Birbhum Encounter: রাজ্যে পঞ্চমবার এনকাউন্টার! ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের এনকাউন্টারে মৃত্যু রতন শেখের
শান্তিনিকেতন থানার লায়েক বাজারের পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে চলে গুলি। এই ঘটনায় গুরুতর জখম হন বিশ্বজিৎ দাস, এই অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
Birbhum Encounter: রবিবার সন্ধ্যায় পুলিশের পাল্টা গুলিতে নিহত হন এই ঘটনার মূল অভিযুক্ত রতন শেখ!
হাইলাইটস:
- শান্তিনিকেতন থানার লায়েক বাজারের পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি রতনের
- আহত পুলিশকর্মী বিশ্বজিৎ দাসকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- এর পর ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের এনকাউন্টারে নিহত হন অভিযুক্ত রতন শেখ
Birbhum Encounter: রাজ্যে ফের এনকাউন্টার। এবার পঞ্চম এনকাউন্টার। এনকাউন্টারে শেষ রতন শেখ। শুক্রবার রাতেই শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজারের পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসের ওপর চলল গুলি। শনিবার রাতেই বর্ধমান মেডিক্য়াল কলেজে আহত পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে দেখতে যান স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪৮ ঘণ্টার মধ্যেই এবার রবিবার সন্ধ্যায় এনকাউন্টারে নিহত রতন শেখ।
We’re now on Telegram- Click to join
শান্তিনিকেতন থানার লায়েক বাজারের পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে চলে গুলি। এই ঘটনায় গুরুতর জখম হন বিশ্বজিৎ দাস, এই অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ওই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে ছিল ঘটনার মূল অভিযুক্ত রতন শেখ। তার খোঁজেই জেলা জুড়ে তল্লাশি শুরু করে পুলিশ।
We’re now on WhatsApp- Click to join
অন্যদিকে, শনিবার রাতেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহত পুলিশকর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও তিনি আশ্বাস দেন। এবার রতনের ঠিকুজি-কুষ্ঠি একেবারে ধরে-ধরে বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “৩৬ কেস ছিল অভিযুক্তের বিরুদ্ধে। ২০২৬ সালে আমরা ক্ষমতায় আসার পরই গ্রেফতার করেছিল বীরভূম পুলিশ। এরা হল তৃণমূল সমর্থিত গুণ্ডা। এরা ভোট লুট পার্টি। তবে আমি দেখব পুজোর সময় জামিন পেল কীভাবে, এর পিছনে কী গন্ধ আছে তা আমরা দেখব।” এর পিছনে পিপির ভূমিকাও এবার খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
Fifth police encounter in WB.
A criminal Ratan Sheikh belonged to Saonta village in Nanur, Birbhum.
He was involved in illegal possession of firearms and drug trafficking.
Ratan had been arrested in connection with a case a few months earlier. He secured bail on Friday.… pic.twitter.com/EFhjtb89X9— SK Chakraborty (@sanjoychakra) November 15, 2026
এদিন মুখ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের এবার কয়েক ঘণ্টার মধ্যেই, অর্থাৎ পুলিশকর্মীর উপর গুলি চালানোর ঘটনার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়ে যান রতন শেখ। জানা যাচ্ছে, অভিযানের সময়ও পুলিশকে লক্ষ্য করে ফের সে গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা জবাবে পুলিশের গুলিতে মৃত্যু হয় রতনের।
এই নিয়ে রাজ্যে এবার পঞ্চমবার ঘটে এনকাউন্টারের ঘটনা। বারুইপুর কাণ্ড থেকে শুরু করে যে এনকাউন্টারের অধ্যায়ের সূচনা হয়েছে রাজ্যে, তাতে হল সাম্প্রতিকতম সংযোজন। গোটা এলাকায় আরও জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







