Mimi Chakraborty Wedding: কলকাতাতেই সাতপাক ঘুরবে মিমি, কালিম্পংয়ে হবে তিন দিনের বিশেষ অনুষ্ঠান, এমনটাই জানালেন মিমির মামা
বাংলা ছবির বিখ্যাত নায়িকা মিমি চক্রবর্তীর বাড়ি ও মামার বাড়ি পাশাপাশিই জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। সেই পাড়াতেই এখন মিমির বিয়ে নিয়ে লেগেছে হইচই।
Mimi Chakraborty Wedding: ইতিমধ্যেই মিমির বিয়ে নিয়ে জলপাইগুড়ির পান্ডাপাড়ার মামাবাড়িতে ব্যস্ততা চরমে!
হাইলাইটস:
- মিমির বিয়ের নিয়ে ব্যস্ততা তাঁর মামাবাড়িতেও
- কলকাতায় হবে বিয়ে ও ৩ দিন পাহাড়ে অনুষ্ঠান
- মিমির বিয়ের আয়োজন নিয়ে মুখ খুললেন মামা
Mimi Chakraborty Wedding: সমস্ত জল্পনার অবসান। সামনেই মিমির বিয়ে। তাই স্বাভাবিকভাবেই এখন নাওয়া–খাওয়া মাথায় মিমির মামার বাড়ির সদস্যদের। এখন জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি জুড়ে এবার একটাই চর্চা। আর এই চর্চা যাঁকে নিয়ে, তিনি হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
We’re now on Telegram- Click to join
বাংলা ছবির বিখ্যাত নায়িকা মিমি চক্রবর্তীর বাড়ি ও মামার বাড়ি পাশাপাশিই জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। সেই পাড়াতেই এখন মিমির বিয়ে নিয়ে লেগেছে হইচই। দিন যতই ঘনিয়ে আসছে, ততই ব্যস্ততা বাড়ছে পান্ডাপাড়ার চক্রবর্তী বাড়িতে। এদিন মিমির মামা রাম চক্রবর্তী জানান, “এটাই তো স্বাভাবিক, এই দিনেরই তো আমরা অপেক্ষায় ছিলাম।”
We’re now on WhatsApp- Click to join
মিমির কলেজ জীবন থেকেই তিনি কলকাতাতেই। তবে শিকড়ের টানও আজও তাঁর মারাত্মক। অভিনয় থেকে সাংসদ। মিমির মামা রাম চক্রবর্তী জানান, যখনই ও সময় পেয়েছে, ছুটে এসেছে জলপাইগুড়িতে। মামার বাড়ি, বাড়ি ঘুরেই সময় কেটেছে তাঁর। পাড়ার ক্লাবের পুজোর উদ্বোধনে এসেও ঢাক বাজাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। স্বাভাবিকভাবেই তাঁর বিয়ের খবর নিয়ে চর্চা তো থাকবেই পাড়ায়।
মিমির মামা রাম চক্রবর্তী আরও জানান যে, “একেবারে ঘরোয়া আয়োজনই। কলকাতাতেই হবে বিয়ে। তবে ৩ দিন যাবৎ ধরে পাহাড়ে হবে অনুষ্ঠান। মামার বাড়ির পরিবার ধরলে মিমির মোট আত্মীয়ের সংখ্যা ৫০-রও বেশি। দু’জায়গাতেই আয়োজন, তাই দুই ভাগে বিভক্ত পরিবারও। একাংশ যাবেন কলকাতায় এবং আর একাংশ কালিম্পংয়ে।”
Read More- বিয়ের মণ্ডপে বর কনের পাশে পোষ্য, মিমির বিয়ের কার্ডে এবার অভিনবত্বের ছোঁয়া!
২৫ এবং ২৬শে নভেম্বর কলকাতাতেই হবে মিমির বিয়ের অনুষ্ঠান। তার আগেই হবে বাগদান। কলকাতাতেই অনুষ্ঠিত হবে মাঙ্গলিক অনুষ্ঠানও। ৩রা ডিসেম্বর থেকে কালিম্পংয়ে অনুষ্ঠান শুরু হবে। আর তা চলবে ৫ই ডিসেম্বর অবধি। সিনে দুনিয়া থেকে মিমি ঘনিষ্ঠরাই হাজির থাকবেন সেই অনুষ্ঠানে। কারা কারা মিমির বিয়ের অনুষ্ঠানে থাকবেন? এমনকী, ভাগনি-জামাইকে নিয়েও একেবারে ‘স্পিকটি নট’ মিমির মামার বাড়ির পরিবারও।
এদিকে তাঁদের বক্তব্য, “আমাদের অত্যন্ত আদরের মিমি। ওর বিয়ে মানেই তা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। মিমির পছন্দের আর মিমির মনের মতো করেই এই বিয়ের আয়োজন করা হচ্ছে। এতে আমরা খুবই খুশি, এইটুকুই বলতে পারি।”
তবে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় নজর কেড়েছে মিমির বিয়ের কার্ড।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






