home Demolish: কিংবদন্তি ঋত্বিক ঘটক তাঁর জীবনের শুরুর সময়টা বাংলাদেশে রাজশাহীর যে পৈতৃক বাড়িতেই কাটিয়েছেন, অশান্তি ভরা বাংলাদেশে এবার সেই বাড়ির উপরই পড়ল কোপ। এবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ঋত্বিক ঘটকের বাড়ির একাংশ। যে মানুষটি ছিল দুই বাংলার ছিন্নমূল এবং বাস্তুহারাদের কষ্ট-যন্ত্রণার কাহিনি সে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন, পদ্মার সাথে যাঁর ছিল একেবারে আত্মিক যোগ, আজ নিশ্চিহ্ন হল তাঁরই বাংলাদেশের বাড়ি।
We’re now on Telegram- Click to join
এর আগে, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা থেকে শুরু করে কোপ পড়েছিল সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটের উপরেও। এবার বাংলাদেশের অশান্তির পরিস্থিতিতেই বাদ গেল না ঋত্বিক ঘটকের বাড়ি। এই খবর সামনে আসতেই অনেকেই এবার প্রশ্ন তুলেছে যে, তবে কি এবার ইতিহাসই মুছতে চাইছে তারেক সরকার? এই প্রেক্ষিতেই প্রতিবাদী সুর চড়িয়েছে বিজেপি।
We’re now on WhatsApp- Click to join
এদিন সমাজ মাধ্যমে বঙ্গ বিজেপির পেজ থেকে ঋত্বিক ঘটকের ছবির একটি অংশ ভাগ করে নিয়ে লিখেছে, “ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার চেষ্টা করলেও উপড়ে ফেলা যায় না তবে কোনও জাতির শিকড়। ঋত্বিক ঘটকের এই রাজশাহীর পৈতৃক বাড়িতে হয়েছে বহুবার হামলা, এমনকী, ১৮ই নভেম্বর হল ফের এহেন ধ্বংসের অপচেষ্টা। এটি কেবল একটি বাড়ির উপরই আঘাত নয়, পূর্ববঙ্গের বাঙালি হিন্দুর অস্তিত্ব, ইতিহাস এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের উপরে আঘাত করা।
RITWIK GHATAK'S RAJSHAHI HOME DEMOLISHED
A fresh demolition at legendary filmmaker Ritwik Ghatak’s ancestral home in Rajshahi has renewed concerns over the gradual destruction of the historic property in Bangladesh.
A wall belonging to one of the remaining rooms was demolished,… pic.twitter.com/Dkf7rCRMs7
— Diganta Guha (@diganta_guha) November 18, 2026
এবার এটি যেন এক পরিকল্পিত সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের এক গভীর অপচেষ্টা। যে পূর্ববঙ্গের মাটি হারিয়ে যাওয়া, দেশভাগের যন্ত্রনা, ভিটেমাটির হাহাকার আর শিকড়ের টান, ঋত্বিক ঘটকের এই সৃষ্টিকে যেন অমর করে রেখেছে বিশ্বদরবারে, আজ সেই ইতিহাসের চিহ্নই এবার মুছে ফেলার চেষ্টা চলছে। যে শিকড় দিয়েছিল ঋত্বিক ঘটকের শিল্পকে প্রাণ, আজ সেই শিকড়ের স্মৃতি চিহ্নই হল আক্রান্ত!”
এদিকে, তবে বঙ্গ বিজেপির পক্ষ থেকে এদিন এও মনে করিয়ে দেওয়া হয়েছে যে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শেই প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গ এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বারংবার সুর চড়াবে বঙ্গ বিজেপি।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







