One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পঞ্জাবে বড় ধাক্কা খেল শাসকদল আম আদমি পার্টি (আপ)। দলের তিন বিদ্রোহী বিধায়ক— কুনওয়ার বিজয় প্রতাপ সিং, হরমিৎ সিং পাঠানমাজরা এবং চেতন সিং জৌরামাজ— আম আদমি পার্টির প্রাথমিক সদস্যপদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র শোরগোল।
One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক
হাইলাইটস:
- পঞ্জাবে আপ-এ বড় ধাক্কা, বিজেপিতে তিন বিধায়ক
- বাংলায় রাজনৈতিক হিংসার ছায়া, গোঘাটে নাবালক খুন
- জঙ্গলমহলে ১৫ বছর পর রেললাইনের তৎপরতা
One World News Political: নমস্কার! ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত, আমি আপনাদের সঙ্গে অরিন্দম। চোখ বুলিয়ে নেওয় যাক আজকের দিনের সবথেকে সংক্ষিপ্ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেটগুলিতে—
We’re now on WhatsApp – Click to join
১. পঞ্জাবে আপ-এ বড় ধাক্কা, বিজেপিতে তিন বিধায়ক
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পঞ্জাবে বড় ধাক্কা খেল শাসকদল আম আদমি পার্টি (আপ)। দলের তিন বিদ্রোহী বিধায়ক— কুনওয়ার বিজয় প্রতাপ সিং, হরমিৎ সিং পাঠানমাজরা এবং চেতন সিং জৌরামাজ— আম আদমি পার্টির প্রাথমিক সদস্যপদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র শোরগোল।
২. বাংলায় রাজনৈতিক হিংসার ছায়া, গোঘাটে নাবালক খুন
রাজনৈতিক দ্বন্দ্বে উত্তপ্ত হুগলির গোঘাট। কানালদিহিতে রাজনৈতিক হিংসার জেরে ১৬ বছরের এক নাবালককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। কাকাকে না পেয়ে রাজনৈতিক ক্ষোভ মেটাতে নাবালক ভাইপোকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দীঘির জলে ফেলে দেওয়ার এই ঘটনায় রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে।
Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৩. জঙ্গলমহলে ১৫ বছর পর রেললাইনের তৎপরতা
দীর্ঘ দেড় দশক পর উন্নয়নের পালে হাওয়া জঙ্গলমহলে। আদ্রা ডিভিশনের চান্ডিল-পুরুলিয়া সেকশনে ৫.৯ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে জঙ্গলমহলে ট্রেন চলাচলের গতি বাড়ানোর নতুন পরিকল্পনা শুরু করেছে প্রশাসন। রাজনৈতিক মহলের মতে, আসন্ন ভোটের আগে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।







