Mimi Chakraborty Wedding Card: বিয়ের মণ্ডপে বর কনের পাশে পোষ্য, মিমির বিয়ের কার্ডে এবার অভিনবত্বের ছোঁয়া!
এবার প্রকাশ্যে এল অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের কার্ডও। অভিনেত্রী মিমি চিরকালই হলেন একজন পশুপ্রেমিক মানুষ, তাই তার কার্ডেও এবার সেই ছোঁয়া রয়েছে।
Mimi Chakraborty Wedding Card: মিমির বিয়ের কার্ডে বিশেষ চমক, প্রকাশ্যে এল অভিনেত্রী মিমির বিয়ের আমন্ত্রণপত্র!
হাইলাইটস:
- ইতিমধ্যেই প্রকাশ্যে মিমির বিয়ের কার্ড
- মিমির বিয়ের আমন্ত্রণপত্রটি বেশ অভিনব
- কার্ডের ছবিতে বর কনের সঙ্গে বসে পোষ্য
Mimi Chakraborty Wedding Card: সব্যসাচী স্টোরের বাইরে কিছুদিন আগেই দেখা গিয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। বোঝাই যাচ্ছে যে বিয়ের আর বেশি দিন বাকি নেই। এত বছরের অপেক্ষা এবার অবশেষে অবসান হতে চলেছে। এদিন সূত্র মারফত জানা গিয়েছে যে, এবার আগামী ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা মিমি।
We’re now on Telegram- Click to join
এবার প্রকাশ্যে এল অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের কার্ডও। অভিনেত্রী মিমি চিরকালই হলেন একজন পশুপ্রেমিক মানুষ, তাই তার কার্ডেও এবার সেই ছোঁয়া রয়েছে। মিমির কার্ডে দেখতে পাওয়া গিয়েছে, মন্ডপে বসে রয়েছে বর কনে, এবং সঙ্গে রয়েছে তিনটি পোষ্য। একদম অন্যরকম একটি বিয়ের কার্ড, এটি দেখে ভীষণ আপ্লুত হয়েছে সকলে।
We’re now on WhatsApp- Click to join
যদিও নিজের বিয়ে নিয়ে এখনও অবধি কোনো কথাই বলেননি অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিকে তবে শুনতে পাওয়া যাচ্ছে যে খুব একটা জাঁকজমকভাবে অনুষ্ঠান করবেন না তিনি। বিয়ের ডেস্টিনেশন হিসেবে কালিম্পং শহরকে বেছে নেওয়া হয়েছে। ঘনিষ্ঠ মহলকে সাথে নিয়েই বিয়ের অনুষ্ঠান সারবেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
এদিকে জানা যাচ্ছে যে, অভিনেত্রীর স্বামী সিদ্ধার্থ এই রূপোলি পর্দার কেউ নন বরং তিনি হলেন সম্পূর্ণ আলাদা জগতের মানুষ। সিদ্ধার্থ হলেন পেশায় ভারতীয় নৌসেনার এক অফিসার। শোনা গিয়েছে ইতিমধ্যেই নাকি তাঁদের রেজিস্ট্রি হয়ে গিয়েছে। কেবল বিয়েটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।
উল্লেখ্য, ছোট ওয়েব সিরিজ থেকে শুরু করে বড় পর্দায় সব ক্ষেত্রেই সমান দক্ষতায় অভিনয় করে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই বছর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী।
Read More- ৭ বছরের তারার নাম বিগ বসেতে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হলেন মাহী বিজের প্রাক্তন স্বামী জয় ভানুশালী
এদিকে আবার, রাজ চক্রবর্তীর সাথে আগামী দিনে ফের কাজ শুরু করতে চলেছেন মিমি চক্রবর্তী। প্রায় এক দশক বাদে আবার একসাথে কাজ করবেন মিমি চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী। দেব এবং শুভশ্রীর মত মিমি ও রাজের এও যেন এক রিউনিয়ন। এসব কিছুর মাঝেই এবার নিজের জীবনের নতুন সূচনা করতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






