Sadhak Bamakhyapa: নাড়ির টান ছিঁড়ে বড়মার স্মরণে বামাচরণ, প্রকাশ্যে এল ‘বামাক্ষ্যাপা’র ট্রেলার
এই ছবির ট্রেলারের প্রত্যেকটি পরেই রয়েছে রোমাঞ্চ। যেন গায়ে কাঁটা দিতে বাধ্য। সাধক বামাক্ষ্যাপার জন্ম থেকে শুরু করে রীতিমতো মায়ের প্রতি ভক্তি প্রেম সবকিছুই তুলে ধরা হবে এই ছবির মধ্যে।
Sadhak Bamakhyapa: আসছে স্বয়ং তারাপীঠের ভৈরব, মুক্তি পেল ‘সাধক বামাক্ষ্যাপা’র ট্রেলার
হাইলাইটস:
- ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘সাধক বামাক্ষ্যাপা’র ট্রেলার
- ২০শে নভেম্বর বড় পর্দায় আসবে ‘সাধক বামাক্ষ্যাপা’
- গায়ে কাঁটা দেওয়ার মত ট্রেলার ‘সাধক বামাক্ষ্যাপা’র
Sadhak Bamakhyapa: কালীপুজোর সময়ে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীতে ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয় ‘সাধক বামাক্ষ্যাপা’র। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবির মুক্তির তারিখ ফের নতুন করে ঘোষণা করা হয়। ছবিটি বড় পর্দায় আসতে চলেছে আগামী ২০শে নভেম্বর। সম্প্রতি যারা ছবির টিজার দেখে আপ্লূত হয়েছিল তাদের জন্যই এবার এসে গেল ছবির অফিসিয়াল ট্রেলার।
We’re now on Telegram- Click to join
এই ছবির ট্রেলারের প্রত্যেকটি পরেই রয়েছে রোমাঞ্চ। যেন গায়ে কাঁটা দিতে বাধ্য। সাধক বামাক্ষ্যাপার জন্ম থেকে শুরু করে রীতিমতো মায়ের প্রতি ভক্তি প্রেম সবকিছুই তুলে ধরা হবে এই ছবির মধ্যে। অসাধারণ অভিনয়ের কিছু ঝলকই দেখতে পাওয়া যাচ্ছে এই ছবির ট্রেলারে।
We’re now on WhatsApp- Click to join
প্রসঙ্গত, বামাক্ষ্যাপার আসল নাম হল বামাচরণ, সে ছোট থেকেই ভক্ত মা কালীর। কিন্তু তার মা কালীর প্রতি ভালোবাসা যে এতটাই অন্যরকম ছিল যা সাধারণ মানুষ তা বুঝতে পারেনি। ছোট থেকেই অন্যদের লাঞ্ছনা সহ্য করে তাঁকে বড় হতে হয়। কিন্তু মায়ের প্রতি একই রকম থাকে তার ভালোবাসা।
এখানে দেখে নিন ট্রেলার—
বড়মার প্রতি তার যে এতটাই অটুট ভালবাসা যা একটা সময় তার জন্মদাত্রী মাকেও সে পিছনে ফেলে এগিয়ে যায় বড়মার জন্য। কখনো ভালোবেসে বড় মাকে বামাক্ষ্যাপা ডাকে, কখনো আবার রাগ করেই তাকেই আঘাত করে। সবশেষে বামাক্ষ্যাপার মুখে শুনতে পাওয়া যায় যে, “যতদিন পর্যন্ত চন্দ্র-সূর্য থাকবে ততদিনই তারাপীঠের শ্মশানে মিশে থাকবে বামাক্ষ্যাপাও।”
উল্লেখ্য, এই ছবিতে সব্যসাচী চৌধুরীকে বামাক্ষ্যাপা চরিত্রে আবার দেখার জন্য সকলেই ভীষণভাবে উৎসাহিত। সব্যসাচী চৌধুরী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পায়েল দে। এর আগেও তিনি মা তারার ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও এই ছবিতে অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায়।
Read More- পিছিয়ে গিয়েছিল ‘সাধক বামাক্ষ্যাপা’র মুক্তি, ফের আবার নতুন করে ঘোষণা হল ছবি মুক্তির তারিখ
এই অভিনয় করার পাশাপাশি ছবিতে চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী চৌধুরী। নিজেকে বামাক্ষ্যাপা চরিত্রে তুলে ধরার জন্য নিজের প্রায় ২০ কেজি ওজন বাড়িয়েছেন সব্যসাচী চৌধুরী। এডকে সিনেমার সঙ্গীত পরিচালক হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







