Bangla News

Agnimitra Paul: এবার রাজ্যে তৈরি হবে ‘স্ট্রিট ফুড হাব’, হকারদেরও কী তবে হবে পুনর্বাসন? এবার বড় উদ্যোগ অগ্নিমিত্রা পালের

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের স্বনিধি সম্মান পেয়েছে রাজ্য সরকার। স্বনিধি আসলে কেন্দ্রীয় সরকারের স্কিম হকারদের জন্য। ভালো কাজের জন্য এই বিশেষ সম্মান পেয়েছে দুর্গাপুর শহর।

Agnimitra Paul: দিল্লিতে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল

 

হাইলাইটস:

  • এবার রাজ্যে তৈরি হবে ‘স্ট্রিট ফুড হাব’ জানালেন অগ্নিমিত্রা পাল
  • হকারদের জন্য বড় উদ্যোগের কথা জানালেন অগ্নিমিত্রা পাল
  • ইতিমধ্যেই কেন্দ্রীয় নগরোন্নায়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন পুর মন্ত্রী

Agnimitra Paul: বাংলায় ক্ষমতায় আসার পরই হকার উচ্ছেদ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল রাজ্য সরকার। সেই হকারদের নিয়েই এবার চিন্তা-ভাবনা করছে বিজেপি সরকার। ইতিমধ্যেই দিল্লিতে গিয়েছেন অগ্নিমিত্রা পাল। সেখানেই কেন্দ্রীয় নগরোন্নায়ন মন্ত্রী মনোহরলাল খাট্টারের সাথে বৈঠক করেছেন অগ্নিমিত্রা পাল। এরইসঙ্গে একাধিক পুরস্কার এসেছে রাজ্য সরকারের ঝুলিতে। পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এই পুরস্কারই বিরাট বড় প্রমাণ যে একমাত্র বিজেপি সরকারই হকারদের জন্য চিন্তা-ভাবনা করেছে। এরপরই হকারদের জন্য নয়া উদ্যোগের কথাও জানান অগ্নিমিত্রা পাল।

We’re now on Telegram- Click to join

স্বনিধি সম্মান পেল রাজ্য সরকার

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের স্বনিধি সম্মান পেয়েছে রাজ্য সরকার। স্বনিধি আসলে কেন্দ্রীয় সরকারের স্কিম হকারদের জন্য। ভালো কাজের জন্য এই বিশেষ সম্মান পেয়েছে দুর্গাপুর শহর। এ প্রসঙ্গে বলতে গিয়েই এদিন হকারদের জন্য বড়সড় উদ্যোগের কথাও জানান অগ্নিমিত্রা পাল।

We’re now on WhatsApp- Click to join

শুক্রবারই কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সাথে অগ্নিমিত্রা পালের বৈঠকের পর পুর মন্ত্রী জানান, কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি, এবার রাজ্যের একাধিক শহরে তৈরি হতে চলেছে ‘স্ট্রিট ফুড হাব’। সেখানে এক ছাদের তলায় এলাকার সব জনপ্রিয় স্ট্রিট ফুড মিলবে। এর পাশাপাশি, হকারদের ফের পুনর্বাসনের ভাবনাও রয়েছে রাজ্য সরকারের। তাঁদের জন্য বিশেষ ই-কার্ট দেওয়া হতে পারে।

কী দাবি অগ্নিমিত্রা পালের?

অগ্নিমিত্রা পালের দাবি, সারা দেশে প্রায় ৩০ থেকে ৩৫টি জায়গায় এই স্ট্রিট ফুড হাব থাকলেও রাজ্যে এখনও একটিও নেই। এবার সেই ঘাটতিই মেটাতে বিশেষভাবে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পুর মন্ত্রী আরও জানান, কলকাতা, হাওড়া, আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়িতে এই স্ট্রিট ফুড হাব তৈরির পরিকল্পনা রয়েছে। প্রতিটি হাব তৈরিতেই আনুমানিক খরচ হতে পারে ৪ কোটি টাকা। এবার একই জায়গায় নিয়ে আসা হবে এলাকার জনপ্রিয় খাবার বিক্রেতাদের। এর ফলে যেমন একদিকে ক্রেতারা একই জায়গায় বিভিন্ন ধরনের খাবার পাবেন, তেমনই বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে হকারদেরও।

Read More- ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ৯০ মিনিটের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হলো? ভারত এতে কতটা লাভবান হতে পারে, তা জেনে নিন

হকারদের জন্য এবার ই-কার্ট দেওয়ার পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। অগ্নিমিত্রা পালের কথায়, বিক্রেতার পেশা এবং প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে তৈরি হবে এই ই-কার্ট ব্যবস্থা। যেমন, ফুচকা বিক্রেতাদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা, তেমনই ফুল কিংবা পোশাক বিক্রেতাদের জন্যও থাকবে পৃথক ধরনের কার্টের ব্যবস্থা। কার্টের উপরে সোলার প্যানেল থাকবে। সেই সৌরশক্তি ব্যবহার করেই রান্না করা যাবে ইন্ডাকশনে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button